ঢাকা ০৯:১৬ পূর্বাহ্ন, রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ২৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জ্বালানি সংকট মোকাবিলায় সরকার সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে : প্রধানমন্ত্রী আন্তর্জাতিক আদিবাসী দিবস ২০২৬ : বৈচিত্র্যে সমৃদ্ধ বাংলাদেশে মর্যাদা ও অধিকার চাই নারীর রাজনৈতিক অংশগ্রহণ বাড়াতে জামালপুরে মিডিয়া ওরিয়েন্টেশন প্রতি ইউনিয়নে গড়ে তোলা হবে প্রাইমারি হেলথ কেয়ার ইউনিট : প্রধানমন্ত্রীর স্বাস্থ্য বিষয়ক সহকারী গণমাধ্যম শক্তিশালী হলেই গণতন্ত্র শক্তিশালী হবে: মির্জা ফখরুল শিশুদের স্কুলমুখী করতে মিড ডে মিল চালু করতে চাই : প্রতিমন্ত্রী মিল্লাত নকলায় আর্থিক সহায়তার চেক বিতরণ করলেন সংসদ সদস্য ফাহিম চৌধুরী প্রীতি ফুটবল ম্যাচে স্বপ্ননীড় একাদশ চ্যাম্পিয়ন জামালপুরে ধর্মীয় নেতৃবৃন্দের সাথে শিশু সুরক্ষা বিষয়ক মতবিনিময় নদী দূষণ রোধে সমন্বিত পদক্ষেপ গ্রহণে অবহেলার কোনো সুযোগ নেই : প্রধানমন্ত্রী

বোলিং পরীক্ষায় উত্তীর্ণ সাকিব

অবশেষে সন্দেহজনক বোলিং অ্যাকশন থেকে মুক্তি পেয়েছেন বাংলাদেশের অভিজ্ঞ অলরাউন্ডার সাকিব আল হাসান। ফলে স্বীকৃত ক্রিকেটে বোলিং করতে কোন বাধা নেই তার।

২০২৪ সালের সেপ্টেম্বরে কাউন্টি চ্যাম্পিয়নশিপে সামারসেটের বিপক্ষে সারের হয়ে খেলার সময় সন্দেহজনক বোলিং অ্যাকশনের অভিযোগ উঠে সাকিবের বিরুদ্ধে। প্রায় ২০ বছরের ক্রিকেট ক্যারিয়ারে এই প্রথম এমন কিছুর সম্মুখীন হন তিনি।

এরপর মূল্যায়নের পর সাকিবের বোলিং অ্যাকশনকে অবৈধ ঘোষণা করে ইংল্যান্ড এন্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি)। এরপর ২ ডিসেম্বর ইংল্যান্ডের বার্মিংহামে লাউবরো ইউনিভার্সিটির মেডিকেল বিভাগে এবং ২১ ডিসেম্বর ভারতের চেন্নাইয়ে দু’টি পুনর্মূল্যায়ন পরীক্ষা দেন সাকিব। কিন্তু ঐ দুই পরীক্ষার একটিতেও পাস করতে পারেননি তিনি। ফলে বোলিংয়ে নিষিদ্ধই থেকে যান এই অলরাউন্ডার। তারপরও সারের সহযোগিতায় বোলিং অ্যাকশন নিয়ে কাজ চালিয়ে যান সাকিব।

দুই সপ্তাহের অনুশীলনের পর গত ৯ মার্চ লাফবোরো বিশ্ববিদ্যালয় ল্যাবে তৃতীয়বারের মত পরীক্ষা দেন সাকিব। পরীক্ষায় মোট ২২টি ডেলিভারি করেন এই বাঁ-হাতি স্পিনার। ঐসব ডেলিভারির মধ্যে প্রায় সবই বৈধ ছিল। ফলে বোলিং পরীক্ষায় উত্তীর্ণ হন তিনি।

১৯ মার্চ বুধবার রাতে পরীক্ষার ফল জানতে পারেন সাকিব। ক্রিকেটীয় ওয়েবসাইট ক্রিকবাজকে সাকিব বলেন, ‘বোলিং পরীক্ষায় উত্তীর্ণ হবার সংবাদটি সঠিক। আমি আবারও বোলিং করতে পারব।’

বোলিং ক্রটির কারণেই সর্বশেষ আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলতে পারেননি সাকিব। কারণ তাকে বিশেষজ্ঞ ব্যাটার হিসেবে দলে নিতে চাননি নির্বাচকেরা।

জনপ্রিয় সংবাদ

জ্বালানি সংকট মোকাবিলায় সরকার সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে : প্রধানমন্ত্রী

বোলিং পরীক্ষায় উত্তীর্ণ সাকিব

আপডেট সময় ০৮:১৯:৫৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ মার্চ ২০২৫