ঢাকা ১০:৩১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মাদারগঞ্জে আরও ২ কূপ খননের প্রস্তুতি, ডিপিপি অনুমোদনের অপেক্ষায় বাপেক্স ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ বিষয়ে সংবাদ সম্মেলন মাদারগঞ্জে জাতীয় কন্যাশিশু দিবস পালিত নান্দিনায় দশ ছাত্রের পড়ালেখার দায়িত্ব নিলেন শিল্পপতি রাজিব সরকার শেরপুর জেলা প্রশাসনের উদ্যোগে প্রতিবন্ধীদের মধ্যে হুইলচেয়ার বিতরণ দেওয়ানগঞ্জে সংলাপ কেন্দ্রের উদ্যোগে বাল্যবিয়েবিরোধী নাটিকা মঞ্চস্থ দেওয়ানগঞ্জে ভুল ড্রপে চোখের ক্ষতি, অভিযোগ স্বাস্থ্যকর্মীর বিরুদ্ধে মাদারগঞ্জে মেশিনের চাকায় পিষ্ট হয়ে বিএনপি নেতার মৃত্যু জনগণের অর্থের প্রতিটি পয়সা দেশের স্বার্থে ব্যয় করতে হবে: প্রধানমন্ত্রী তথ্য কমপ্লেক্স নির্মাণ করা হবে ৬৪ জেলায় : তথ্য প্রতিমন্ত্রী

শেরপুরে শিক্ষার্থী ধর্ষণের অভিযোগে যুবক কারাগারে

সুজন সেন, শেরপুর ॥
শেরপুরের নালিতাবাড়ী উপজেলায় চতুর্থ শ্রেণিতে পড়ুয়া এক শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগে গ্রেপ্তারকৃত যুবক আক্রাম হোসেনকে (৩০) শেরপুর জেলা কারাগারে পাঠিয়েছে আদালত। ২২ জুলাই বিকেলে নালিতাবাড়ী থানা পুলিশ তাকে আদালতে সোপর্দ করলে বিচারিক হাকিম ওই যুবককে জেলা কারাগারে পাঠানোর নির্দেশ দেন। অন্যদিকে দুপুরে শেরপুর জেলা সদর হাসপাতালে ধর্ষণের শিকার শিক্ষার্থীর ডাক্তারি পরীক্ষা সম্পন্ন হয়েছে।

বিষয়টি নিশ্চিত করে নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম ফসিহুর রহমান জানান, ডাক্তারি পরীক্ষার প্রতিবেদন হাতে পেলে ধর্ষণের বিষয়টি নিশ্চিত হওয়া যাবে।

প্রসঙ্গত, ২১ জুলাই দুপুরে উপজেলার কোন্নগর গ্রামের নানার বাড়িতে বিয়ের বৌভাতের অনুষ্ঠান থেকে পুলিশ আক্রাম হোসেনকে গ্রেপ্তার করে। তার বিরুদ্ধে স্থানীয় কোন্নগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণিতে পড়ুয়া এক শিক্ষার্থীকে প্রলোভনের ফাঁদে ফেলে গত ১৩ জুলাই রাতে বাড়ির পাশের রান্নাঘরে নিয়ে জোরপূর্বক ধর্ষণের অভিযোগ ওঠে। পরে ওই শিক্ষার্থীর ভাই বাদী হয়ে আক্রামকে প্রধান আসামি করে তার আরও দুই সহযোগীর বিরুদ্ধে ধর্ষণের অভিযোগে ২১ জুলাই দুপুরে নালিতাবাড়ী থানায় একটি মামলা দায়ের করে। অভিযোগ পেয়ে পুলিশ তাৎক্ষণিক অভিযান চালিয়ে আক্রাম হোসেনকে গ্রেপ্তার করে।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মাদারগঞ্জে আরও ২ কূপ খননের প্রস্তুতি, ডিপিপি অনুমোদনের অপেক্ষায় বাপেক্স

শেরপুরে শিক্ষার্থী ধর্ষণের অভিযোগে যুবক কারাগারে

আপডেট সময় ০৭:৪৭:১৬ অপরাহ্ন, রবিবার, ২২ জুলাই ২০১৮