ঢাকা ০৯:৫৭ পূর্বাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জামালপুরে জমি দখলের অভিযোগে সংবাদ সম্মেলন বিশ্বদরবারে সশস্ত্র বাহিনীর সক্ষমতা তুলে ধরবে যৌথ মহড়া : প্রধানমন্ত্রী রূপপুর বিদ্যুৎকেন্দ্র থেকে দ্বিতীয় দফায় ৩২০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে সরবরাহ এল নিনোর প্রভাবে বিশ্বজুড়ে বাড়ছে জলবায়ু ঝুঁকি চলতি গ্রীষ্মে যুক্তরাজ্যে তাপপ্রবাহ-জনিত মৃত্যু রেকর্ড ৫,২৫৮ জন ভেকু দিয়ে মাটি কেটে বীর মুক্তিযোদ্ধার জমি দখলের অভিযোগ বকশীগঞ্জে মাদক সেবনের দায়ে যুবকের ৬ মাসের কারাদণ্ড নকলায় আমন ধান-চাল সংগ্রহ কার্যক্রম শুরু যুবদের আকাঙ্ক্ষার সঙ্গে কর্মসংস্থানের সুযোগের সংযোগ স্থাপনে সরকারি-বেসরকারি অংশীদারত্ব জোরদারের আহ্বান শিশুখাদ্যে চিনির বদলে অ্যাসপারটেম, বিটা-ক্যারোটিনের বদলে বস্ত্রের রং

উরুগুয়েকে হারিয়ে বিশ্বকাপের দ্বারপ্রান্তে আর্জেন্টিনা

থিয়াগো আলমাডার দুর্দান্ত গোলে উরুগুয়েকে ১-০ ব্যবধানে হারিয়ে ২০২৬ বিশ্বকাপে খেলার দ্বারপ্রান্তে আর্জেন্টিনা। ছবি : সংগৃহীত

থিয়াগো আলমাডার দুর্দান্ত গোলে উরুগুয়েকে ১-০ ব্যবধানে হারিয়ে ২০২৬ বিশ্বকাপে খেলার দ্বারপ্রান্তে পৌঁছে গেছে আর্জেন্টিনা।

বর্তমান বিশ্ব চ্যাম্পিয়নরা মন্টিভিডিওতে অন্তত ড্রয়ের লক্ষ্য নিয়েই মাঠে নেমেছিল। বাছাইপর্বের শুরুতে বুয়েন্স আয়ার্সে এই উরুগুয়ের কাছে ২-০ গোলে পরাজিত হয়েছিল আর্জেন্টিনা। যে কারনে কাল শুরু থেকেই আর্জেন্টাইনদের বেশ নার্ভাস মনে হয়েছে। যদিও শেষ পর্যন্ত মন্টিভিডিওর এস্তাদিও সেনটেনারিওর সমর্থকদের হতবাক করে দিয়ে পূর্ণ তিন পয়েন্ট নিয়েই বাড়ি ফিরেছে আর্জেন্টিনা।

২৩ বছর বয়সী এ্যাটাকিং মিডফিল্ডার আলমাডা দুর্দান্ত স্ট্রাইকে ৬৮ মিনিটে উরুগুইয়ান গোলরক্ষক সার্জিও রোশেকে পরাস্ত করেন।

ম্যাচের একেবারে শেষ মুহূর্তে ইনজুরি টাইমে উরুগুয়ের ডিফেন্ডার নাহিতান নানডেজকে বাজেভাবে চ্যালেঞ্জের অপরাধে লাল কার্ড দেখে মাঠ ছাড়তে হয়েছে বদলী খেলোয়াড় নিকোলাস গঞ্জালেজকে। এই একটি ঘটনা ছাড়া পুরো ম্যাচে আর্জেন্টিনাকে আর আটকানো যায়নি। যদিও এই লাল কার্ড ম্যাচের ফলাফলে কোন প্রভাব ফেলেনি। আর্জেন্টাইন কোচ লিওনেল স্কালোনি অবশ্য মেসিবিহিন দলের পারফরমেন্সের প্রশংসাই করেছেন। ইনজুরির কারনে এই ম্যাচে অনুপস্থিত ছিলেন অধিনায়ক লিওনেল মেসি।

স্কালোনি বলেন, ‘আমি কেন সন্তুষ্ট হবোনা? শুধুমাত্র জয়ের জন্য নয়, সার্বিকভাবে যেভাবে খেলোয়াড়রা নিজেদের এগিয়ে নিয়ে গেছে তাতে তারা প্রশংসার দাবীদার। একটি পরিপূর্ণ ম্যাচ আজ তারা উপহার দিয়েছেন। একজন খেলোয়াড় যখন অনুপস্থিত থাকে অন্য কেউ এসে তার জায়গা পূরণ করে দেয়। পুরো দল তখন নতুনভাবে সবকিছুর সাথে মানিয়ে নেয়।’

এই জয়ের ফলে আগামী মঙ্গলবার চির প্রতিদ্বন্দ্বী ব্রাজিলকে হারাতে পারলেই যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোতে অনুষ্ঠিতব্য ২০২৬ বিশ্বকাপের টিকেট নিশ্চিত হয়ে যাবে আর্জেন্টিনার।

বিশ্ব চ্যাম্পিয়নরা এই মুহূর্তে ১৩ ম্যাচ পর ১০ দলের দক্ষিণ আমেরিকান বাছাইপর্বে ২৮ পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছে। দ্বিতীয় স্থানে থাকা ইকুয়েডর ছয় পয়েন্ট পিছিয়ে রয়েছে। ২১ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে রয়েছে ব্রাজিল।

২০ পয়েন্ট নিয়ে টেবিলের চতুর্থ স্থানে রয়েছে উরুগুয়ে। গোল ব্যবধানে পিছিয়ে পঞ্চম স্থানে রয়েছে প্যারাগুয়ে।

টেবিলের শীর্ষ ৬টি দল সরাসরি বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করবে।

দিনের আরেক ম্যাচে ভেনেজুয়েলাকে ২-১ গোলে হারিয়ে চূড়ান্ত পর্বে খেলার লড়াইয়ে ভালভাবেই টিকে থাকলো ইকুয়েডর। দলের হয়ে দুই গোলই করেছেন অভিজ্ঞ স্ট্রাইকার এনার ভ্যালেন্সিয়া।

জনপ্রিয় সংবাদ

জামালপুরে জমি দখলের অভিযোগে সংবাদ সম্মেলন

উরুগুয়েকে হারিয়ে বিশ্বকাপের দ্বারপ্রান্তে আর্জেন্টিনা

আপডেট সময় ০৮:৫৪:৩০ অপরাহ্ন, শনিবার, ২২ মার্চ ২০২৫