ঢাকা ০৯:৪৮ অপরাহ্ন, শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বিএনপির সাবেক মহাসচিব ব্যারিস্টার সালাম তালুকদারের ২৭তম মৃত্যুবার্ষিকী ২০ আগস্ট শেরপুরে পলিথিন শপিং ব্যাগের ব্যবহার বন্ধে মতবিনিময় সভা অনুষ্ঠিত ‎ চাচা-ভাতিজা হত্যা মামলার রায় : সাত আসামির মৃত্যুদণ্ড, সাতজনের যাবজ্জীবন কারাদণ্ড আইন শৃঙ্খলা বাহিনীর সাথে স্প্রিপ্ট প্রকল্পের সভা মাদারগঞ্জে অটোচালকের অর্ধগলিত মরদেহ উদ্ধার জামালপুরে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত জামালপুরে মানবাধিকার নিশ্চিতকল্পে পেশাদার র‍্যাব ফোর্স বিষয়ক সেমিনার জামালপুরে আমার জীবন আমার স্বপ্ন উদযাপন লাঙ্গলজোড়ায় ইটের সলিং রাস্তার উদ্বোধন সমাজের সবাই এগিয়ে এলে অনেক বড় সমস্যার সমাধান করা সম্ভব : প্রধানমন্ত্রী

দরিদ্রদের ইফতার সামগ্রী দিল এপেক্স ক্লাব অব জামালপুর

জামালপুর : দরিদ্র ও সুবিধাবঞ্চিতদের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করেছে এপেক্স ক্লাব অব জামালপুর। ছবি : বাংলারচিঠিডটকম

পবিত্র রমজান মাস উপলক্ষে আন্তর্জাতিক সেবামূলক সংগঠন এপেক্স ক্লাব অব জামালপুর এর উদ্যোগে সমাজের দরিদ্র ও সুবিধাবঞ্চিত ১০০ জন মানুষের মাঝে প্রতি বছরের ন্যায় এবারও প্যাকেট জাত ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে।

২৯ মার্চ শনিবার বিকালে জামালপুর রেলওয়ে জংশন স্টেশনে এপেক্স ক্লাব অব জামালপুরের লাইফ মেম্বার এপেক্সিয়ান কাফি পারভেজের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ইফতার সামগ্রী বিতরণের উদ্বোধন করেন এপেক্স বাংলাদেশের ন্যাশনাল সার্ভিস ডাইরেক্টর এপেক্সিয়ান প্রবাল চৌধুরী।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন এপেক্স ক্লাব অব জামালপুরের লাইফ মেম্বার এপেক্সিয়ান প্রণব বসাক সুবল ও জামালপুর রেলওয়ে জংশন স্টেশনের স্টেশন মাস্টার দেওয়ান মোহাম্মদ হারুর অর রশিদ।

এ সময় ইমিডিয়েট পাস্ট প্রেসিডেন্ট এপেক্সিয়ান মনজুরুল ইসলাম, ট্রেজারার এপেক্সিয়ান রনজিত বসাক, ফ্লোর মেম্বার এপেক্সিয়ান শ্যামল চন্দ্র সাহা, এপেক্সিয়ান মো. শহিদুল্লাহ, বাংলারচিঠি ডটকমের নির্বাহী সম্পাদক মোস্তফা মনজুসহ সুধী, শুভাকাঙ্ক্ষী ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

বিতরণ অনুষ্ঠানে বক্তারা বলেন, রমজানের এক মাস সিয়াম সাধনার মাধ্যমে বান্দা সংযমের প্রশিক্ষণ নেয়। আর এটা সম্ভব হয় একে অন্যের প্রতি সহমর্মিতার চর্চার মাধ্যমে। তাই রমজানের আত্মশুদ্ধির মাধ্যমে সহমর্মিতা ও ভ্রাতৃত্ববোধের শিক্ষা নিয়ে আমাদেরকে আগামী জীবনের দিনগুলো পরিচালনা করতে হবে।

বক্তারা আরও বলেন, সমাজের অনেক মানুষ রমজানে ঠিকমত সেহেরি ও ইফতার খেতে পারেন না। মানুষের কষ্টের সময় এপেক্স ক্লাব অব জামালপুর অতীতের মত এবারও এগিয়ে এসেছেন। সারাদেশে এপেক্স বাংলাদেশের সকলকে কমভাগ্যবান মানুষের পাশে দাঁড়িয়ে সেবা কার্যক্রম অব্যহত রাখার আহ্বান জানান।

জনপ্রিয় সংবাদ

বিএনপির সাবেক মহাসচিব ব্যারিস্টার সালাম তালুকদারের ২৭তম মৃত্যুবার্ষিকী ২০ আগস্ট

দরিদ্রদের ইফতার সামগ্রী দিল এপেক্স ক্লাব অব জামালপুর

আপডেট সময় ০৯:১০:৫১ অপরাহ্ন, শনিবার, ২৯ মার্চ ২০২৫