ঢাকা ০৯:০৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
​সরিষাবাড়ীতে জিয়া সৈনিকের সাইনবোর্ড ভেঙে প্যানা টানানোর অভিযোগ, বিচার দাবি বিএনপির ৩ লাখ ছাত্রী পাবে সাইকেল, মান যাচাইয়ে চালিয়ে দেখলেন প্রধানমন্ত্রী সারাদেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে পোশাক শ্রমিকদের ন্যূনতম মজুরি বৃদ্ধির হার সর্বোচ্চ দূরদর্শী চিন্তা থেকেই শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান পিআইবি প্রতিষ্ঠা করেন : তথ্য প্রতিমন্ত্রী আওয়ামী লীগ দেশে আর কখনো রাজনীতি করতে পারবে না : স্বরাষ্ট্রমন্ত্রী কুয়ালালামপুরে ইংলিশ অলিম্পিয়াডের গ্লোবাল ফাইনালে নকলার আরাফ ইসলামপুরে চরাঞ্চলে বেড়ে উঠছে কৃষকের টাকার গাছ, বাম্পার ফলনের সম্ভাবনা জামালপুরে জমি দখলের অভিযোগে সংবাদ সম্মেলন বিশ্বদরবারে সশস্ত্র বাহিনীর সক্ষমতা তুলে ধরবে যৌথ মহড়া : প্রধানমন্ত্রী

দুর্যোগ মোকাবিলা, পরিবেশ সুরক্ষায় মাদারগঞ্জে দুই শতাধিক বৃক্ষরোপণ

মাদারগঞ্জ : জামালপুর-মাদারগঞ্জ আঞ্চলিক মহাসড়কের দুই পাশে গাছের চারা রোপণ করে উত্তর জোড়খালী মানব উন্নয়ন ও ক্রীড়া সংঘ। ছবি : বাংলারচিঠিডটকম

‘গাছ লাগাই, জীবন ও পরিবেশ বাঁচাই’ এই প্রতিপাদ্যে জামালপুরের মাদারগঞ্জ উপজেলায় দুই শতাধিক ফলদ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ করা হয়েছে। ১১ জুন, বুধবার সকালে উত্তর জোড়খালী মানব উন্নয়ন ও ক্রীড়া সংঘের উদ্যোগে উত্তর জোড়খালী এলাকায় জামালপুর-মাদারগঞ্জ আঞ্চলিক মহাসড়কের দুই পাশে এই গাছের চারা রোপণ করা হয়।

এ সময় উত্তর জোড়খালী মানব উন্নয়ন ও ক্রীড়া সংঘের সহসভাপতি মামুন আহমেদ, খবির উদ্দিন আহমেদ মনজিল, মিরাজুল ইসলাম মিরাজ, সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান সোহেল, সাংগঠনিক সম্পাদক আব্দুর রাজ্জাক, নূর মোহাম্মদ সাগর, সহ-সাংগঠনিক সম্পাদক মুশফিক হোসেন সাদি, ইয়াকুব আলী সজিব, প্রধান পৃষ্ঠপোষক লেমন মিয়া, দপ্তর সম্পাদক নাহিদ মিয়া, কর্ম ও পরিকল্পনা সম্পাদক সাফিউল ইসলাম, সহ-কর্ম ও পরিকল্পনা সম্পাদক শরীফ হোসেন সাফি, সহ-সম্পাদক রাজিব, কার্যকরী সদস্য শামিম, আসিফ, মাফি, তাকবীর, আরিফ, মিলনসহ স্থানীয় সমাজকর্মী ও গণ্যমান্য ব্যক্তিগণ উপস্থিত ছিলেন।

মাদারগঞ্জ : বৃক্ষরোপণ কর্মসূচি হাতে নিয়েছে উত্তর জোড়খালী মানব উন্নয়ন ও ক্রীড়া সংঘ। ছবি : বাংলারচিঠিডটকম

উত্তর জোড়খালী মানব উন্নয়ন ও ক্রীড়া সংঘের সভাপতি হামিদুল ইসলাম এ প্রতিবেদককে বলেন, বৃক্ষ পরিবেশের অকৃত্রিম বন্ধু। বৃক্ষ শুধু প্রাকৃতিক শোভাই বর্ধন করে না, মাটির ক্ষয়রোধ করে, বন্যা প্রতিরোধ করে, ঝড়-তুফানকে বাধা দিয়ে জীবন ও সম্পদ রক্ষা করে। বৈশ্বিক জলবায়ুর প্রভাবে যে তাপমাত্রা বৃদ্ধি পাচ্ছে, সেখান থেকে বাঁচার একমাত্র উপায় হচ্ছে গাছ রোপণ। তাই বৈশ্বিক তাপমাত্রা বৃদ্ধি এবং ঝড়, বৃষ্টি, ঘূর্ণিঝড়ের হাত থেকে নিজের বাঁচার জন্য আমরা ব্যাপকভাবে বৃক্ষরোপণ করতে হবে। দুর্যোগ মোকাবিলা ও পরিবেশ সুরক্ষায় তাদের এই বৃক্ষরোপণ কর্মসূচি অব্যাহত থাকবে।

জনপ্রিয় সংবাদ

​সরিষাবাড়ীতে জিয়া সৈনিকের সাইনবোর্ড ভেঙে প্যানা টানানোর অভিযোগ, বিচার দাবি বিএনপির

দুর্যোগ মোকাবিলা, পরিবেশ সুরক্ষায় মাদারগঞ্জে দুই শতাধিক বৃক্ষরোপণ

আপডেট সময় ০৯:৩৩:৩৪ অপরাহ্ন, বুধবার, ১১ জুন ২০২৫