ঢাকা ০২:৫৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ২২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে হত্যাকাণ্ডের বিচার হবে স্বচ্ছ, নিরপেক্ষ ও বিশ্বাসযোগ্য : প্রধানমন্ত্রী মুর্শিদাবাদে তরুণীর অভিযোগ : গ্রেপ্তার জামালপুরের যুবক জুলাই গণঅভ্যুত্থান দিবস : বিএনপিনেতা ফিরোজ মিয়ার উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত জুলাই গণঅভ্যুত্থান দিবস : জামালপুরে ১১ দলের গণমিছিল জুলাই গণঅভ্যুত্থান দিবস : জামালপুরে বিজয় মিছিল সমাবেশ হাসিনাবিরোধী আন্দোলনে এক ছিলাম, এখনও এক থাকতে হবে : শামীম তালুকদার অভিনন্দন তরুণ প্রতিশ্রুতিশীল চিকিৎসক জুনায়েদ বিন জাকিরকে অর্থ আত্মসাত : আল আকাবা সমিতির পরিচালক ওয়াহেদ গ্রেপ্তার বকশীগঞ্জে ঐতিহাসিক জুলাই স্মরণে শোভাযাত্রা আলোচনা সভা অনুষ্ঠিত দেওয়ানগঞ্জে মাদকাসক্ত যুবকের ৩ মাসের কারাদণ্ড

শহীদ জিয়াউর রহমান কলেজের অধ্যক্ষের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন

শহীদ জিয়াউর রহমান ডিগ্রি কলেজের অধ্যক্ষের বিরুদ্ধে মামলা দায়েরের প্রতিবাদে শিক্ষক ও শিক্ষার্থীরা মানববন্ধন করে। ছবি : বাংলার চিঠি ডটকম

নিজস্ব প্রতিবেদক, জামালপুর॥
জামালপুর শহরের শহীদ জিয়াউর রহমান ডিগ্রি কলেজের অধ্যক্ষ এ কে এম তফিকুল ইসলামের বিরুদ্ধে বাগেরহাটা জামে মসজিদ কমিটির সম্পাদকের দায়ের করা মামলা প্রত্যাহারের দাবি জানিয়েছে কলেজের শিক্ষক ও শিক্ষার্থীরা। মামলা দায়ের করে অধ্যক্ষকে হয়রানি এবং কলেজের ভাবমূর্তি নষ্ট করার প্রতিবাদে ২২ জুলাই বেলা ১১টায় কলেজগেটে এ মানববন্ধনের আয়োজন করা হয়।

মানববন্ধনে বক্তব্য দেন কলেজটির সহকারী অধ্যাপক মোহসীন আলী ও গোলাম মোর্শেদ, প্রভাষক মাহবুবুর রহমান রবিন, তামান্না হক ও মো. ইকরামুজ্জামান, শিক্ষার্থী আব্দুল হালিম ও ইমরান হোসেন প্রমুখ।

বক্তারা জানান, কলেজ ক্যাম্পাস সংলগ্ন বাগেরহাটা জামে মসজিদের সম্পাদক মো. খলিলুর রহমানের ওপর হামলার ঘটনা ঘটে গত ৮ জুলাই রাতে কলেজ থেকে প্রায় আধা কিলোমিটার দূরে বাগেরহাটা বটতলা এলাকায়। ওই ঘটনার সাথে কলেজের অধ্যক্ষ জড়িত নন। মসজিদ কমিটির কোনো কার্যক্রমের সাথেও অধ্যক্ষ জড়িত নন। তাকে হয়রানি করা এবং কলেজের ভাবমূর্তি নষ্ট করার জন্যই মসজিদ কমিটির সম্পাদক বাদী হয়ে ১৫ জুলাই জামালপুর আদালতে মামলা দায়ের করেন। বক্তারা দ্রুত সময়ের মধ্যে ওই মামলা থেকে অধ্যক্ষের নাম প্রত্যাহার না করা হলে পরবর্তীতে এ নিয়ে কঠোর আন্দোলনে যাওয়ার ঘোষণা দেন।

মানববন্ধনে কলেজের সকল শিক্ষকসহ তিন শতাধিক ছাত্র-ছাত্রী এ মানববন্ধনে অংশ নেন।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে হত্যাকাণ্ডের বিচার হবে স্বচ্ছ, নিরপেক্ষ ও বিশ্বাসযোগ্য : প্রধানমন্ত্রী

শহীদ জিয়াউর রহমান কলেজের অধ্যক্ষের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন

আপডেট সময় ০৪:০৪:৫৯ অপরাহ্ন, রবিবার, ২২ জুলাই ২০১৮