ঢাকা ০৪:২২ অপরাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জামালপুরে জমি দখলের অভিযোগে সংবাদ সম্মেলন বিশ্বদরবারে সশস্ত্র বাহিনীর সক্ষমতা তুলে ধরবে যৌথ মহড়া : প্রধানমন্ত্রী রূপপুর বিদ্যুৎকেন্দ্র থেকে দ্বিতীয় দফায় ৩২০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে সরবরাহ এল নিনোর প্রভাবে বিশ্বজুড়ে বাড়ছে জলবায়ু ঝুঁকি চলতি গ্রীষ্মে যুক্তরাজ্যে তাপপ্রবাহ-জনিত মৃত্যু রেকর্ড ৫,২৫৮ জন ভেকু দিয়ে মাটি কেটে বীর মুক্তিযোদ্ধার জমি দখলের অভিযোগ বকশীগঞ্জে মাদক সেবনের দায়ে যুবকের ৬ মাসের কারাদণ্ড নকলায় আমন ধান-চাল সংগ্রহ কার্যক্রম শুরু যুবদের আকাঙ্ক্ষার সঙ্গে কর্মসংস্থানের সুযোগের সংযোগ স্থাপনে সরকারি-বেসরকারি অংশীদারত্ব জোরদারের আহ্বান শিশুখাদ্যে চিনির বদলে অ্যাসপারটেম, বিটা-ক্যারোটিনের বদলে বস্ত্রের রং

শেরপুরে ট্রাকচাপায় ৩ যাত্রী নিহত

শেরপুর : ট্রাকচাপায় নিহত যাত্রীদের মরদেহ উদ্ধার করে হাসপাতালের মর্গে পাঠায় পুলিশ। ছবি : বাংলারচিঠিডটকম

শেরপুর পৌরসভার মোবারকপুর এলাকায় ট্রাক চাপায় ব্যাটারি চালিত অটোরিকশার তিনজন যাত্রী নিহত এবং আহত হয়েছেন আরও তিনজন। ৪ জুন, বৃহস্পতিবার রাত ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

নিহত যাত্রীরা হলেন- শেরপুর সদর উপজেলার যোগিনীমুরা নামাপাড়া গ্রামের বেলাল হোসেনের ছেলে আল আমীন (১৮), একই গ্রামের ইলিয়াস উদ্দিন মেম্বারের ছেলে ইমরান মিয়া (২০) ও তৃতীয় লিঙ্গের অজ্ঞাত পরিচয়ের একজন। আহত তিনজনকে শেরপুর জেলা হাসপাতালে ভর্তি করে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ৪ জুন রাত ৯ টার দিকে ৬ জন যাত্রী নিয়ে ব্যাটারি চালিত অটোরিকশাটি শেরপুর টাউনে আসছিল। এ সময় মোবারকপুর এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক অটোরিকশাটিকে চাপা দিয়ে দ্রুত পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই আল আমীন (১৮) ও অজ্ঞাত পরিচয়ের তৃতীয় লীঙ্গের একযাত্রীর মৃত্যু হয়।

খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে ফায়ার সার্ভিসেরকর্মীরা স্থানীয় লোকজনের সহায়তায় নিহত ও আহতদের উদ্ধার করে শেরপুর জেলা হাসপাতালে নিয়ে যায়। হাসপাতালে নেয়ার পর গুরুতর আহত ইমরান মিয়াকে (২০) মৃত ঘোষণা করেন।কর্তব্যরত মেডিকেল অফিসার ডা. নাদিম আনজুম সিয়াম

শেরপুর ফায়ার সার্ভিস স্টেশনের সাব অফিসার মো. আব্দুল কাদের সড়ক দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।

শেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুবায়দুল আলম এ প্রতিবেদককে বলেন, এ ঘটনায় নিহত তিনজনের মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শেরপুর জেলা হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।

জনপ্রিয় সংবাদ

জামালপুরে জমি দখলের অভিযোগে সংবাদ সম্মেলন

শেরপুরে ট্রাকচাপায় ৩ যাত্রী নিহত

আপডেট সময় ০৮:৫৫:১১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ জুন ২০২৫