ঢাকা ০৪:০৭ অপরাহ্ন, রবিবার, ০৫ জুলাই ২০২৬, ২১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জুলাই গণঅভ্যুত্থানে শহীদ ও আহতদের মূল্যায়ন ও পুনর্বাসন সরকারের পবিত্র দায়িত্ব : প্রধানমন্ত্রী প্রশাসনের প্রতিটি স্তরে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে হবে : তথ্য প্রতিমন্ত্রী স্কুলজীবনে শিক্ষকদের স্মৃতি : শাহ মোহাম্মদ মনিরুজ্জামান প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের ছাগল পেল ১২০ পরিবার মিডিয়া শক্তিশালী হলেই গণতন্ত্র শক্তিশালী হয় : মির্জা ফখরুল রাষ্ট্র পরিচালনা সম্পর্কে জনগণের সঠিক ধারণা নির্ভর করে গণমাধ্যমের ওপর : তথ্যমন্ত্রী কাজী নজরুল আমাদের ভবিষ্যৎ প্রজন্মের প্রেরণার উৎস: প্রধানমন্ত্রী ১২ কেজি এলপিজির দাম কমলো ৩৫৭ টাকা অনলাইন জুয়া, ডিজিটাল বেটিং ও ম্যাচ ফিক্সিং ঠেকাতে ‘জুয়া প্রতিরোধ বিল, ২০২৬’ পাস সঙ্গীত বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মানুষের মধ্যে অনন্য সেতুবন্ধ : মার্কিন রাষ্ট্রদূত

দেওয়ানগঞ্জে শিক্ষকদের সংবাদ সম্মেলন

দেওয়ানগঞ্জ : সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন প্রভাষক মাফুজুর রহমান। ছবি : বাংলারচিঠিডটকম

জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলায় মাজহারুল ইসলামের অন্যায় অত্যাচার ও মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। ১২ অক্টোবর, রবিবার সকালে টেকনিক্যাল ও বিএম কলেজ শিক্ষক-কর্মচারী ব্যানারে এই সংবাদ সন্মেলন অনুষ্ঠিত হয়।

সংবাদ সম্মেলনে প্রভাষক মাফুজুর রহমান সাংবাদিকদের জানান, দিঘলকান্দি গ্রামের মৃত কাছের আলীর ছেলে মাজহারুল ইসলাম দীর্ঘদিন ধরে প্রতিষ্ঠানে শৃঙ্খলাভঙ্গের নানা চেষ্টা চালিয়ে আসছেন। সদর ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক পদে থেকে স্থানীয়ভাবে প্রভাব খাটিয়ে কলেজে অন্যায়ভাবে চাকরি করার জন্য চাপ প্রয়োগ করতেন। মাজহারুল ইসলাম রাজনৈতিক সুবিধা নিতে আওয়ামী লীগ ও বিএনপির দুই পক্ষেই সম্পর্ক বজায় রেখে চলেছেন। তার বিরুদ্ধে দখলবাজি ও চাঁদাবাজির একাধিক অভিযোগ রয়েছে।

তিনি আরও জানান, কলেজের ৪৩ শতাংশ জমি শিক্ষক-কর্মচারীদের অর্থে মাজহারুল ইসলামের বাবার কাছ থেকে ক্রয় করা হয়েছে। মাজহারুল ইসলাম অতীতে কলেজে বিশৃঙ্খলা সৃষ্টির পাশাপাশি সহকর্মী ল্যাব সহকারী আহসান হাবীব রুবেলের উপর হামলা চালান। এ ঘটনায় রুবেল গুরুতর আহত হন। এ বিষয়ে থানায় মামলা চলমান রয়েছে। বর্তমানে তিনি গ্রেপ্তারি পরওয়ানার আসামি। তিনি এলাকায় প্রকাশ্যে ঘোরাফেরা করছেন। কলেজের শিক্ষক-কর্মচারীদের নানাভাবে হুমকি দিচ্ছেন। সংবাদ সম্মেলনে মাজহারুলের বিরুদ্ধে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন শিক্ষক ও কর্মচারী।

সংবাদ সম্মেলনে অধ্যক্ষ শহিদুল ইসলাম, বাংলা বিভাগের প্রভাষক পরিমল চন্দ্র, কম্পিউটার অপারেশন ফারজানা আক্তার, কম্পিউটার অপারেশন প্রদর্শক তরিকুল ইসলাম, কম্পিউটার ল্যাব সহকারী আহসান হাবিব, ইংরেজি বিভাগের প্রভাষক মাসুদা খানম রুমি, ল্যাব সহকারী জায়েদা খাতুন প্রমুখ উপস্থিত ছিলেন।

এদিকে প্রতিপক্ষ মাজহারুল ইসলাম পলাতক থাকায় তার বক্তব্য পাওয়া যায়নি।

জনপ্রিয় সংবাদ

জুলাই গণঅভ্যুত্থানে শহীদ ও আহতদের মূল্যায়ন ও পুনর্বাসন সরকারের পবিত্র দায়িত্ব : প্রধানমন্ত্রী

দেওয়ানগঞ্জে শিক্ষকদের সংবাদ সম্মেলন

আপডেট সময় ০৯:২৬:১৮ অপরাহ্ন, রবিবার, ১২ অক্টোবর ২০২৫