ঢাকা ০৫:২৬ পূর্বাহ্ন, সোমবার, ২৯ জুন ২০২৬, ১৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
উদাস করে বাবার স্মৃতি জামালপুরে জেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত মাদারগঞ্জ-সারিয়াকান্দি রুটে দ্বিতীয় যমুনা সেতু চায় মাদারগঞ্জবাসী মাদকবিরোধী প্রীতি ফুটবল ম্যাচে ক্রীড়া সংস্থা একাদশের বিজয় মাদারগঞ্জে ইউপি চেয়ারম্যান পদে নির্বাচন করতে আগ্রহী মুক্তা চৌধুরী, আলোচনা সভা অনুষ্ঠিত এপেক্স ক্লাব অব শেরপুরের ৩য় পালাবদল অনুষ্ঠিত বকশীগঞ্জের গারো পাহাড় থেকে এক ব্যক্তির মরদেহ উদ্ধার জামালপুরে আর্থিক পরিষেবা প্রদানকারী প্রতিষ্ঠানের কর্মীদের প্রশিক্ষক প্রশিক্ষণ জামালপুরে পঞ্চগ্রাম ঈদগাহ মাঠে বৃক্ষরোপণ কর্মসূচি বাহাদুরাবাদ-বালাসি রুটে দ্বিতীয় যমুনা সেতু নির্মাণের দাবিতে দেওয়ানগঞ্জে মানববন্ধন

ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়নের ইফতার মাহফিল অনুষ্ঠিত

জামালপুর : আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন আইনজীবী শামসুল হক।ছবি: বাংলারচিঠিডটকম

জামালপুর সদর উপজেলা ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়ন রেজি. নং ময়মনসিংহ-০১৭ এর উদ্যোগে আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

১৪ মার্চ শুক্রবার বিকেলে শহরের বিজয় চত্বরে একটি রেস্টুরেন্টে এ আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।

বাংলাদেশ প্রগতিশীল নির্মাণ শ্রমিক ফেডারেশনের সমাজকল্যাণ সম্পাদক ও জামালপুর জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সহ-সভাপতি মো. আরজু মিয়ার সভাপতিত্বে ইফতার পূর্বক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন আইনজীবী শামসুল হক।

আইনজীবী শামসুল হক বলেন, আগামী দিনে আমরা যেন কোরআন হাদিসের আলোকে পথ চলতে পারি। কোরআন হাদিসের আলোকে পথ না চললে আমরা আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে পারবো না। আগামী দিনে আমরা ইসলামের নিয়মনীতি মেনে পথ চলার চেষ্টা করবো। সবাইকে ইসলামের পথে পথ চলার আহ্বান জানান তিনি।

জামালপুর সদর উপজেলা ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মো. আকরাম হোসেনের সঞ্চালনায় আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন সদর উপজেলা ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়নের সহ-সভাপতি আবুল কালাম, জামালপুর শহর রিকশা ভ্যান শ্রমিক কল্যাণ ট্রেড ইউনিয়নের আহ্বায়ক মো. আজাদ মিয়া প্রমুখ।

আলোচনা সভা ও ইফতার মাহফিলে ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়নের সকল নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

জনপ্রিয় সংবাদ

উদাস করে বাবার স্মৃতি

ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়নের ইফতার মাহফিল অনুষ্ঠিত

আপডেট সময় ০৯:১৫:৩৭ অপরাহ্ন, শুক্রবার, ১৪ মার্চ ২০২৫