ঢাকা ০৫:৪২ অপরাহ্ন, সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জামালপুরে মাদকাসক্তির ক্ষতিকর প্রভাব ও প্রতিরোধে করণীয় আলোচনা সভা অনুষ্ঠিত দেওয়ানগঞ্জে নাশকতা মামলায় সাবেক সংসদ সদস্যের পিএস গ্রেপ্তার টাকা ফেরতের দাবিতে মাদারগঞ্জ উপজেলা পরিষদ ঘেরাও, অনির্দিষ্টকালের কর্মসূচি ঘোষণা বকশীগঞ্জ সীমান্তে ৫৬৭টি ভারতীয় কসমেটিকস পণ্য জব্দ জামালপুরে যুবদল-স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের বিক্ষোভ মিছিল জামালপুর রেড ক্রিসেন্ট ইউনিটের ভাইস-চেয়ারম্যান জিলানী, লিয়ন সেক্রেটারি শ্রীবরদীতে ফলবান কলাগাছ কর্তন : গ্রেপ্তার ২ বুকের পাটা থাকলে এখনই আসেন, ডিসেম্বর পর্যন্ত অপেক্ষা করতে চাই না : তথ্য প্রতিমন্ত্রী ইয়াসের খান সরিষাবাড়ী উপজেলা যুব ইউনিয়ন কমিটিতে সভাপতি রানা, এনায়েত সাধারণ সম্পাদক নির্বাচিত বকশীগঞ্জে মাধ্যমিক বিদ্যালয়ে চলছে প্রাথমিক বিদ্যালয়ের পাঠদান কার্যক্রম

নকলার ১৭৬ শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা পেল গাছের চারা

নকলা : বানেশ্বরদী ইসলামিয়া দাখিল মাদরাসার শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ করা হয়। ছবি : বাংলারচিঠিডটকম

শেরপুরের নকলা উপজেলার প্রাথমিক ও মাধ্যমিক স্তরের ১৭৬টি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মাঝে পাঁচ হাজার ১৫০টি গাছের চারা বিতরণ করা হয়েছে। কৃষি মন্ত্রণালয়ের সহযোগিতায় এসব চারা বিতরণ করা হয়।

উপজেলা কৃষি অফিসের ব্যবস্থাপনায় প্রতিটি প্রতিষ্ঠানের প্রতিনিধির কাছে প্রাপ্যতা মোতাবেক চারা বুঝিয়ে দেওয়া হয়। পরে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের শিক্ষকবৃন্দ নিজ নিজ প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের হাতে চারা তুলেদেন।

এ কর্মসূচির অংশ হিসেবে ১৭ জুলাই, বৃহস্পতিবার সকালে উপজেলার বানেশ্বরদী ইউনিয়নের ঐতিহ্যবাহী বানেশ্বরদী ইসলামিয়া দাখিল মাদরাসার শিক্ষার্থীদের হাতে একটি করে কাঁঠাল, জাম, নীম ও কদবেলের চারা তুলে দেওয়া হয়।

এ সময় মাদরাসাটির সুপার মাওলানা মো. শহিদুল ইসলাম, সহ-সুপার মাওলানা মো. ফজলুল করিম, জ্যেষ্ঠ সহকারী শিক্ষক মো. মোশারফ হোসাইন ও মোসাম্মৎ রোকেয়া আক্তার, সহকারী শিক্ষক জেসমিন আক্তার, সহকারী মৌলভী ফুলেছা খাতুন, সবুজা খাতুন, কব্দুল হোসেন, ইয়াছিন আহাম্মেদ, উজ্জল মিয়া ও আরিফ হোসেনসহ অন্যান্য শিক্ষক-কর্মচারী ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ শাহরিয়ার মুরসালিম মেহেদী এ প্রতিবেদককে জানান, উপজেলার ১১৯টি সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং ৫৭টি মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক স্তরের শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মাঝে মোট পাঁচ হাজার ১৫০টি গাছের চারা বিতরণ করা হয়েছে। বিতরণকৃত চারা গুলোর মধ্যে, এক হাজার ৪০০টি করে কাঁঠাল, জাম, কদবেল ও নীমের চারা এবং ৬৫০টি নারিকেল ও ৩০০টি তালের চারা রয়েছে। আগামী কয়েক বছরের মধ্যেই গাছগুলো পরিবেশের ভারসাম্য রক্ষার পাশাপাশি এলাকা ও প্রতিষ্ঠানের সৌন্দর্য বাড়াবে বলে তিনি আশা ব্যক্ত করেন।

জামালপুরে মাদকাসক্তির ক্ষতিকর প্রভাব ও প্রতিরোধে করণীয় আলোচনা সভা অনুষ্ঠিত

নকলার ১৭৬ শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা পেল গাছের চারা

আপডেট সময় ০৯:২৮:৫৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ জুলাই ২০২৫