ঢাকা ১০:১৬ অপরাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শেরপুরে বাস-সিএনজি সংঘর্ষে নিহত ১, আহত ৪ বাংলাদেশের ৫ অগ্রাধিকার খাতে জাপানি বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর ঢাকাকে টোকিওর মতো পরিচ্ছন্ন শহরে রূপান্তর করতে চাই : প্রধানমন্ত্রী জলবায়ু পরিবর্তনকে ‘বৈশ্বিক স্বাস্থ্য জরুরি অবস্থা’ ঘোষণার আহ্বান ল্যানসেটের দুর্নীতি ও দাবানল মোকাবিলায় ব্যর্থতার প্রতিবাদে ইন্দোনেশিয়ায় বিক্ষোভ ঐতিহাসিক ২৮ অক্টোবর উপলক্ষে শেরপুরে জামায়াতের বিক্ষোভ মিছিল, সমাবেশ জামালপুরে জামায়াতের বিক্ষোভ মিছিল, সমাবেশ নিরাপদ সড়কের জন্য রোড-শো গণতান্ত্রিক মূল্যবোধের প্রতি প্রধানমন্ত্রী তারেক রহমানের অঙ্গীকারের প্রশংসা করলেন তাকাইচি ঘূর্ণিঝড় ‘অর্ণব’ মোকাবিলায় ভারতে লোকজনকে সরিয়ে নেওয়া হচ্ছে

জুলাই অভ্যুত্থানের বর্ষপূর্তিতে জামালপুরে বিএনপির রক্তদান কর্মসূচি

জামালপুর : জেলা বিএনপি আয়োজিত স্বেচ্ছায় রক্তদান কর্মসূচিতে বিএনপিনেতা শাহ মো. ওয়ারেছ আলী মামুন ও অন্যান্য নেতৃবৃন্দ। ছবি : বাংলারচিঠিডটকম

জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানের শোক ও বিজয়ের বর্ষপূর্তি উপলক্ষে জামালপুরে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি পালন করেছে জামালপুর জেলা বিএনপি। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে এ কার্যক্রম পালিত হয়। ৩ জুলাই, বৃহস্পতিবার দুপুরে শহরের ফৌজদারি মোড়ে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

রক্তদান কর্মসূচির আগে জামালপুর জেলা বিএনপির সহ-সভাপতি মো. লিয়াকত আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটি ময়মনসিংহ বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক আইনজীবী শাহ্ মো. ওয়ারেছ আলী মামুন।

জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম খান সজীবের সঞ্চালনায় এতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা বিএনপির সহ-সভাপতি শফিউর রহমান শফি, যুগ্ম-সাধারণ সম্পাদক শহিদুল হক খান দুলাল, সাংগঠনিক সম্পাদক লোকমান আহাম্মেদ খান লোটন, জেলা মহিলা দলের সভাপতি শেলিনা বেগম, শহর বিএনপির সাধারণ সম্পাদক শাহ্ আব্দুল্লাহ আল মাসুদ, ড্যাব জামালপুর জেলা শাখার আহবায়ক ডাক্তার আহম্মদ আলী আকন্দ, জামালপুর মেডিকেল কলেজ ছাত্রদলের সভাপতি আরাফাত ইসলাম প্রমুখ।

স্বেচ্ছায় রক্তদান কর্মসূচিতে বিশজন নেতাকর্মী রক্তদান করেন এবং ২০০ জনের ব্লাড গ্রুপ নির্ণয় করা হয়।

জনপ্রিয় সংবাদ

শেরপুরে বাস-সিএনজি সংঘর্ষে নিহত ১, আহত ৪

জুলাই অভ্যুত্থানের বর্ষপূর্তিতে জামালপুরে বিএনপির রক্তদান কর্মসূচি

আপডেট সময় ০৮:০৩:৩৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩ জুলাই ২০২৫