ঢাকা ০৬:০৮ অপরাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জামালপুরে জমি দখলের অভিযোগে সংবাদ সম্মেলন বিশ্বদরবারে সশস্ত্র বাহিনীর সক্ষমতা তুলে ধরবে যৌথ মহড়া : প্রধানমন্ত্রী রূপপুর বিদ্যুৎকেন্দ্র থেকে দ্বিতীয় দফায় ৩২০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে সরবরাহ এল নিনোর প্রভাবে বিশ্বজুড়ে বাড়ছে জলবায়ু ঝুঁকি চলতি গ্রীষ্মে যুক্তরাজ্যে তাপপ্রবাহ-জনিত মৃত্যু রেকর্ড ৫,২৫৮ জন ভেকু দিয়ে মাটি কেটে বীর মুক্তিযোদ্ধার জমি দখলের অভিযোগ বকশীগঞ্জে মাদক সেবনের দায়ে যুবকের ৬ মাসের কারাদণ্ড নকলায় আমন ধান-চাল সংগ্রহ কার্যক্রম শুরু যুবদের আকাঙ্ক্ষার সঙ্গে কর্মসংস্থানের সুযোগের সংযোগ স্থাপনে সরকারি-বেসরকারি অংশীদারত্ব জোরদারের আহ্বান শিশুখাদ্যে চিনির বদলে অ্যাসপারটেম, বিটা-ক্যারোটিনের বদলে বস্ত্রের রং

বাংলাদেশ সিরিজে জিম্বাবুয়ে টেস্ট দলে ফিরলেন আরভিন-উইলিয়ামস

দুই অভিজ্ঞ ক্রিকেটার ক্রেইগ আরভিন ও সিন উইলিয়ামসকে ফিরিয়ে এনে বাংলাদেশ সফরে আসন্ন দুই ম্যাচ টেস্ট সিরিজের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করেছে জিম্বাবুয়ে। দলে একমাত্র নতুন মুখ লেগ স্পিনার ভিনসেন্ট মাসেকেসা।

ফেব্রুয়ারি মাসে আয়ারল্যান্ডের বিপক্ষে জিম্বাবুয়ের সর্বশেষ টেস্ট সিরিজের দলে ছিলেন না আরভিন ও উইলিয়ামস।

সন্তান জন্মের কারণে আয়ারল্যান্ড সিরিজ থেকে নিজেকে সরিয়ে নিয়েছিলেন আরভিন। ঐ টেস্টে জিম্বাবুয়েকে নেতৃত্ব দিয়েছিলেন জনাথন ক্যাম্পবেল। এক সিরিজ পর দলে ফিরেই অধিনায়কত্ব ফিরে পেলেন আরভিন। আর পিঠের ইনজুরিতে ঐ টেস্ট খেলতে পারেননি উইলিয়ামস।

আয়ারল্যান্ডের বিপক্ষে ঐ টেস্ট সিরিজের দল থেকে তিনটি পরিবর্তন এনেছে জিম্বাবুয়ে। উইকেটরক্ষক জয়লর্ড গাম্বির জায়গায় দলে ফিরেছেন তাফাদজওয়া সিগা। ২০২৩ সালের ফেব্রুয়ারিতে বুলাওয়েতে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে অভিষেকের পর দল থেকে বাদ পড়েন এই উইকেটরক্ষক-ব্যাটার।

দলে আরও ফিরেছেন বাঁ-হাতি স্পিনার ওয়েলিংটন মাসাকাদজা। তরুণ পেসার নিউম্যান নিয়ামহুরির পরিবর্তে দলে এসেছেন তিনি। ২০২৩ সালের ওয়েস্ট ইন্ডিজ সফরে সর্বশেষ টেস্ট খেলেছিলেন ওয়েলিংটন।

প্রথম শ্রেনির ক্রিকেটে দুর্দান্ত পারফরমেন্সের সুবাদে প্রথমবারের মত জাতীয় দলে ডাক পেয়েছেন মাসেকেসা। ২০টি প্রথম শ্রেণির ক্রিকেটে ৪৯৩ রান ও ৭১ উইকেট শিকার করেছেন তিনি।

দল থেকে বাদ পড়েছেন টপ অর্ডার ব্যাটসম্যান তাকুদজোয়ানাশে কাইতানো। দলে জায়গা ধরে রেখেছেন ওয়েসলি মাধেভেরে। আয়ারল্যান্ডের বিপক্ষে টেস্টে আরভিনের স্থলাভিষিক্ত হয়েছিলেন মাধেভেরে।

আগামী ২০ এপ্রিল থেকে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টেস্ট সিরিজ শুরু করবে বাংলাদেশ ও জিম্বাবুয়ে। ২৮ এপ্রিল থেকে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে।

২০২০ সালে সর্বশেষ বাংলাদেশের মাটিতে টেস্ট সিরিজ খেলেছিল জিম্বাবুয়ে। এক ম্যাচের টেস্ট সিরিজ ইনিংস ও ১০৬ রানে হেরেছিল জিম্বাবুয়ে।

জিম্বাবুয়ে দল : ক্রেইগ আরভিন (অধিনায়ক), ব্রায়ান বেনেট, জনাথন ক্যাম্পবেল, বেন কারান, ট্রেভর গোয়ান্ডু, ওয়েসলি মাধেভেরে, ওয়েলিংটন মাসাকাদজা, ভিনসেন্ট মাসেকেসা, নিয়াশা মায়াভো, ব্লেসিং মুজারাবানি, রিচার্ড এনগারাভা, ভিক্টর নিয়ুচি, তাফাদজওয়া সিগা, নিকোলাস ওয়েলচ, সিন উইলিয়ামস।

জনপ্রিয় সংবাদ

জামালপুরে জমি দখলের অভিযোগে সংবাদ সম্মেলন

বাংলাদেশ সিরিজে জিম্বাবুয়ে টেস্ট দলে ফিরলেন আরভিন-উইলিয়ামস

আপডেট সময় ০৯:৪০:০২ অপরাহ্ন, মঙ্গলবার, ৮ এপ্রিল ২০২৫