ঢাকা ১০:১৩ পূর্বাহ্ন, সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ২৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জনগণের অর্থের প্রতিটি পয়সা দেশের স্বার্থে ব্যয় করতে হবে: প্রধানমন্ত্রী তথ্য কমপ্লেক্স নির্মাণ করা হবে ৬৪ জেলায় : তথ্য প্রতিমন্ত্রী পূজা মণ্ডপে নিরাপত্তা জোরদারের আহ্বান মিল্লাতের জাতীয় পর্যায়ে ১৮ দিবসসহ অন্যান্য দিবস পালনে সরকারের নতুন নির্দেশনা ইসলামপুরে আলাই বিলে শিশু নিখোঁজ মাদারগঞ্জে পানিতে ডুবে প্রাণ গেল ১৬ মাসের শিশু রাতুলের নকলায় মুক্তিযোদ্ধার ভাতা নিয়ে বিরোধ, দ্বিতীয় স্ত্রী আদালতে ইসলামপুরে ছাত্রলীগের অপতৎপরতার প্রতিবাদে ছাত্রদলের মশাল মিছিল ফিনল্যান্ডের যুবক ও চা বিক্রেতার মেয়ের অনন্য প্রেম : ধর্ম বদলে শুভ পরিণয় প্রাকৃতিক পরিবেশ এবং হাতি সম্পদকে ব্যবহার করে এ অঞ্চলে বৃহৎ আকারে পর্যটন শিল্প গড়ে উঠতে পারে : বনমন্ত্রী আব্দুল আউয়াল

মানবজমিনের সাংবাদিক আনোয়ারুল ইসলাম মিলনের দাফন সম্পন্ন

জামালপুর : প্রয়াত সাংবাদিক আনোয়ারুল ইসলাম মিলন। ছবি : বাংলারচিঠিডটকম

জামালপুরের জ্যেষ্ঠ সাংবাদিক ও প্রেসক্লাব জামালপুরের যুগ্ম-সাধারণ সম্পাদক আনোয়ারুল ইসলাম মিলন তার নেই। ১৭ নভেম্বর, সোমবার সকাল সাড়ে ৮টার দিকে শহরের গেটপার এলাকার নিজ বাসায় তিনি হৃদরোগে আক্রান্ত হয়ে ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্ন ইলাইহি রাজিউরন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫৫ বছর। বিকালে জামালপুর পৌর কবরস্থানে তার মরদেহ দাফন করা হয়েছে।

পারিবারিক সূত্রে জানা গেছে, সকালে ঘুম থেকে উঠে বাথরুমে গোসলের প্রস্তুতি নেয়ার সময় হঠাৎ আনোয়ারুল ইসলাম মিলন অসুস্থ হয়ে পড়েন। পরে তাকে দ্রুত হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

আনোয়ারুল ইসলাম মিলন দীর্ঘদিন ধরে দৈনিক মানবজমিন ও দ্যা বিজনেস স্ট্যান্ডার্ডের জামালপুর জেলা প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করছিলেন। তিনি প্রেসক্লাব জামালপুরের যুগ্ম-সাধারণ সম্পাদক ছিলেন।

প্রেসক্লাব জামালপুরের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম এ প্রতিবেদককে বলেন, আনোয়ারুল ইসলাম মিলন ছিলেন একজন সাহসী ও নিষ্ঠাবান সাংবাদিক। গতকালও তার লেখা একটি সংবাদ প্রকাশিত হয়েছে। রাতেও আমাদের সাথে ফোনে কথা হয়েছে। তিনি সম্পূর্ণ সুস্থ ছিলেন। তার মৃত্যুতে গভীরভাবে শোকাহত। প্রেসক্লাব জামালপুর তিনদিনের শোক পালনের সিদ্ধান্ত নিয়েছে।

আছর নামাজের পর জামালপুর পিটিআই মাঠে তার জানাজা নামাজ অনুষ্ঠিত হয়। পরে তাকে জামালপুর পৌর কবরস্থানে দাফন করা হয়। আনোয়ারুল ইসলাম মিলন স্ত্রী, তিন মেয়ে ও এক ছেলেসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

এদিকে সাংবাদিক আনোয়ারুল ইসলাম মিলনের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন বিএনপির কেন্দ্রীয় কমিটির কোষাধ্যক্ষ সাবেক এমপি এম রশিদুজ্জামান মিল্লাত, জেলা বিএনপির সভাপতি ফরিদুল কবীর তালুকদার শামীম, সাধারণ সম্পাদক আইনজীবী শাহ্ মো. ওয়ারেছ আলী মামুন, সহ-সভাপতি শামীম আহমেদ, প্রেসক্লাব জামালপুরের সভাপতি আজিজুর রহমান ডল, ভারপ্রাপ্ত সভাপতি মুখলেছুর রহমান লিখন, সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম, যুগ্মসাধারণ সম্পাদক সাইমুম সাব্বির শোভন, ডেইফি ফ্রন্ট নিউজের সম্পাদক মেহেরউল্লাহ, জামালপুর অনলাইন জার্নালিস্ট নেটওয়ার্কের সভাপতি জাহাঙ্গীর সেলিম, সাধারণ সম্পাদক রাজন্য রুহানি, প্রথম আলোর সাংবাদিক আব্দুল আজিজ, যমুনা টিভির সাংবাদিক সাগর ফরাজি, জামালপুর দিনকালের সম্পাদক সাইদ পারভেজ তুহিন, দেশ রূপান্তরের সাংবাদিক ময়না আকন্দ, সময়ের আলোর মোস্তাফিজুর রহমান কাজল, কালেরকন্ঠের সাংবাদিক রকিব হাসান নয়ন, বণিকবার্তার সাংবাদিক আরিফ আকন্দ, নয়াদিগন্তের সাংবাদিক খাদেমুল বাবুল, ডেইলি সানের সাংবাদিক ইমরান মাহমুদ ও এনটিভির ডিজিটাল প্রতিনিধি সাকিব আল নাহিদ।

এছাড়াও জামালপুর প্রেসক্লাবের সভাপতি হাফিজ রায়হান সাদা ও সাধারণ সম্পাদক লুৎফর রহমান, জেলা প্রেসক্লাবের সভাপতি ফজলে এলাহী মাকাম, সাধারণ সম্পাদক শুভ্র মেহেদী, আজকের জামালপুর পত্রিকার সম্পাদক এমএ জলিল শোক প্রকাশ করেছেন।

জনপ্রিয় সংবাদ

জনগণের অর্থের প্রতিটি পয়সা দেশের স্বার্থে ব্যয় করতে হবে: প্রধানমন্ত্রী

মানবজমিনের সাংবাদিক আনোয়ারুল ইসলাম মিলনের দাফন সম্পন্ন

আপডেট সময় ১০:০৫:৫৫ অপরাহ্ন, সোমবার, ১৭ নভেম্বর ২০২৫