ঢাকা ১০:২০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জামালপুরে তারেক রহমানের কারামুক্তি দিবস পালিত মানিক সওদাগর বললেন ‘ওটা ছিল ‘স্লিপ অব টাং’ জামালপুরে হচ্ছে মানসিক স্বাস্থ্য বিষয়ক প্রশিক্ষণ শিক্ষার্থীদের মেধা বিকাশে সরকার সর্বোচ্চ পৃষ্ঠপোষকতা দেবে : উপদেষ্টা মাহ্দী আমিন গণমাধ্যমের স্বাধীনতায় সরকার হস্তক্ষেপ করে না : তথ্য প্রতিমন্ত্রী ধূমকেতু রাষ্ট্রদ্রোহ মামলা : একটি ঐতিহাসিক বয়ান দেওয়ানগঞ্জে ভারতীয় মদসহ মাদক কারবারি গ্রেপ্তার বাংলাদেশকে ব্যর্থ রাষ্ট্রে পরিণত করার চক্রান্ত চলছে : সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান বাবুল মাদারগঞ্জে ১০৭৫ মিটার নিষিদ্ধ জাল পুড়িয়ে ধ্বংস জামালপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় চ্যাম্পিয়ন

নকলায় নার্সিং ও মিডওয়াইফারি কর্মকর্তাদের অবস্থান ধর্মঘট

নকলা : অবস্থান ধর্মঘটে নার্সিং ও মিডওয়াইফারি কর্মকর্তাবৃন্দ। ছবি : বাংলারচিঠিডটকম

শেরপুরের নকলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তরকে বিলুপ্ত করে অন্য অধিদপ্তরে একীভূত করণের অপচেষ্টার প্রতিবাদে এবং ৮ দফা দাবি আদায়ের লক্ষ্যে অবস্থান ধর্মঘট পালিত হয়েছে।

৩০ নভেম্বর, রবিবার সকাল ৯টা থেকে বেলা ১১টা পর্যন্ত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের নার্সিং ও মিডওয়াইফারি কর্মকর্তাবৃন্দের আয়োজনে স্বাস্থ্য কমপ্লেক্স প্রাঙ্গণে এ ধর্মঘট কর্মসূচি পালিত হয়।

এ কর্মসূচিতে নার্সিং সুপারভাইজার রিনা বেগম, জুবহিদা খাতুন, সিনিয়র স্টাফ নার্স, আমেনা খাতুন, মেরিনা ইয়াসমিন, আলেয়া খাতুন, খায়রুল কবীরসহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের নার্সিং ও মিডওয়াইফারি কর্মকর্তাবৃন্দ বক্তব্য রাখেন।

নার্সিং সুপারভাইজার রিনা বেগম বলেন, নার্সদের পেশাগত মর্যাদা সংরক্ষণ, জনবল কাঠামো সংস্কার, পদোন্নতিসহ বিভিন্ন যৌক্তিক দাবি পূরণ না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে। ধর্মঘটে বক্তারা নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তরকে স্বতন্ত্রভাবে বহাল রাখা এবং স্বাস্থ্যসেবা ব্যবস্থায় নার্সদের ভূমিকার মর্যাদা রক্ষা করতে হবে। একই সঙ্গে আট দফা দাবির দ্রুত বাস্তবায়ন না হলে আরও কঠোর কর্মসূচির হাতে নেয়া হবে।

জামালপুরে তারেক রহমানের কারামুক্তি দিবস পালিত

নকলায় নার্সিং ও মিডওয়াইফারি কর্মকর্তাদের অবস্থান ধর্মঘট

আপডেট সময় ১০:৪৯:৪১ অপরাহ্ন, রবিবার, ৩০ নভেম্বর ২০২৫