জামালপুরে উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরো’র বিশেষ কার্যক্রম কার্যকর সাক্ষরতা ও ব্যবহারিক কর্মদক্ষতা প্রশিক্ষণ কার্যক্রমের আওতায় জেলা পর্যায়ে সুষ্ঠুভাবে কোর্স বাস্তবায়নের উদ্দেশ্যে এবং কোর্স থেকে শিক্ষার্থীদের শোভন কাজে যুক্ত হওয়ার অনুঘটক হিসাবে কনসালটেশন সেসন অনুষ্ঠিত হয়।
বিদ্যালয় বহির্ভূত কিশোর-কিশোরীদের ট্রেডভিত্তিক প্রশিক্ষণের মাধ্যমে তাদের কারিগরী দক্ষতা উন্নয়ন এবং কর্মসংস্থান সৃষ্টি করাই এর মূল উদ্দেশ্য।
১৩ জানুয়ারি, মঙ্গলবার জামালপুর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত কনসালটেশন সেসনে সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) আফসানা তাসলিম।
এতে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ আলী আহসান, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাজনীন আখতার, জামালপুর কর্মসংস্থান ও জনশক্তি কার্যালয়ের সহকারী পরিচালক ইকরামুন্নাহার, জামালপুর বিসিকের এজিএম সম্রাট আকবর, জেলা প্রেসক্লাবের সভাপতি এম.এ জলিল, উন্নয়ন সংঘের মানবসম্পদ উন্নয়ন পরিচালক ও বাংলারচিঠি ডটকমের সম্পাদক জাহাঙ্গীর সেলিম, ছোনটিয়া উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ আব্দুল লতিফ, জামালপুর চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজের সদস্য জিল্লুর রহমান তরফদার প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন জামালপুর উপানুষ্ঠানিক শিক্ষা ব্যাুরোর সহকারী পরিচালক মো. হারুন অর রশিদ।
সভায় অতিরিক্ত জেলা প্রশাসক আফসানা তাসলিম বলেন, কারিগরী শিক্ষা ও দক্ষতা অর্জনের মাধ্যমে সহজেই কর্মসংস্থানের সৃষ্টি হবে। সরকার গৃহীত ব্যবহারিক কর্মদক্ষতা প্রশিক্ষণ কোর্সে অংশগ্রহণ করার জন্য নির্ধারিত বয়সের ছেলে,মেয়েদের প্রতি আহ্বান জানান। তিনি সভায় উপস্থিত সদস্যদের উত্থাপিত পরামর্শ ও সুপারিশগুলো উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুারো কর্তৃপক্ষের নিকট প্রেরণ করার জন্য জামালপুরের সহকারী পরিচালকের প্রতি আহ্বান জানান।
কার্যকর সাক্ষরতা ও ব্যবহারিক কর্মদক্ষতা প্রশিক্ষণ’ কোর্সের ট্রেডসমূহ: (১) ইলেকট্রিক্যাল ইনস্টলেশন এন্ড মেইনটেনেন্স, (২) কম্পিউটার (পরিচালনা ও গ্রাফিক ডিজাইন), (৩) ফুড এ্যান্ড বেভারেজ (সার্ভিস এ্যান্ড প্রোডাকশন), (৪) ফ্রন্টডেস্ক ম্যানেজমেন্ট অ্যান্ড হাউজকিপিং, (৫) রেফ্রিজারেশন এবং এয়ারকন্ডিশনিং, (৬) কনজিউমার ইলেকট্রনিক্স, (৭) ম্যাশনারী এন্ড রড বাইন্ডিং, (৮) টেইলরিং অ্যান্ড ড্রেস মেকিং, (৯) মোবাইল ফোন সার্ভিসিং, (১০) এ্যালুমিনিয়াম ফেব্রিকেশন, (১১) প্লাম্বিং এন্ড পাইপ ফিটিং, (১২) অটোমেটিভ মেকানিক্স (১:৩) বিউটি কেয়ার ইত্যাদি। ট্রেডগুলোর মধ্য থেকে স্থানীয়ভাবে অধিক চাহিদা রয়েছে এমন সর্বোচ্চ চারটি ট্রেড জেলা উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর সহকারী পরিচালকের সুপারিশ অনুযায়ী নির্বাচন করা হয়।
স্কিলফো প্রকল্পের আওতায় উন্নয়নকৃত কারিকুলাম ‘কার্যকর সাক্ষরতা ও ব্যবহারিক কর্মদক্ষতা প্রশিক্ষণ’ কোর্সের কারিকুলাম হিসেবে ব্যবহৃত হবে। এছাড়া স্কিলফো প্রকল্পের আওতায় উন্নয়নকৃত কোর্স-প্যাকেজের অন্যান্য উপাদান যেমন- কম্পিটেন্সি স্ট্যান্ডার্ড, কম্পিটেন্সি বেজড লার্নিং ম্যাটেরিয়াল, ফ্যাসিলিটেটরস গাইড, লিটারেসি ট্রেইনার গাইড, কম্পিটেন্সি লগবুক, এসেসমেন্ট টুলস ইত্যাদি আলোচ্য ‘কার্যকর সাক্ষরতা ও ব্যবহারিক কর্মদক্ষতা প্রশিক্ষণ’ কোর্সে ব্যবহার করা হয়।
১৪ থেকে ২৪ বছর বয়সী কিশোর-কিশোরী ও তরুণ-তরুণী যারা অষ্টম শ্রেণি পাশ করার পূর্বেই ঝরে পড়েছে। বর্তমানে শিক্ষা, কাজ কিংবা প্রশিক্ষণে যুক্ত নেই এ শ্রেণিভুক্তরাই ট্রেডভিত্তিক প্রশিক্ষণের আওতায় আনা হয়।
নিয়মিত কার্যক্রমের অংশ হিসেবে উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরো দেশব্যাপী ‘কার্যকর সাক্ষরতা ও ব্যবহারিক কর্মদক্ষতা প্রশিক্ষণ’ কোর্স বাস্তবায়ন করবে। কোর্স বাস্তবায়নের অগ্রগতি পর্যবেক্ষণ, নিয়মিত পরিবীক্ষণ ও কোর্সের গুণগত মান বজায় রাখার লক্ষ্যে প্রয়োজনীয় মূল্যায়নসহ সার্বিক ব্যবস্থাপনার দায়িত্ব পালন করছে উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরো। মাঠ পর্যায়ে জেলা উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরো ‘কার্যকর সাক্ষরতা ও ব্যবহারিক কর্মদক্ষতা প্রশিক্ষণ’ কোর্স বাস্তবায়ন করছে।
জামালপুরে সিংহজানী বহুমুখী উচ্চবিদ্যালয় ও ছোনটিয়া উচ্চবিদ্যালয়ে কোর্স শুরু হয়েছে বলে সভাসূত্র জানায়।
জামালপুর উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুারোর সহকারী পরিচালক (অঃদায়িত্ব) মো. হারুন অর রশিদ বলেন, উল্লিখিত বিদ্যালয়ে চলমান প্রশিক্ষণ কোর্স কমিটির সদস্যগণ পরিবীক্ষণ করলে অংগ্রহণকারীরা অনুপ্রাণিত হবে।
বাংলার চিঠি ডেস্ক : 



















