ঢাকা ১২:৪৮ অপরাহ্ন, শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ১৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বিজিবির অভিযান : দেওয়ানগঞ্জে ভারতীয় মদ উদ্ধার সরিষাবাড়ী উপজেলা বিএনপির সভাপতি আজিম উদ্দিন আর নেই ইসলামপুরে যুবদল নেতাকে মামলায় ফাঁসানোর প্রতিবাদে মানববন্ধন মাদারগঞ্জে জাতীয় উৎপাদনশীলতা দিবস উদযাপিত গ্যাস পুড়ছে দিনে প্রায় ৩ কোটি টাকার, উৎপাদনের খবর নেই যমুনায় ‘গুপ্ত বাহিনী’ ও ক্ষমতাচ্যুত স্বৈরাচার হাত মিলিয়ে দেশে অরাজকতার চেষ্টা চালাচ্ছে : প্রধানমন্ত্রী শিল্পায়ন, কর্মসংস্থান ও অর্থনৈতিক প্রবৃদ্ধিকে টেকসই করতে উৎপাদনশীলতা বৃদ্ধির কোনো বিকল্প নেই : প্রধানমন্ত্রী ক্ষুদ্র উদ্যোক্তাদের সক্ষমতা বাড়িয়ে উৎপাদন বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির জামালপুরে রেমিট্যান্স ব্যবস্থাপনা শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত বকশীগঞ্জে কৃষক কার্ড ও কৃষি উপকরণ সহায়তা বিতরণ উদ্বোধন

এ বছর হচ্ছে না সাফ চ্যাম্পিয়নশীপ

এ বছর জুনে শ্রীলংকায় অনুষ্ঠিত হবার কথা ছিল দক্ষিণ এশিয়ার সবচেয়ে মর্যাদাকর ফুটবল আসর সাফ চ্যাম্পিয়নশীপ। কিন্তু সাউথ এশিয়ান ফুটবল ফেডারেশনের পক্ষ থেকে ২৪ এপ্রিল বৃহস্পতিবার আকস্মিক এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে এ বছর ১৫তম সাফ চ্যাম্পিয়নশীপ আয়োজিত হচ্ছে না। টুর্নামেন্টটি তারা আগামী বছর আয়োজনের কথা জানিয়েছে।

ভেন্যু এবং স্পন্সরশীপ জটিলতায় বেশ কিছুদিন ধরেই সাফ চ্যাম্পিয়নশীপ আয়োজন নিয়ে শঙ্কা দেখা দিয়েছিল।

বিজ্ঞপ্তিতে আরো জানানো হয়েছে, সাফ বিশ্বাস করে এই অঞ্চলের ফুটবলের উন্নয়নের জন্য দক্ষিণ এশিয়ান ফুটবলের সর্বোচ্চ সংস্থা সব ধরনের প্রচেষ্টা অব্যাহত রেখেছে। সে কারনে সাফ চ্যাম্পিয়নশীপকে আরো নিখুঁতভাবে আয়োজনের জন্য যথেষ্ঠ সময় প্রয়োজন বলে মনে করে সাফের সদস্য দেশগুলো এবং স্পোর্টফাইভ (কমার্শিয়াল রাইটস হোল্ডার)। তাই এ বছরের সাফ চ্যাম্পিয়নশীপের আয়োজন স্থগিত করা হয়েছে। সবকিছু ঠিক থাকলে টুর্নামেন্টটি হবে ২০২৬ সালে।

২০২৬ সাল বিশ্বকাপের বছর। সে কারনে সাফ চ্যাম্পিয়নশীপকে আরো জমকালো ভাবে আয়োজনের উপর গুরুত্ব দেয়া হয়েছে। এজন্য উপযুক্ত সময় ও ভেন্যু নির্ধারনের জন্য বিশেষ গুরুত্বের কথা বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

জনপ্রিয় সংবাদ

বিজিবির অভিযান : দেওয়ানগঞ্জে ভারতীয় মদ উদ্ধার

এ বছর হচ্ছে না সাফ চ্যাম্পিয়নশীপ

আপডেট সময় ০৯:৩৩:৪৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ এপ্রিল ২০২৫