ঢাকা ০৩:১১ পূর্বাহ্ন, রবিবার, ১৯ জুলাই ২০২৬, ৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সুখী-সমৃদ্ধ বৈষম্যহীন বাংলাদেশ গড়তে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে : প্রধানমন্ত্রী বেনজির, হাদী হত্যা মামলার সন্দেহভাজনদের প্রত্যর্পণে সংযুক্ত আরব আমিরাত ও ভারতের দ্রুত সাড়ার অপেক্ষায় বাংলাদেশ : স্বরাষ্ট্রমন্ত্রী নবম ওয়েজবোর্ড বাস্তবায়ন না হলে সাংবাদিকদের পেশাগত নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব নয়: তথ্যমন্ত্রী গিয়াস উদ্দিন প্রতিবন্ধী বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত জুলাই শহিদ দিবস : জামালপুরে আলোচনা সভা অনুষ্ঠিত জুলাই শহিদ দিবস : মাদারগঞ্জে আলোচনা সভা অনুষ্ঠিত খামারে মাটি ভরাটে প্রায় সাড়ে তিন কোটি টাকার সেতুর মুখ বন্ধ ফ্যাসিবাদের প্রত্যাবর্তন রুখতে ঐক্যবদ্ধ থাকার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর কন্যাশিশু ধর্ষণের অভিযোগে ধর্ষক জনতার হাতে আটক যোগিরঘোপায় পানিবন্দি ২০০ পরিবার পেল বিএনপির ত্রাণ সহায়তা

জামালপুরে সমবায় গ্রাহকদের মাঝে জমির দলিল হস্তান্তর

জামালপুর : সমবায়ের গ্রাহকদের মাঝে দলিল হস্তান্তর করা হয়। ছবি : বাংলারচিঠিডটকম

মাদারগঞ্জের বহুল আলোচিত সমবায় সমিতির গ্রাহকদের মাঝে আমানতকৃত টাকার বিনিময়ে জমির দলিল হাস্তান্তর করেন শতদল সমবায় সমিতির চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান। ৬ ডিসেম্বর, মঙ্গলবার জেলা সমবায় সমিতির কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে দলিল হস্তান্তরের আয়োজন করা হয়।

৬ ডিসেম্বর, মঙ্গলবার জেলা সমবায় সমিতির কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে দলিল হস্তান্তরের সময় উপস্থিত ছিলেন জেলা সমবায় কর্মকর্তা আব্দুল হান্নান, সহকারী জেলা সমবায় কর্মকর্তা আতিকুর রহমান, মাদারগঞ্জ বিএসসি টিচার্স ফ্রেন্ড অ্যাসোসিয়েশনের সভাপতি ইমামুর রশিদ বাবুল, সাধারণ সম্পাদক রেজাউল করিম ময়নাসহ অ্যাসোসিয়েশনের অন্যান্য সদস্যরা। এদিন মাদারগঞ্জ বিএসসি টিচার্স ফ্রেন্ডস এসোসিয়েশনের পক্ষে সাধারণ সম্পাদক রেজাউল করিম ময়না ৩০ লাখ টাকা মূল্যের পাঁচ শতাংশ এবং বজলুর রহমান নামে একজন গ্রাহক ১৮ লাখ মূল্যের তিন শতাংশ জমির দলিল গ্রহণ করেন। গত বছরের ডিসেম্বর মাসের ১৯ তারিখে ৭২ লাখ টাকার জমির দলিল গ্রহণ করেন আট জন গ্রাহক।

শতদলের চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান বলেন, আমাদের সমিতিতে মোট ২৫৭ কোটি টাকা আমানতের মধ্যে এ পর্যন্ত ৬৫ কোটি টাকা গ্রাহকদের মাঝে ফেরত দেওয়া হয়েছে। সমিতির কার্যক্রম বন্ধ হয়ে যাওয়ার পর আমরা পর্যায়ক্রমে টাকা ফেরত দেই। আন্দোলন, মামলা, জেল, জুলুম এবং আমরা চরম হয়রানির মধ্যে না থাকলে এবং পরিস্থিতি স্বাভাবিক থাকলে গত দুই বছরের মধ্যে আমরা গ্রাহকদের সমুদয় টাকা ফেরত দিতে পারতাম।

তিনি আরও বলেন, আমাদের কাছে গ্রাহকরা পাবেন ১৯২ কোটি টাকা। আর আমাদের মোট সম্পদ আছে ১৯৪ কোটি টাকা। এখনও যদি গ্রাহক, আন্দোলনকারী এবং স্থানীয় প্রশাসন সহায়তা করে আগামী এক বছরের মধ্যে সব টাকা ফেরত দিতে পারব।

টাকা ফেরত পাওয়া ৩৭ জন গ্রাহকের পক্ষে রেজাউল করিম ময়না বলেন, আমরা বিশ্বাস করি সহযোগিতা করলে সকল গ্রাহক টাকা ফেরত পাবেন। নাম প্রকাশে অনিচ্ছুক একজন গ্রাহক বলেন, স্থানীয় প্রশাসন এবং আন্দোলনকারী নেতৃবৃন্দ সাবরেজিস্ট্রি অফিসকে জমি বিক্রির ক্ষেত্রে সহযোগিতা করলে দ্রুত সময়ের মধ্যে গ্রাহকেরা টাকা ফেরত পাবেন।

মাদারগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাকেরুজ্জামান এ প্রতিবেদককে বলেন, মাদারগঞ্জ থানায় রক্ষিত শতদল সমবায় সমিতির এক কোটি টাকা এবং আল আকাবার ৫০ লাখ টাকা রক্ষিত আছে। সবাই সমঝোতায় পৌঁছুলে টাকা ফেরত দেওয়া হবে। আশা করি গ্রাহকেরা মালিক পক্ষের সাথে সহযোগিতা করে টাকা আদায়ের ব্যবস্থা করবেন।

জেলা সমবায় কর্মকর্তা আব্দুল হান্নান দলিল হস্তান্তর করতে গিয়ে বলেন, আশা করছি শতদলের মত অন্যান্য সমবায়ের মালিকেরা গ্রাহকদের টাকা ফেরত দেওয়ার উদ্যোগ নিবেন।

জনপ্রিয় সংবাদ

সুখী-সমৃদ্ধ বৈষম্যহীন বাংলাদেশ গড়তে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে : প্রধানমন্ত্রী

জামালপুরে সমবায় গ্রাহকদের মাঝে জমির দলিল হস্তান্তর

আপডেট সময় ১০:৪১:০৬ অপরাহ্ন, মঙ্গলবার, ৬ জানুয়ারী ২০২৬