ঢাকা ১১:৪৮ পূর্বাহ্ন, শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ১১ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

ঈদ-ই-মিলাদুন্নবী (সা.) উপলক্ষে জামালপুরে বর্ণাঢ্য জশনে জুলুস

জামালপুর : জামালপুর দরবার শরিফেরে আয়োজনে জশনে জুলুস মিছিল। ছবি : বাংলারচিঠিডটকম

পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী (সা.) উপলক্ষে প্রতি বছরের মত এবারও জামালপুর দরবার শরিফের আয়োজনে ৬ সেপ্টেম্বর, শনিবার সকালে ধর্মীয় শান্তিপূর্ণ আনন্দ শুকরিয়া মিছিল জশনে জুলুস অনুষ্ঠিত হয়েছে।

জামালপুর শহরের পিটিআই থেকে শুরু করে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে হযরত শাহ্ জামাল (রহ.) মাজার শরিফ প্রাঙ্গণে গিয়ে শেষ হয় জশনে জুলুসের মিছিল। এতে জেলার বিভিন্ন দরবার শরিফসহ নবীপ্রেমে উজ্জীবিত মুসলমানেরা অংশ নেন। জশনে জুলুসে ঢল নামে ধর্মপ্রাণ মানুষের।

জামালপুর দরবার শরিফের প্রতিষ্ঠাতা ও গদিনসীন শাহ্ ছুফী হযরত মাওলানা নূরুল ইসলাম জামালপুরী মাইজভান্ডারীর একমাত্র ছেলে জামালপুর দরবার শরিফের একমাত্র সাহেবজাদা হযরত মাওলানা রওনকুল ইসলাম মাইজভান্ডারী ধর্মীয় শান্তিপূর্ণ আনন্দ ও শুকরিয়া মিছিলে নেতৃত্ব দেন।

মিছিল শেষে জামালপুর দরবার শরিফের একমাত্র সাহেবজাদা হযরত মাওলানা রওনকুল ইসলাম মাইজভান্ডারী দেশ, জাতি ও বিশ্ববাসীর কল্যাণে বক্তব্য রাখেন ও দোয়া করেন। এর আগে বক্তব্য রাখন কুটামনি এলাকার খাজায়েনে দরবার শরিফের পীরসাহেব খাজা শাহ্ মো. রেজাউল হক রেজা শাহ্।

খাজা শাহ্ মো. রেজাউল হক বলেন, মহানবী হযরত মুহাম্মদ (সা.) সমগ্র মানবজাতির কল্যাণে আল্লাহর পক্ষ থেকে তার আদর্শ অনুসরণ করে শান্তিপূর্ণ, ন্যায়ভিত্তিক ও কল্যাণকর সমাজ ব্যবস্থা গড়ে তোলা একান্ত প্রয়োজন। রাসুলকে অনুসরণ করাই একমাত্র সুপথ। ঈদে মিলাদুন্নবী (সা.) ৫৭০ খ্রিস্টাব্দে এই দিনে (১২ রবিউল আউয়াল) আরবের মক্কা নগরীর সম্ভ্রান্ত কুরাইশ বংশে মা আমিনার কোল আলো করে জন্ম নিয়েছিলেন হযরত মুহাম্মদ (সা.)। ২৫ বছর বয়সে মহানবী বিবি খাদিজার সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন। মাত্র ৪০ বছর বয়সে তিনি নবুয়ত লাভ করেন।

এ সময় সাবেক স্বাস্থ্য উপমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা মো. সিরাজুল হক, জেসিসিআই’র সহ-সভাপতি ইকরামুল হক নবীন, মো. মুজিবুর রহমানসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

জশনে জুলুছে ঈদ-ই-মিলাদুন্নবী (দ.) উপলক্ষে অনুষ্ঠিত ধর্মীয় শান্তিপূর্ণ আনন্দ ও শুকরিয়া মিছিলে নান্দিনার হযরত খাজা ইউনুছিয়া পাক দরবার শরিফ, কুটামনির খাজায়েনে দরবার শরিফসহ বিভিন্ন দরবার শরিফের আশেকান-জাকেরানসহ ধর্মপ্রাণ মুসলমানেরা স্বতঃর্স্ফূতভাবে অংশ নেন।

জনপ্রিয় সংবাদ

ঈদ-ই-মিলাদুন্নবী (সা.) উপলক্ষে জামালপুরে বর্ণাঢ্য জশনে জুলুস

আপডেট সময় ০৯:৩৫:৪২ অপরাহ্ন, শনিবার, ৬ সেপ্টেম্বর ২০২৫