ঢাকা ১১:৩২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বিএনপিনেতা শাহ মাসুদের নির্বাচনী গণসংযোগ, লিফলেট বিতরণ মেলান্দহে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ইটভাটার চিমনি ধ্বংস বকশীগঞ্জে অ্যাপসে সার বিতরণের অবহিতকরণ সভা অনুষ্ঠিত মাদারগঞ্জ : সিলিং ফ্যানে ঝুলে যুবকের আত্মহত্যা মরিয়ম হত্যা : খুনির দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে জামালপুরে মানববন্ধন মাদারগঞ্জে ট্রান্সফরমার চুরি, গ্রেপ্তার ৫ মরিয়ম হত্যা : জড়িতদের বিচারের দাবিতে শিক্ষক-শিক্ষার্থীদের মানববন্ধন বকশীগঞ্জে দশানী নদীতে সেতু নির্মাণের দাবিতে মানববন্ধন ‘উপমহাদেশের রাজনীতি : স্মরণীয় ব্যক্তিত্ব’ গ্রন্থের মোড়ক উন্মোচন ও গ্রন্থের পাঠ-পর্যালোচনা মোটরসাইকেলে আগুন দিয়ে ফাঁসানোর চেষ্টা, প্রতিবাদে সংবাদ সম্মেলন

বিএনপির ৩১ দফা আমাদের মুক্তির সংগ্রাম : এ এস এম আব্দুল হালিম

ইসলামপুর : প্রধান অতিথির বক্তব্য রাখেন বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা ও সাবেক মন্ত্রী পরিষদ সচিব এ এস এম আব্দুল হালিম। ছবি: বাংলারচিঠিডটকম

বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা ও সাবেক মন্ত্রী পরিষদ সচিব এ এস এম আব্দুল হালিম বলেছেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান উপকল্প দিয়েছেন ১৯ দফা এবং ৩০ এর ভিশন, তার সাথে সবমিলিয়ে বিএনপির ৩১ দফা হচ্ছে আমাদের মুক্তির সংগ্রাম।

২২ মার্চ শনিবার পবিত্র মাহে রমজান উপলক্ষে জামালপুরের ইসলামপুর পৌর বিএনপি আয়োজিত আলোচনা সভা, দোয়া ও ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যকালে তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন, এই ৩১ দফা হচ্ছে ক্ষমতার ভারসাম্য, এতে করে একজনের হাতে ক্ষমতা থাকবে না। শুধুমাত্র শেখ হাসিনার হাতে একক ক্ষমতা থাকার কারণে আজকে দেশের এই অবস্থা দাঁড়িয়েছিল। এ জন্য রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, বিভিন্ন মন্ত্রীসহ অন্যান্য পদে সবার মধ্যে ক্ষমতার ভারসাম্য থাকবে।

তিনি বলেন, আমাদের পার্শ্ববর্তী দেশ যত ক্ষমতাশালী হোক না কেন, কারও রক্তচক্ষুতে আমাদের দেশ চলবে না। বাংলাদেশ চলবে জনগণের নির্বাচিত সরকারের দ্বারা, জনগণের সিদ্ধান্ত নিয়ে।

ইসলামপুর : মোনাজাতে অংশ নেন নেতৃবৃন্দ। ছবি: বাংলারচিঠিডটকম

ইসলামপুর উচ্চ বিদ্যালয় মাঠে পৌর বিএনপি আয়োজিত অনুষ্ঠানে জামালপুর জেলা বিএনপির বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক মো. জয়নাল আবেদীন সরকারের সভাপতিত্বে ইফতার পূর্ব আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন সুপ্রিম কোর্টের আইনজীবী সুফিয়া বেগম, জেলা বিএনপির সহ-সভাপতি মো. নবী নেওয়াজ খান লোহানী বিপুল, উপজেলা বিএনপির সহ-সভাপতি মো. হেলাল উদ্দিন, পৌর বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মো. মাহবুব আলম সরকার, আজিজুর রহমান চৌধুরী, পৌর যুবদলের সাবেক সভাপতি আতিকুর রহমান শাহিন, যুগ্ম আহ্বায়ক মো. মনির খান লোহানী, সাবেক ছাত্রদল যুগ্ম আহ্বায়ক সোহাগ খান লোহানী, পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত হোসেন সুজন প্রমুখ।

আলোচনা সভা শেষে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, প্রয়াত আরাফাত রহমান কোকোসহ জুলাই বিপ্লবের সকল শহীদের আত্মার মাগফেরাত এবং বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের শারীরিক সুস্থতা ও দেশবাসীর শান্তি কামনা করে দোয়া করা হয়।

বিএনপিনেতা শাহ মাসুদের নির্বাচনী গণসংযোগ, লিফলেট বিতরণ

বিএনপির ৩১ দফা আমাদের মুক্তির সংগ্রাম : এ এস এম আব্দুল হালিম

আপডেট সময় ১০:৫৬:৫৮ অপরাহ্ন, শনিবার, ২২ মার্চ ২০২৫