ঢাকা ০২:৪০ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মাদারগঞ্জে আরও ২ কূপ খননের প্রস্তুতি, ডিপিপি অনুমোদনের অপেক্ষায় বাপেক্স ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ বিষয়ে সংবাদ সম্মেলন মাদারগঞ্জে জাতীয় কন্যাশিশু দিবস পালিত নান্দিনায় দশ ছাত্রের পড়ালেখার দায়িত্ব নিলেন শিল্পপতি রাজিব সরকার শেরপুর জেলা প্রশাসনের উদ্যোগে প্রতিবন্ধীদের মধ্যে হুইলচেয়ার বিতরণ দেওয়ানগঞ্জে সংলাপ কেন্দ্রের উদ্যোগে বাল্যবিয়েবিরোধী নাটিকা মঞ্চস্থ দেওয়ানগঞ্জে ভুল ড্রপে চোখের ক্ষতি, অভিযোগ স্বাস্থ্যকর্মীর বিরুদ্ধে মাদারগঞ্জে মেশিনের চাকায় পিষ্ট হয়ে বিএনপি নেতার মৃত্যু জনগণের অর্থের প্রতিটি পয়সা দেশের স্বার্থে ব্যয় করতে হবে: প্রধানমন্ত্রী তথ্য কমপ্লেক্স নির্মাণ করা হবে ৬৪ জেলায় : তথ্য প্রতিমন্ত্রী

মাদারগঞ্জে আরও এক শিশুর মরদেহ উদ্ধার, মৃতের সংখ্যা হল ৫

জামালপুর : উদ্ধার করা হয় বৈশাখী নামের আরেক শিশুর মরদেহ। ছবি : বাংলারচিঠিযডটকম

জামালপুরের মাদারগঞ্জ ‍উপজেলায় ঝিনাই নদে গোসল করতে নেমে পানিতে ডুবে নিখোঁজের দু’দিন পর বৈশাখী (১২) নামে আরও এক শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে। ২ নভেম্বর, রবিবার সকালে ঘটনাস্থল থেকে এক কিলোমিটার ভাটিতে মরদেহ ভেসে উঠলে স্থানীয়রা তাকে উদ্ধার করে।

এ নিয়ে পানিতে ডুবে নিহত পাঁচ জন শিশুর মৃতদেহ উদ্ধার হল। শিশু বৈশাখী শেরপুরের নকলা উপজেলার টাংগালিয়া এলাকার হোসেন আলীর মেয়ে।

এই দুর্ঘটনায় অন্য চার নিহত শিশুরা হল- মাদারগঞ্জ উপজেলার চর ভাটিয়ানী এলাকার প্রবাসী দুদু মিয়ার সন্তান সহোদর ভাই-বোন আবু হাসান (৮) ও মরিয়ম (১২), কাজিয়াবাড়ী এলাকার আজাদের মেয়ে কুলসুম এবং সরিষাবাড়ী উপজেলার বাউশী এলাকার নুর ইসলামের মেয়ে সাইরা আক্তার (৮)।

স্থানীয় সূত্রে জানা গেছে, ৩০ অক্টোবর, বৃহস্পতিবার মাদারগঞ্জের চর ভাটিয়ানীতে নানা বাড়িতে বেড়াতে যায় বৈশাখী। পরদিন ৩১ অক্টোবর, শুক্রবার বিকালে ঝিনাই নদে গোসল করতে নেমে পানিতে ডুবে যায় সে। ঘটনার দু’দিন পর ২ নভেম্বর, রবিবার সকালে মাদারগঞ্জ উপজেলার চর ভাটিয়ানী এলাকায় দুর্ঘটনাস্থল থেকে এক কিলোমিটার ভাটিতে ঝিনাই নদে নিখোঁজ শিশু বৈশাখীর মরদেহ ভেসে উঠে। পরে স্থানীয়রা মরদেহটি উদ্ধার করে। এ পর্যন্ত এই দুর্ঘটনায় মোট পাঁচজন শিশু নিহত হয়েছে। ৩১ অক্টোবর বিকালে ঝিনাই নদে গোসল করার সময় পানিতে ডুবে যায় পাঁচজন শিশু।

পরে ফায়ার সার্ভিসের ডুবুরিরা সন্ধ্যায় সহোদর ভাই-বোনসহ তিনজনের মরদেহ উদ্ধার করলেও নিখোঁজ থাকে কুলসুম ও বৈশাখী নামে দুই শিশু। ঘটনার পরদিন ১ নভেম্বর, শনিবার সকালে কুলসুমের মরদেহ উদ্ধারের পর বিকালে অভিযান সমাপ্ত করে ফায়ার সার্ভিস। ২ নভেম্বর সকালে স্থানীয়রা নিখোঁজ সর্বশেষ বৈশাখীর মরদেহ উদ্ধার করে।

উপজেলার সিধুলী ইউনিয়নের স্থানীয় ইউপি সদস্য ওয়াহেদ আলী নান্নু এ প্রতিবেদককে বলেন, সকালে স্থানীয়রা বৈশাখীর মরদেহ নদীতে ভেসে থাকতে দেখে তার মরদেহ উদ্ধার করেছে।

জনপ্রিয় সংবাদ

মাদারগঞ্জে আরও ২ কূপ খননের প্রস্তুতি, ডিপিপি অনুমোদনের অপেক্ষায় বাপেক্স

মাদারগঞ্জে আরও এক শিশুর মরদেহ উদ্ধার, মৃতের সংখ্যা হল ৫

আপডেট সময় ১০:৫৬:০৭ অপরাহ্ন, রবিবার, ২ নভেম্বর ২০২৫