ঢাকা ০৭:২৫ অপরাহ্ন, শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
গ্যাস পুড়ছে দিনে প্রায় ৩ কোটি টাকার, উৎপাদনের খবর নেই যমুনায় ‘গুপ্ত বাহিনী’ ও ক্ষমতাচ্যুত স্বৈরাচার হাত মিলিয়ে দেশে অরাজকতার চেষ্টা চালাচ্ছে : প্রধানমন্ত্রী শিল্পায়ন, কর্মসংস্থান ও অর্থনৈতিক প্রবৃদ্ধিকে টেকসই করতে উৎপাদনশীলতা বৃদ্ধির কোনো বিকল্প নেই : প্রধানমন্ত্রী ক্ষুদ্র উদ্যোক্তাদের সক্ষমতা বাড়িয়ে উৎপাদন বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির জামালপুরে রেমিট্যান্স ব্যবস্থাপনা শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত বকশীগঞ্জে কৃষক কার্ড ও কৃষি উপকরণ সহায়তা বিতরণ উদ্বোধন ফলবান কলাগাছ কর্তনের ন্যায্য বিচার দাবিতে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত মাদারগঞ্জে আন্তর্জাতিক প্রবীণ দিবস উদযাপিত মাদারগঞ্জে ছাগল-ভেড়ার পিপিআর রোগ নির্মূলে টিকাদান কর্মসূচি শুরু প্রবীণদের স্বার্থরক্ষায় বাংলাদেশের বর্তমান সরকার সচেতন এবং সতর্ক রয়েছে : প্রধানমন্ত্রী

জাতীয় সংসদ নির্বাচনের তফসিল : বকশীগঞ্জে জামায়াতে ইসলামীর গণমিছিল

বকশীগঞ্জ : ঢাকায় স্বতন্ত্র এমপি প্রার্থী ওসমান হাদীর উপর হামলার প্রতিবাদে বকশীগঞ্জে জামায়াতে ইসলামীর গণমিছিল বের হয়। ছবি : বাংলারচিঠিডটকম

জামালপুরের বকশীগঞ্জ উপজেলায় ১২ ডিসেম্বর, শুক্রবার বিকালে জাতীয় সংসদ নির্বাচনে ঘোষিত তফসিলকে স্বাগত জানিয়ে গণমিছিল করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী বকশীগঞ্জ উপজেলা শাখা।

বকশীগঞ্জ পৌর শহরের খয়ের উদ্দিন ফাজিল মাদরাসা মাঠ থেকে গণমিছিল শুরু হয়। পুরাতন বাসস্ট্যান্ড, মালিবাগ মোড়, মধ্য বাজার হয়ে পুনরায় খয়ের উদ্দিন মাদরাসা মাঠে গিয়ে শেষ হয়।

জামালপুর-১ দেওয়ানগঞ্জ-বকশীগঞ্জ আসনের জামায়াতের মনোনীত এমপি প্রার্থী আইনজীবী নাজমুল হক সাঈদী, উপজেলা জামায়াতের আমির মো.  শফিকুল্লাহ, উপজেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা আদেল ইবনে আওয়াল, পৌর জামায়াতের আমির আব্দুল মতিন, পৌর জামায়াতের সেক্রেটারি মাওলানা রাশেদুজ্জামান রাশেদী, আইনজীবী ইলিয়াস হোসাইন, উপজেলা শিবির সভাপতি রবিউল হাসান রিশাদ সহ উপজেলার সর্বস্তরের নেতা-কর্মীরা গণমিছিলে অংশ নেন।

মিছিল শেষে এক সংক্ষিপ্ত বক্তৃতায় জামালপুর-১ আসনের জামায়াতের মনোনীত এমপি প্রার্থী আইনজীবী নাজমুল হক সাঈদী বলেন, ইনকিলাব মঞ্চের মুখপাত্র ঢাকা-৮ আসনের স্বতন্ত্র এমপি প্রার্থী ওসমান হাদীকে গুলি করে গুরুতর আহত করার ঘটনাটি খুবই দু:খজনক। একটি মহল আগামী নির্বাচন বানচাল করার ষড়যন্ত্রের অংশ হিসাবেই এই ধরনের সহিংসতার পথ বেছে নিয়েছে। ওসমান হাদীকে গুলি করে আহত করার ঘটনায় আমরা তীব্র প্রতিবাদ ও নিন্দা জানাচ্ছি। একই সাথে হামলাকারীদের দ্রুত আইনের আওতায় আনার জন্য সরকারের কাছে দাবি জানাচ্ছি।

জনপ্রিয় সংবাদ

গ্যাস পুড়ছে দিনে প্রায় ৩ কোটি টাকার, উৎপাদনের খবর নেই যমুনায়

জাতীয় সংসদ নির্বাচনের তফসিল : বকশীগঞ্জে জামায়াতে ইসলামীর গণমিছিল

আপডেট সময় ০৯:৪৩:১৫ অপরাহ্ন, শুক্রবার, ১২ ডিসেম্বর ২০২৫