ঢাকা ১১:২১ পূর্বাহ্ন, শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জনজীবনে শান্তি ও নিরাপত্তা ফিরিয়ে আনাই সরকারের অগ্রাধিকার : প্রধানমন্ত্রী রাজনৈতিক হয়রানিমূলক মামলা প্রত্যাহারে পদক্ষেপ নিয়েছে সরকার : আইনমন্ত্রী স্বাধীনতা পুরস্কার হস্তান্তর করেছেন প্রধানমন্ত্রী ২৫ ভরি স্বর্ণালঙ্কারসহ প্রতারক কন্টেন্ট ক্রিয়েটর মনির গ্রেপ্তার মুন মেমোরিয়ালের এসএসসি পরীক্ষার্থীদের বিদায়ী সংবর্ধনা বকশীগঞ্জের কৃষকেরা বিনামূল্যে পেল বীজ সার গণপরিবহনে যাত্রীবান্ধব সেবার দাবিতে সনাকের মানববন্ধন শেরপুরে ১ লাখ ৬১ হাজার শিশুকে হামের টিকা দেওয়া হবে টাইমের ২০২৬ সালের ১০০ প্রভাবশালী ব্যক্তির তালিকায় তারেক রহমান আগামী দুই মাসেও জ্বালানি তেলের সমস্যা হবে না : জ্বালানি মুখপাত্র

শেরপুরে দুদকের গণশুনানি অনুষ্ঠিত

 শেরপুর : গণশুনানিতে দুদকের কমিশনার (তদন্ত) মিঞা মুহাম্মদ আলি আকবার আজিজী ও অন্যান্য অতিথি কর্মকর্তাবৃন্দ। ছবি : বাংলারচিঠিডটকম

‘দুর্নীতির বিরুদ্ধে তারুণ্যের একতা, গড়বে আগামীর শুদ্ধতা’ এ শ্লোগানকে সামনে রেখে শেরপুরে দুর্নীতি দমন কমিশন (দুদক) সমন্বিত জেলা কার্যালয়, জামালপুরের উদ্যোগে ও জেলা প্রশাসন, শেরপুরের সহযোগিতায় গণশুনানি অনুষ্ঠিত হয়েছে।

৮ সেপ্টেম্বর, সোমবার সকালে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে অনুষ্ঠিত গণশুনানিতে প্রধান অতিথি ছিলেন দুদকের কমিশনার (তদন্ত) মিঞা মুহাম্মদ আলি আকবার আজিজী।

জেলা প্রশাসক তরফদার মাহমুদুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত গণশুনানিতে অতিথিদের মধ্যে বক্তব্য রাখেন দুদকের মহাপরিচালক (প্রতিরোধ) মো. আক্তার হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. মিজানুর রহমান ভূঁঞা, দুদকের ময়মনসিংহ বিভাগীয় কার্যালয়ের পরিচালক মোহাম্মদ তাজুল ইসলাম ভুঁইয়া। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বয়ড়া পরানপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা করুনা রানী দাস।

গণশুনানিতে জেলা পর্যায়ের সকল সরকারি, আধা-সরকারি, স্বায়ত্বশাসিত অফিস, সকল সরকারি-বেসরকারি ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের সংশ্লিষ্ট কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। গণশুনানিতে প্রায় দেড়শ’ অভিযোগ জমা পড়ে।

জনপ্রিয় সংবাদ

জনজীবনে শান্তি ও নিরাপত্তা ফিরিয়ে আনাই সরকারের অগ্রাধিকার : প্রধানমন্ত্রী

শেরপুরে দুদকের গণশুনানি অনুষ্ঠিত

আপডেট সময় ১০:৪৮:৫৬ অপরাহ্ন, সোমবার, ৮ সেপ্টেম্বর ২০২৫