ঢাকা ০২:১৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ৭ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মাদকাসক্ত ছেলেকে ধরিয়ে দিলেন মা, হল ছয় মাসের জেল জুলাই সনদের প্রতিটি অক্ষর, প্রতিটি শব্দ বাস্তবায়ন করা হবে : প্রধানমন্ত্রী দেশের সরকারি গুদামে ১৭.৭১ লাখ মেট্রিক টন খাদ্য মজুদ রয়েছে : খাদ্যমন্ত্রী ভবিষ্যৎ প্রজন্মকে তৈরি করতে রাষ্ট্রের দায়িত্ব তরুণ প্রজন্মকে পৃষ্ঠপোষকতা দেওয়া : তথ্যমন্ত্রী অনূর্ধ্ব-১৮ মহিলা জোনাল ক্রিকেট টুর্নামেন্টের চ্যাম্পিয়ন ট্রফি উন্মোচন জামালপুরে জরুরি হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন শুরু মাদারগঞ্জে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন শুরু ২৫০ শয্যা বিশিষ্ট জামালপুর জেনারেল হাসপাতালের রুগ্নদশার অবসান চাই কাল পিতৃভূমি বগুড়ায় যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির সঙ্গে আইএমএফ-এর শর্তের সম্পর্ক নেই : অর্থমন্ত্রী

জামালপুরে নির্বাচনী আচরণবিধি অবহিতকরণ আলোচনা সভা অনুষ্ঠিত

জামালপুর : বক্তব্য রাখেন বিএনপিদলীয় প্রার্থী বিএনপিনেতা শাহ মো. ওয়ারেছ আলী মামুন। ছবি : বাংলারচিঠিডটকম

জামালপুরে নির্বাচনী আচরণবিধি অবহিতকরণ আলোচনা সভা ও সাবেক প্রধানমন্ত্রী প্রয়াত বেগম খালেদ জিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ১৮ জানুয়ারী, রবিবার বিকালে শহরের শহীদ সদ্য সাফওয়ান মিলনায়তনে জামালপুর সদর উপজেলা বিএনপি এই কর্মসূচির আয়োজন করে।

শুরুতেই সাবেক প্রধানমন্ত্রী প্রয়াত বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরত কামনা করে দোয়া করা হয়। এরপর আলোচনা সভায় সদর উপজেলা বিএনপির সভাপতি সফিউর রহমান শফির সভাপতিত্বে জামালপুর-৫ সদর আসনে বিএনপি দলীয় প্রার্থী, জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক আইনজীবী শাহ মো. ওয়ারেছ আলী মামুন, জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি লোকমান আহমেদ খান লোটন, যুগ্মসাধারণ সম্পাদক খন্দকার আহসানুজ্জামান রুমেল, সাংগঠনিক সম্পাদক সফিকুল ইসলাম খান সজিব, শহর বিএনপির সাধারন সম্পাদক শাহ আব্দুল্লাহ আল মাসুদ, জেলা মহিলা দলের সভাপতি সেলিনা বেগম, সদর আসনের নির্বাচনী প্রধান সমন্বয়ক ও শহীদ জিয়াউর ডিগ্রি কলেজের অধ্যক্ষ আব্দুল্লাহ আল ফুয়াদ রেদোয়ানসহ অন্যান্যরা বক্তব্য রাখেন।

জামালপুর-৫ সদর আসনে বিএনপি দলীয় প্রার্থী আইনজীবী শাহ মো. ওয়ারেছ আলী মামুন বলেন, প্রতীক বরাদ্দের পর ২২ জানুয়ারি থেকে ধানের শীষের প্রার্থীর পক্ষে নির্বাচনী প্রচরণা শুরু করতে হবে। প্রতিটি ইউনিয়নের সকল ওয়ার্ডে একযোগে মিছিল করতে হবে। নেতা-কর্মীদের বিভিন্ন দলে ভাগ হয়ে নির্বাচনী আচরণবিধি মেনে ভোটারদের বাড়ি বাড়ি যেতে হবে। কোনভাবেই আচরণবিধি লঙ্ঘন করা যাবে না। আলোচনা সভায় জামালপুর সদর আসনের ১৫টি ইউনিয়ন ও একটি পৌরসভার ১৩৪টি কেন্দ্র কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।

জনপ্রিয় সংবাদ

মাদকাসক্ত ছেলেকে ধরিয়ে দিলেন মা, হল ছয় মাসের জেল

জামালপুরে নির্বাচনী আচরণবিধি অবহিতকরণ আলোচনা সভা অনুষ্ঠিত

আপডেট সময় ১০:৫৮:৩৬ অপরাহ্ন, রবিবার, ১৮ জানুয়ারী ২০২৬