ঢাকা ০৯:২১ অপরাহ্ন, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বকশীগঞ্জে অ্যাপসে সার বিতরণের অবহিতকরণ সভা অনুষ্ঠিত মাদারগঞ্জ : সিলিং ফ্যানে ঝুলে যুবকের আত্মহত্যা মরিয়ম হত্যা : খুনির দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে জামালপুরে মানববন্ধন মাদারগঞ্জে ট্রান্সফরমার চুরি, গ্রেপ্তার ৫ মরিয়ম হত্যা : জড়িতদের বিচারের দাবিতে শিক্ষক-শিক্ষার্থীদের মানববন্ধন বকশীগঞ্জে দশানী নদীতে সেতু নির্মাণের দাবিতে মানববন্ধন ‘উপমহাদেশের রাজনীতি : স্মরণীয় ব্যক্তিত্ব’ গ্রন্থের মোড়ক উন্মোচন ও গ্রন্থের পাঠ-পর্যালোচনা মোটরসাইকেলে আগুন দিয়ে ফাঁসানোর চেষ্টা, প্রতিবাদে সংবাদ সম্মেলন নির্ধারিত মূল্যেই মিলছে সার, স্বস্তিতে মেলান্দহের কৃষকেরা শেরপুরে ডাক্তার কনফারেন্স ও চিকিৎসা বিষয়ক সেমিনার অনুষ্ঠিত

আইন নিজের হাতে তুলে না নিতে স্বরাষ্ট্র উপদেষ্টার আহ্বান

১০ এপ্রিল সিলেটে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন স্বরাষ্ট্র উপদেষ্টা। ছবি : সংগৃহীত

স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী আইন নিজের হাতে তুলে না নিতে সকলের প্রতি আহ্বান জানিয়েছেন।

তিনি বলেন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরাই আইন প্রয়োগ করবেন। আইন ভঙ্গকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে। এ ব্যাপারে কোনো ধরনের স্বজনপ্রীতির আশ্রয় নেওয়া হচ্ছে না। যে অন্যায় করবে তাকেই আইনের আওতায় আনা হবে।

১০ এপ্রিল বৃহস্পতিবার সিলেট মহানগর পুলিশের এয়ারপোর্ট থানা পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা বলেন উপদেষ্টা।

তিনি বলেন, পুলিশের কাছে আমাদের অনেক প্রত্যাশা। কিন্তু তাদের আবাসন, খাওয়া, পরার নানান ধরনের সমস্যা রয়েছে। বিষয়টি আমাদের সবাইকে লক্ষ্য রাখতে হবে। পুলিশের এই অবস্থার উন্নতি করতে হবে, তাদেরকে সহযোগিতা দিতে হবে।

আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি প্রসঙ্গে তিনি বলেন, যে যা-ই বলুন আমরা রমজানে লক্ষ্য করেছি আইনশৃঙ্খলা পরিস্থিতি যথেষ্ট উন্নতি হয়েছে।

পুলিশ হেফাজত থেকে আসামি ছিনিয়ে নেওয়া প্রসঙ্গে তিনি বলেন, আমরা ছিনিয়ে নেয়া আসামি উদ্ধারে সক্ষম হয়েছি। তবে এ ব্যাপারে সাংবাদিকসহ সকল মহলের সহযোগিতা প্রয়োজন।

অনেক সময় অ্যাকশন নিতে বিলম্ব হয়, কারণ আমরা পুলিশের যানবাহন সংকটসহ অনেক চাহিদা এখনো পূরণ করতে পারিনি।

অবৈধ অস্ত্র উদ্ধারের বিষয়ে তিনি বলেন, আমাদের প্রত্যাশা অনুযায়ী অস্ত্র উদ্ধার হয়নি, তবে প্রচেষ্টা অব্যাহত রয়েছে।

ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার ব্যাপারে ইন্টারপোলে চিঠি প্রেরণ পরবর্তী অগ্রগতি প্রসঙ্গে তিনি বলেন, চিঠির আপডেট এখনো আগের পর্যায়ে রয়েছে। অগ্রগতি হলে সবাই জানতে পারবেন।

স্বরাষ্ট্র উপদেষ্টা আজ সুনামগঞ্জ জেলায় বিভিন্ন কর্মসূচিতে অংশ নেন।

বকশীগঞ্জে অ্যাপসে সার বিতরণের অবহিতকরণ সভা অনুষ্ঠিত

আইন নিজের হাতে তুলে না নিতে স্বরাষ্ট্র উপদেষ্টার আহ্বান

আপডেট সময় ০৮:২১:০৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ এপ্রিল ২০২৫