ঢাকা ০৪:৩১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২২ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জামালপুরে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত জামালপুরে প্রয়াত বিএনপি নেতা সাইদুর রহমান খোকা স্মরণে দোয়া মাহফিল গৃহবধূকে সংঘবদ্ধ ধর্ষণ মামলার রায়ে ইউপি সদস্যসহ ৭ জনকে মৃত্যুদন্ড বকশীগঞ্জে অপপ্রচার রোধে আলোচনা সভা অনুষ্ঠিত সরিষাবাড়ীতে মৃত দুই গ্রাহকের নমিনির হাতে বীমা দাবির চেক হস্তান্তর মাদারগঞ্জে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত সরিষাবাড়ীতে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত উদ্ধার হলো খাস জমি, বন্ধ রাস্তা খুলে দেওয়ায় স্বস্তি নকলায় মাদক, দুর্নীতি ও বাল্যবিবাহ বিরোধী আলোচনা সভা অনুষ্ঠিত জুলাই গণঅভ্যুত্থানে শহীদ ও আহতদের মূল্যায়ন ও পুনর্বাসন সরকারের পবিত্র দায়িত্ব : প্রধানমন্ত্রী

গণভোটসহ ৫ দফা দাবিতে শেরপুরে জামায়াতের মানববন্ধন

শেরপুর : গণভোটসহ ৫ দফা দাবিতে শেরপুরে জামায়াতের মানববন্ধন। ছবি : বাংলারচিঠিডটকম

জুলাই জাতীয় সনদের বাস্তবায়ন আদেশের মাধ্যমে গণভোট প্রদানসহ পাঁচ দফা দাবি আদায়ের লক্ষ্যে শেরপুর জেলা জামায়াতে ইসলামীর উদ্যোগে এক মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। ১৫ অক্টোবর, বুধবার সকালে শেরপুর আদালত, পুলিশ সুপার এবং জেলা প্রশাসক কার্যালয়ের মূল ফটকের সামনে তারা এই কর্মসূচি পালন করেন।

শেরপুর জেলা জামায়াতের আমীর মাওলানা হাফিজুর রহমানের সভাপতিত্বে মানববন্ধন অনুষ্ঠিত হয়। তিনি বলেন, অনেক রাজনৈতিক বন্ধুরা পিআর পদ্ধতি কি বুঝতে চান না। কিন্তু জামায়াত কখনও কোন অযৌক্তিক দাবি নিয়ে আন্দোলন করে জনগণকে বিভ্রান্ত করেনি। এটি জাতির কাছে পরীক্ষিত। পরে অন্যান্য রাজনৈতিক দলের বন্ধুরা বুঝতে পারেন জামায়াতের দাবিই সঠিক ছিল। তাই অন্যান্য রাজনৈতিক দলের বন্ধুদের বলতে চাই আরেকটি ফ্যাসিবাদের জন্ম না দিতে আমরা সবাই মিলে পিআর পদ্ধতি বুঝতে শিখি। সঠিক গণতন্ত্র চর্চার মাধ্যমে আমাদের দেশকে পৃথিবীর কাছে উন্নত রাস্ট্রের রোল মডেল হিসাবে উপস্থাপন করি।

তিনি আরও বলেন, জুলাই যোদ্ধাদের রক্তের সাথে বেঈমানী না করে ফ্যাসিস্ট সরকারের সকল জুলুম-নির্যাতন, গণহত্যা ও দুর্নীতির বিচার দৃশ্যমান করতে এই সরকারকে সহযোগিতা করি।

মানববন্ধনে বক্তব্য দেন জেলা জামায়াতের সেক্রেটারি নুরুজ্জামান বাদল, সাবেক জেলা সেক্রেটারি মাওলানা আব্দুল বাতেন, জামায়াত নেতা ডাক্তার মো. আনোয়ার হোসেইন, নুরে আলম সিদ্দিকী ও নুরুল আমিন প্রমুখ।

মানববন্ধন শেষে শেরপুর জেলা প্রশাসক তরফদার মাহমুদুর রহমানের কাছে স্মারকলিপি দেন নেতৃবৃন্দ।

জনপ্রিয় সংবাদ

জামালপুরে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত

গণভোটসহ ৫ দফা দাবিতে শেরপুরে জামায়াতের মানববন্ধন

আপডেট সময় ০৩:৫৮:২০ অপরাহ্ন, বুধবার, ১৫ অক্টোবর ২০২৫