ঢাকা ০২:২৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ৭ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মাদকাসক্ত ছেলেকে ধরিয়ে দিলেন মা, হল ছয় মাসের জেল জুলাই সনদের প্রতিটি অক্ষর, প্রতিটি শব্দ বাস্তবায়ন করা হবে : প্রধানমন্ত্রী দেশের সরকারি গুদামে ১৭.৭১ লাখ মেট্রিক টন খাদ্য মজুদ রয়েছে : খাদ্যমন্ত্রী ভবিষ্যৎ প্রজন্মকে তৈরি করতে রাষ্ট্রের দায়িত্ব তরুণ প্রজন্মকে পৃষ্ঠপোষকতা দেওয়া : তথ্যমন্ত্রী অনূর্ধ্ব-১৮ মহিলা জোনাল ক্রিকেট টুর্নামেন্টের চ্যাম্পিয়ন ট্রফি উন্মোচন জামালপুরে জরুরি হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন শুরু মাদারগঞ্জে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন শুরু ২৫০ শয্যা বিশিষ্ট জামালপুর জেনারেল হাসপাতালের রুগ্নদশার অবসান চাই কাল পিতৃভূমি বগুড়ায় যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির সঙ্গে আইএমএফ-এর শর্তের সম্পর্ক নেই : অর্থমন্ত্রী

দেওয়ানগঞ্জে শিক্ষার মান উন্নয়নের লক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত

দেওয়ানগঞ্জ : বক্তব্য রাখেন এডহক কমিটির সভাপতি শাহেদুল ইসলাম দিপু। ছবি : বাংলারচিঠিডটকম

জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলায় শিক্ষার মান উন্নয়নের লক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ১৩ সেপ্টেম্বর, শনিবার সকালে উপজেলার বাহাদুরাবাদ ইউনিয়নের বাছেতপুর দ্বি-মুখী উচ্চ বিদ্যালয় কর্তৃপক্ষ তাদের বিদ্যালয় প্রাঙ্গণে এই আলোচনা সভার আয়োজন করে।

শিক্ষার মান উন্নয়নের লক্ষ্যে শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও স্কুল এডহক কমিটির সদস্যদের নিয়ে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন দেওয়ানগঞ্জ উপজেলা বিএনপি সহ-সভাপতি ও ইউনিয়ন বিএনপি সভাপতি সাবেক ইউপি চেয়ারম্যন মো. ছইমদ্দিন।

বাছেতপুর দ্বি-মুখী উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি সমাজসেবক ও শিক্ষা অনুরাগী শাহেদুল ইসলাম দিপুর সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন  বিদ্যালয়টি প্রধান শিক্ষক মো. আশরাফ আলী, অভিভাবক শফিকুল ইসলাম, শিক্ষক আবুল কালাম, মো. সবুর মিয়া ও কামরুল ইসলাম, শিক্ষার্থী নুসরাত জাহান, প্রাক্তন শিক্ষার্থী নাইবুর রহমান শান্ত  প্রমুখ।

আলোচনা সভায় নবাগত এডহক কমিটির সভাপতি শাহেদুল ইসলাম দিপু বলেন, বিদ্যালয়ের শিক্ষার মান উন্নয়ন করতে হলে সঠিকভাবে ক্লাস পরিচালনা করতে হবে। কোন শিক্ষার্থীর হাতে যেন মোবাইল ফোন না থাকে সেদিকে অভিভাবকদের খেয়াল রাখতে হবে। ঐতিহ্যবাহী বাছেতপুর বহুমুখী উচ্চ বিদ্যালয় একটি সনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান। শিক্ষার মান উন্নয়নের সকলের সজাগ থাকতে হবে।

তিনি আরও বলেন, সকাল ৯টার মধ্যে সকল শিক্ষকদের বিদ্যালয়ে উপস্থিত থাকতে হবে। আশা করি আমি এডহক কমিটির সভাপতি পদে যতদিন থাকব বিদ্যালয়ের কার্যক্রম সঠিকভাবে পরিচালনা করতে হবে। বিগত ১৬ বছরে শিক্ষার মান অনেকটা পিছিয়ে রয়েছে। বিদ্যালয় থেকে শিক্ষার্থী শতভাগ উত্তীর্ণ হতে হলে শিক্ষকদের অলসতা করা চলবে না।

জনপ্রিয় সংবাদ

মাদকাসক্ত ছেলেকে ধরিয়ে দিলেন মা, হল ছয় মাসের জেল

দেওয়ানগঞ্জে শিক্ষার মান উন্নয়নের লক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত

আপডেট সময় ০৯:৫০:৪৭ অপরাহ্ন, শনিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৫