ঢাকা ১১:২৮ অপরাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
৩ লাখ ছাত্রী পাবে সাইকেল, মান যাচাইয়ে চালিয়ে দেখলেন প্রধানমন্ত্রী সারাদেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে পোশাক শ্রমিকদের ন্যূনতম মজুরি বৃদ্ধির হার সর্বোচ্চ দূরদর্শী চিন্তা থেকেই শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান পিআইবি প্রতিষ্ঠা করেন : তথ্য প্রতিমন্ত্রী আওয়ামী লীগ দেশে আর কখনো রাজনীতি করতে পারবে না : স্বরাষ্ট্রমন্ত্রী কুয়ালালামপুরে ইংলিশ অলিম্পিয়াডের গ্লোবাল ফাইনালে নকলার আরাফ ইসলামপুরে চরাঞ্চলে বেড়ে উঠছে কৃষকের টাকার গাছ, বাম্পার ফলনের সম্ভাবনা জামালপুরে জমি দখলের অভিযোগে সংবাদ সম্মেলন বিশ্বদরবারে সশস্ত্র বাহিনীর সক্ষমতা তুলে ধরবে যৌথ মহড়া : প্রধানমন্ত্রী রূপপুর বিদ্যুৎকেন্দ্র থেকে দ্বিতীয় দফায় ৩২০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে সরবরাহ

জাতীয় স্বার্থকে প্রাধান্য দিতে গণমাধ্যমের প্রতি আহবান জানালেন রাষ্ট্রপতি

বাংলাদেশ প্রেস কাউন্সিলের অনুষ্ঠানে বক্তব্য রাখেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। ছবি : সংগৃহীত

বাংলারচিঠি ডটকম ডেস্ক : রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ দায়িত্বশীল ভূমিকা পালন ও জাতীয় স্বার্থকে প্রাধান্য দেওয়ার জন্য গণমাধ্যমের প্রতি আহবান জানিয়েছেন। তিনি বলেন, জাতীয় স্বার্থকে প্রাধান্য দিয়ে এবং সাংবাদিকতার নৈতিকতা মেনে চলে দায়িত্বশীল ভূমিকা পালন করুন।

১৮ ফেব্রুয়ারি রাজধানীর একটি হোটেলে বাংলাদেশ প্রেস কাউন্সিলের ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত ‘প্রেস কাউন্সিল দিবস’ ও প্রেস কাউন্সিল পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রদত্ত ভাষণে তিনি একথা বলেন।

অনুষ্ঠানে সাংবাদিকতায় বিশেষ অবদান রাখার জন্য পাঁচজন ব্যক্তি ও দু’টি প্রতিষ্ঠানসহ মোট সাতটি পদক দেওয়া হয়।

পদকপ্রাপ্ত ব্যক্তিবর্গ ও প্রতিষ্ঠানগুলো হলো- দৈনিক সমকালের প্রয়াত সম্পাদক গোলাম সারওয়ার (আজীবন সম্মাননা), উন্নয়ন সাংবাদিকতায় জসিমউদ্দিন হারুন (ফাইনান্সিয়াল এক্সপ্রেস), গ্রামীণ সাংবাদিকতায় মুরশিদ আলম (মুক্তবার্তা, বগুড়া), ফটোগ্রাফিতে সনি রামানি (ডেইলি নিউ এজ) এবং নারী সাংবাদিকতায় আয়েশা সিদ্দিকা আকাশি (দৈনিক সুবর্নগ্রাম, মাদারিপুর)।

প্রতিষ্ঠান ক্যাটাগরিতে পদক পেয়েছে দৈনিক ইত্তেফাক ও দৈনিক আজাদী।

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন- বাংলাদেশ প্রেস কাউন্সিলের চেয়ারম্যান বিচারপতি মোহাম্মদ মমতাজউদ্দিন আহমেদ, তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ, তথ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি হাসানুল হক ইনু, তথ্য সচিব আবদুল মালেক, প্রেস কাউন্সিলের সদস্য মনজুরুল আহসান বুলবুল প্রমুখ। সূত্র : বাসস

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

৩ লাখ ছাত্রী পাবে সাইকেল, মান যাচাইয়ে চালিয়ে দেখলেন প্রধানমন্ত্রী

জাতীয় স্বার্থকে প্রাধান্য দিতে গণমাধ্যমের প্রতি আহবান জানালেন রাষ্ট্রপতি

আপডেট সময় ০৭:৫৩:০৭ অপরাহ্ন, সোমবার, ১৮ ফেব্রুয়ারী ২০১৯