ঢাকা ০৫:২২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শেরপুরে বাস-সিএনজি সংঘর্ষে নিহত ১, আহত ৪ বাংলাদেশের ৫ অগ্রাধিকার খাতে জাপানি বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর ঢাকাকে টোকিওর মতো পরিচ্ছন্ন শহরে রূপান্তর করতে চাই : প্রধানমন্ত্রী জলবায়ু পরিবর্তনকে ‘বৈশ্বিক স্বাস্থ্য জরুরি অবস্থা’ ঘোষণার আহ্বান ল্যানসেটের দুর্নীতি ও দাবানল মোকাবিলায় ব্যর্থতার প্রতিবাদে ইন্দোনেশিয়ায় বিক্ষোভ ঐতিহাসিক ২৮ অক্টোবর উপলক্ষে শেরপুরে জামায়াতের বিক্ষোভ মিছিল, সমাবেশ জামালপুরে জামায়াতের বিক্ষোভ মিছিল, সমাবেশ নিরাপদ সড়কের জন্য রোড-শো গণতান্ত্রিক মূল্যবোধের প্রতি প্রধানমন্ত্রী তারেক রহমানের অঙ্গীকারের প্রশংসা করলেন তাকাইচি ঘূর্ণিঝড় ‘অর্ণব’ মোকাবিলায় ভারতে লোকজনকে সরিয়ে নেওয়া হচ্ছে

জামালপুর জেলা বিএনপির সম্মেলন নিয়ে প্রশ্ন তোলার কিছু নেই : আবু ওয়াহাব আকন্দ

জামালপুর : সম্মেলন প্রস্তুতি সভায় বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় নেতা আবু ওয়াহাব আকন্দ। ছবি : বাংলারচিঠিডটকম

বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক আবু ওয়াহাব আকন্দ বলেছেন, আগামী ২৩ আগস্ট, শনিবার অনুষ্ঠিতব্য জামালপুর জেলা বিএনপির সম্মেলন নিয়ে প্রশ্ন তোলার কিছু নেই।

১৬ আগস্ট, শনিবার বিকালে জামালপুর শহরের দড়িপাড়া বাইপাস এলাকায় একটি কমিউনিটি সেন্টারে জামালপুর জেলা বিএনপির সম্মেলন সফল করার লক্ষ্যে জামালপুর জেলা বিএনপি আয়োজিত প্রস্তুতিমূলক সভায় তিনি এসব কথা বলেন।

আবু ওয়াহাব আকন্দ আরও বলেন, যদি কেউ প্রশ্নের সম্মুখীন করতে চাই, আমার প্রশ্ন জাগে যার নেতৃত্বে স্বৈরাচারী হাসিনা সরকারকে উৎখাত করা হয়েছে, যার নেতৃত্বের প্রতি পূর্ণ আস্থা রেখে আমরা জীবনবাজি রেখে স্বৈরাচার শেখ হাসিনাকে হটিয়েছি, আজকে যে অভিভাবক তারিখ দিয়েছে এর বিরোধিতা করা কি আমার প্রশ্ন করা অবান্তর হবে?

জামালপুর জেলা বিএনপির সভাপতি ফরিদুল কবির তালুকদার শামীমের সভাপতিত্বে অনুষ্ঠিত প্রস্তুতি সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক আইনজীবী শাহ্ মো. ওয়ারেছ আলী মামুন, বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টামণ্ডলীর সদস্য এ এস এম আব্দুল হালিম, কেন্দ্রীয় নির্বাহী কমিটির জলবায়ু পরিবর্তন বিষয়ক সহ-সম্পাদক মোস্তাফিজুর রহমান বাবুল, সদস্য সুলতান মাহমুদ বাবু, জেলা বিএনপির সহ-সভাপতি আইনজীবী গোলাম নবী, মো. লিয়াকত আলী, আইনজীবী ফজলুল হক, কাজী মসিউর রহমান, আইনজীবী মনজুর কাদের বাবুল খান, যুগ্ম-সাধারণ সম্পাদক খন্দকার আহসানুজ্জামান রুমেল, সাংগঠনিক সম্পাদক লোকমান আহাম্মেদ খান লোটন, সদর উপজেলা বিএনপির সভাপতি শফিউর রহমান শফি ও সাধারণ সম্পাদক রুহুল আমিন মিলন, ইসলামপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক নুর ইসলাম নবাব, মেলান্দহ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মনজরুল ইসলাম মনজু, দেওয়ানগঞ্জ উপজেলা বিএনপির সহ-সভাপতি শ্যামল চন্দ সাধারণ সম্পাদক আব্দুর রশিদ সাদা, বকশীগঞ্জ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম প্রিন্স, শহর বিএনপির সাধারণ সম্পাদক শাহ্ আব্দুল্লাহ আল মাসুদ প্রমুখ। সভা সঞ্চালনায় ছিলেন জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম খান সজিব।

জনপ্রিয় সংবাদ

শেরপুরে বাস-সিএনজি সংঘর্ষে নিহত ১, আহত ৪

জামালপুর জেলা বিএনপির সম্মেলন নিয়ে প্রশ্ন তোলার কিছু নেই : আবু ওয়াহাব আকন্দ

আপডেট সময় ১০:৪৪:৫২ অপরাহ্ন, শনিবার, ১৬ অগাস্ট ২০২৫