ঢাকা ০৪:১০ পূর্বাহ্ন, সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ২২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
দেশের উন্নয়নের লক্ষ্যে কাজ করছে বিএনপি সরকার : মন্ত্রী রশিদুজ্জামান মিল্লাত মাদারগঞ্জে শতদল ও স্বদেশ সমবায় সমিতির ৬ কোটি ১০ লাখ টাকার জমির দলিল হস্তান্তর বিদ্যুতের নামে শুধু প্ল্যান্ট করেছে আওয়ামী লীগ : বিমান ও পর্যটন মন্ত্রী বিএনপিনেতা ফিরোজ মিয়া’র উদ্যােগে উঠান বৈঠক অনুষ্ঠিত পিংনা বালিকা উচ্চ বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়নে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত বাগেরহাটায় প্রীতি ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত মাদারগঞ্জে মিটারের আবেদন করতেই ‘ভুতুড়ে বিল’ : মিটার নেই, সংযোগও নেই তবুও এল বিদ্যুৎ বিল! জামালপুরে তারেক রহমানের কারামুক্তি দিবস পালিত মানিক সওদাগর বললেন ‘ওটা ছিল ‘স্লিপ অব টাং’ জামালপুরে হচ্ছে মানসিক স্বাস্থ্য বিষয়ক প্রশিক্ষণ

৭ নভেম্বর বাংলাদেশের ইতিহাসে একটি গৌরবোজ্জ্বল দিন : সুলতান মাহমুদ বাবু

ইসলামপুর : নেতা-কর্মীদের শুভেচ্ছা জানিয়ে ধানের শীষ প্রতীকে ভোট প্রার্থনা করেন সাবেক এমপি সুলতান মাহমুদ বাবু। ছবি : বাংলারচিঠিডটকম

আসছে জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির মনোনীত প্রার্থী সাবেক এমপি সুলতান মাহমুদ বাবু বলেছেন, ৭ নভেম্বর বাংলাদেশের ইতিহাসে একটি গৌরবোজ্জ্বল দিন। এ দিনেই সিপাহি-জনতা একাত্ম হয়ে স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি  জিয়াউর রহমানকে মুক্ত করেছিলেন।

তিনি ৮ নভেম্বর, শনিবার বিকালে জমালপুরের ইসলামপুর উপজেলা বিএনপির আয়োজনে দলীয় কার্যালয় সংলগ্ন ঐতিহাসিক জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভায় এসব কথা বলেন।

তিনি আরও বলেন, জিয়াউর রহমানকে কোন ব্যক্তি মুক্তি দেননি। জনগণ তাকে মুক্ত করে রাষ্ট্রীয় ক্ষমতায় বসিয়েছিল। আজও সেই চেতনায় উজ্জীবিত হয়ে দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে গণতন্ত্র পুনরুদ্ধারে সংগ্রাম করছি।

উপজেলা বিএনপির সহ-সভাপতি মিজানুর রহমান খান শাহিনের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় উপজেলা বিএনপির সহ-সভাপতি এ কে এম শহিদুর রহমান শহীদ, সাংগঠনিক সম্পাদক আবির আহম্মেদ বিপুলসহ উপজেলা, পৌর ও ইউনিয়ন বিএনপি অঙ্গ-সহযোগী সংগঠনের নেতা-কর্মী অংশনে। আলোচনা সভা সঞ্চালনা করেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নবাব।

পরে শোভাযাত্রায় অংশ নেন নেতা-কর্মীরা।

দেশের উন্নয়নের লক্ষ্যে কাজ করছে বিএনপি সরকার : মন্ত্রী রশিদুজ্জামান মিল্লাত

৭ নভেম্বর বাংলাদেশের ইতিহাসে একটি গৌরবোজ্জ্বল দিন : সুলতান মাহমুদ বাবু

আপডেট সময় ০৯:৫৫:১২ অপরাহ্ন, শনিবার, ৮ নভেম্বর ২০২৫