ঢাকা ০৬:১৮ অপরাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জামালপুরে জমি দখলের অভিযোগে সংবাদ সম্মেলন বিশ্বদরবারে সশস্ত্র বাহিনীর সক্ষমতা তুলে ধরবে যৌথ মহড়া : প্রধানমন্ত্রী রূপপুর বিদ্যুৎকেন্দ্র থেকে দ্বিতীয় দফায় ৩২০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে সরবরাহ এল নিনোর প্রভাবে বিশ্বজুড়ে বাড়ছে জলবায়ু ঝুঁকি চলতি গ্রীষ্মে যুক্তরাজ্যে তাপপ্রবাহ-জনিত মৃত্যু রেকর্ড ৫,২৫৮ জন ভেকু দিয়ে মাটি কেটে বীর মুক্তিযোদ্ধার জমি দখলের অভিযোগ বকশীগঞ্জে মাদক সেবনের দায়ে যুবকের ৬ মাসের কারাদণ্ড নকলায় আমন ধান-চাল সংগ্রহ কার্যক্রম শুরু যুবদের আকাঙ্ক্ষার সঙ্গে কর্মসংস্থানের সুযোগের সংযোগ স্থাপনে সরকারি-বেসরকারি অংশীদারত্ব জোরদারের আহ্বান শিশুখাদ্যে চিনির বদলে অ্যাসপারটেম, বিটা-ক্যারোটিনের বদলে বস্ত্রের রং

বন্য হাতির পায়ে পিষ্ট হয়ে দু’জনের মৃত্যু

শেরপুর : গারো পাহাড়ের বন্য হাতির দল। ছবি : শেরপুর

শেরপুরের সীমান্তবর্তী ঝিনাইগাতী উপজেলার গারো পাহাড়ে বন্য হাতির আক্রমণে সিএনজি চালকসহ দু’জনের মৃত্যু হয়েছে। ২০ মে মঙ্গলবার রাত ৯টার দিকে উপজেলার কাংশা ইউনিয়নের দরবেশতলা এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত দু’জন হলেন মো. আজিজুর রহমান আকাশ (৪০)। তিনি উপজেলার কাংশা ইউনিয়নের গান্ধীগাঁও এলাকার মৃত আব্দুল হাকিমের ছেলে। অপরজন একই ইউনিয়নের গজনী এলাকার সহেন সিমসাংয়ের ছেলে এফিলিস হাগিদক (৪৭)।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ২০ মে রাত ৯টার দিকে সীমান্তবর্তী এলাকায় ২০-৩০টি হাতির একটি দল ধানখেতে নেমে আসে। ফসল রক্ষায় এলাকার মানুষ হাতি তাড়াতে লাঠি নিয়ে ধাওয়া করেন। এ সময় আজিজুর রহমান আকাশ হাতির খুব কাছাকাছি চলে যান। ওই সময় একটি হাতি তাকে ধাওয়া দিয়ে শুঁড় দিয়ে পেঁচিয়ে পদপিষ্ট করে। পরে লোকজন ধাওয়া দিলে হাতির দল সরে যায়। এ সময় স্থানীয় লোকজন গুরুতর আহত অবস্থায় আজিজুর রহমান আকাশকে উদ্ধার করে ঝিনাইগাতী উপজেলা হাসপাতলে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এদিকে রাত সাড়ে ১০টার দিকে সিএনজি চালানো শেষে বাড়ি ফেরার পথে বনের ভেতরের সড়কে দাঁড়িয়ে থাকা হাতির পালের সামনে পড়ে এফিলিস হাগিদক ও তাঁর সাথে থাকা তিন পথচারী। এ সময় হাতি তাড়া করলে ওই তিনজন দৌড়ে পালাতে পারলেও শুঁড় দিয়ে পেঁচিয়ে আছাড় দেয় এফিলিস হাগিদককে। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান। এ ঘটনায় এলাকাজুড়ে আতংক বিরাজ করছে।

ঝিনাইগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আল-আমীন এ প্রতিবেদককে বলেন, রাতে গজনী ও গান্ধিগাঁও এলাকায় হাতির পায়ে পিষ্ট হয়ে দু’জনের মৃত্যু হয়েছে। পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ব্যাপারে থানায় অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে।

রাংটিয়া রেঞ্জের বন কর্মকর্তা আব্দুল করিম এ প্রতিবেদককে বলেন, হাতির পায়ে পিষ্ট হয়ে দু’জনের মৃত্যু হয়েছে। বন বিভাগের নিয়ম অনুযায়ী আবেদন করলে মৃতের পরিবারকে সরকারের পক্ষ থেকে আর্থিক ক্ষতিপূরণ দেওয়া হবে। তিনি বন বিভাগের পক্ষ থেকে এ সময়ে সন্ধ্যার পড়ে বনের রাস্তা দিয়ে জনসাধারণকে সাবধানতা অবলম্বন করে চলাচল করার অনুরোধ জানিয়েছেন।

জনপ্রিয় সংবাদ

জামালপুরে জমি দখলের অভিযোগে সংবাদ সম্মেলন

বন্য হাতির পায়ে পিষ্ট হয়ে দু’জনের মৃত্যু

আপডেট সময় ০৯:০০:৪২ অপরাহ্ন, বুধবার, ২১ মে ২০২৫