ঢাকা ০৩:৪২ অপরাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জামালপুরে জমি দখলের অভিযোগে সংবাদ সম্মেলন বিশ্বদরবারে সশস্ত্র বাহিনীর সক্ষমতা তুলে ধরবে যৌথ মহড়া : প্রধানমন্ত্রী রূপপুর বিদ্যুৎকেন্দ্র থেকে দ্বিতীয় দফায় ৩২০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে সরবরাহ এল নিনোর প্রভাবে বিশ্বজুড়ে বাড়ছে জলবায়ু ঝুঁকি চলতি গ্রীষ্মে যুক্তরাজ্যে তাপপ্রবাহ-জনিত মৃত্যু রেকর্ড ৫,২৫৮ জন ভেকু দিয়ে মাটি কেটে বীর মুক্তিযোদ্ধার জমি দখলের অভিযোগ বকশীগঞ্জে মাদক সেবনের দায়ে যুবকের ৬ মাসের কারাদণ্ড নকলায় আমন ধান-চাল সংগ্রহ কার্যক্রম শুরু যুবদের আকাঙ্ক্ষার সঙ্গে কর্মসংস্থানের সুযোগের সংযোগ স্থাপনে সরকারি-বেসরকারি অংশীদারত্ব জোরদারের আহ্বান শিশুখাদ্যে চিনির বদলে অ্যাসপারটেম, বিটা-ক্যারোটিনের বদলে বস্ত্রের রং

শেখ হাসিনাকে ফেরত পাঠানোর প্রস্তাবে মোদি নেতিবাচক প্রতিক্রিয়া দেখাননি: প্রেস সচিব

প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। ছবি : সংগৃহীত

৪ এপ্রিল শুক্রবার ব্যাংককে বিমসটেক সম্মেলনের ফাঁকে ভারত ও বাংলাদেশের সরকার প্রধানের মধ্যে অনুষ্ঠিত দ্বিপাক্ষিক বৈঠকে প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস শেখ হাসিনাকে ফেরত পাঠানোর প্রসঙ্গ উত্থাপন করলে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির প্রতিক্রিয়া নেতিবাচক ছিল না বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।

প্রেস সচিব ৫ এপ্রিল শনিবার তার ভেরিফাইড ফেসবুক পেজে এ তথ্য জানান।

তিনি লিখেছেন- ‘আমরা আশাবাদী, হাসিনাকে একদিন ঢাকায় ফিরিয়ে আনা হবে এবং আমরা শতাব্দীর সবচেয়ে আলোচিত বিচার দেখতে পাবো।’

শফিকুল আলম জানান, দ্বিপাক্ষিক বৈঠকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি অধ্যাপক ইউনূসের প্রতি অত্যন্ত সম্মান প্রদর্শন করেন। তিনি ড. ইউনূসের কাজের প্রশংসা করেন।

বৈঠকে নরেন্দ্র মোদি বাংলাদেশের প্রধান উপদেষ্টাকে উদ্দেশ্য করে বলেন, ‘যদিও ভারতের সঙ্গে শেখ হাসিনার সম্পর্ক ভালো ছিল। তবে আমরা আপনার প্রতি তার অসম্মানজনক আচরণ দেখেছি। কিন্তু আমরা আপনাকে সম্মান ও শ্রদ্ধা জানানো অব্যাহত রেখেছিলাম।’

শফিকুল আলম লিখেছেন, এটি স্পষ্টভাবে বোঝা যায় যে ভারত বাংলাদেশের সঙ্গে সম্পর্কের একটি নতুন দিকচিহ্ন তৈরি করতে চায়। বৈঠকে ভারতীয় প্রধানমন্ত্রী বারবার অধ্যাপক ইউনূসকে বলেন, ‘ভারতের সম্পর্ক বাংলাদেশের জনগণের সঙ্গে, কোনো নির্দিষ্ট দল বা ব্যক্তির সঙ্গে নয়।’

অধ্যাপক ইউনূস সাম্প্রতিক সময়ে কয়েক মাসে বহুবার বলেছেন, আমরা চাই ‘ভারতের সঙ্গে সর্বোত্তম সম্পর্ক। তবে এই সম্পর্ক হতে হবে ন্যায্যতা, সাম্য এবং পারস্পরিক সম্মানের ভিত্তিতে।’

গতকাল অধ্যাপক ইউনূস ও নরেন্দ্র মোদি ৪০ মিনিট ধরে বৈঠক করেন।

গত ২ থেকে ৪ এপ্রিল থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে ষষ্ঠ বিমসটেক সম্মেলন অনুষ্ঠিত হয়।সূত্র:বাসস।

জনপ্রিয় সংবাদ

জামালপুরে জমি দখলের অভিযোগে সংবাদ সম্মেলন

শেখ হাসিনাকে ফেরত পাঠানোর প্রস্তাবে মোদি নেতিবাচক প্রতিক্রিয়া দেখাননি: প্রেস সচিব

আপডেট সময় ০৭:৪৫:৫১ অপরাহ্ন, শনিবার, ৫ এপ্রিল ২০২৫