ঢাকা ০৩:৪১ পূর্বাহ্ন, রবিবার, ৩১ মে ২০২৬, ১৬ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :

সরিষাবাড়ীতে এম্পাওয়ারহারের উদ্যোগে মানবাধিকার দিবস পালিত

জামালপুর : মানবাধিকার দিবসের আলোচনা সভায় প্রধান অতিথি, অন্যান্য কর্মকর্তা ও অংশগ্রহণকারীবৃন্দ। ছবি : বাংলারচিঠিডটকম

মানবাধিকার ‌‌‘আমাদের দৈনন্দিন অপরিহার্য বিষয়’ এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে জামালপুর জেলার সরিষাবাড়ী উপজেলায় এম্পাওয়ারহার প্রকল্পের উদ্যোগে ১০ ডিসেম্বর, বুধবার সকালে আন্তর্জাতিক মানবাধিকার দিবস পালিত হয়েছে।

এদিন সকালে উপজেলা পরিষদ চত্বর থেকে শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রা শহর পদক্ষিণ করে। পরে উপজেলা প্রশাসনের সভাকক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা সমাজ সেবা কর্মকর্তা মদন গোপাল পাল। এতে সভাপতিত্ব করেন উপজেলা জেন্ডার ইকুয়ালিটি ফোরামের সভাপতি মোছা. সানোয়ারা বেগম। মুখ্য আলোচক ছিলেন উপজেলা ফোরামের সাধারণ সম্পাদক মো. অন্নু মিয়া। এতে মুক্ত আলোচনায় অংশ নেন উপস্থিত সরকারি, বেসরকারি প্রতিষ্ঠানের প্রতিনিধিবৃন্দ। সভা সঞ্চালনা করেন প্রকল্পের মনিটরিং অফিসার মো. আরজু মিয়া।

জামালপুর : এম্পাওয়ারহার প্রকল্পের উদ্যোগে বের হয় আন্তর্জাতিক মানবাধিকার দিবসের শোভাযাত্রা। ছবি : বাংলারচিঠিডটকম

প্রধান অতিথির বক্তব্যে সমাজসেবা কর্মকর্তা গোপাল পাল বলেন, মানুষের দৃষ্টিভঙ্গি না পাল্টালে মানবাধিকার লংঘনের ঘটনা কমবে না। এ ব্যাপারে গ্রামপর্যায়ে সচেতনতা সৃষ্টির পাশাপাশি আইনের কঠোর প্রয়োগ করতে হবে। মানবাধিকার রক্ষায় উন্নয়ন সংঘ ও এমএসএফ এর মতো সর্বস্তরে সমন্বিত উদ্যোগ গ্রহণ করতে হবে।

সুইজারল্যান্ডের দূতাবাস ও গ্লোবাল অ্যাফেয়ার্স কানাডার সহায়তায়, মানবাধিকার সংস্কৃতি ফাউন্ডেশনের সহযোগিতায় উন্নয়ন সংঘের (US) আয়োজনে আন্তর্জাতিক মানবাধিকার দিবস উদযাপিত হয়। অনুষ্ঠান বাস্তবায়নে সমন্বয়কের দায়িত্ব পালন করেন প্রকল্প কর্মকর্তা মো. রবিউস ছানী।

জনপ্রিয় সংবাদ

পুকুরে ডুবে শিশু আলিফের মৃত্যু

সরিষাবাড়ীতে এম্পাওয়ারহারের উদ্যোগে মানবাধিকার দিবস পালিত

আপডেট সময় ১০:২৪:৪১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর ২০২৫