ঢাকা ১১:৪৬ পূর্বাহ্ন, বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সমাজের সবাই এগিয়ে এলে অনেক বড় সমস্যার সমাধান করা সম্ভব : প্রধানমন্ত্রী টেকসই উন্নয়নের জন্য সমতার সুযোগ নিশ্চিত করতে হবে : তথ্য ও সম্প্রচার মন্ত্রী গৃহভিত্তিক কর্মীদের সোস্যাল মিডিয়া বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত বকশীগঞ্জে কৃষককে হত্যার চেষ্টার প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত জামালপুরে লেখক সমিতির স্মারকলিপি পেশ অস্ট্রেলিয়ায় ঐতিহাসিক টেস্ট জয়ে টাইগারদের মন্ত্রিসভার অভিনন্দন স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন-এসআরবি আইন, ২০২৬ এর খসড়া নীতিগত ও চূড়ান্ত অনুমোদন শেরপুরে ৩ বিএনপি নেতার সাজা বাতিল ও মুক্তির দাবিতে সংবাদ সম্মেলন জামালপুরে ৩০০ দরিদ্র পরিবার পেল দানের মাঝে আনন্দ : মানবতার অনন্য দৃষ্টান্ত জনগণের প্রতি বিভ্রান্তকারীদের নজরে রাখার আহ্বান প্রধানমন্ত্রীর

চ্যাম্পিয়ন্স ট্রফি থেকে টাইগারদের আয় প্রায় ৬ কোটি টাকা

চলমান আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে জয়হীন থাকার পরও বড় অঙ্কের অর্থ আয় করেছে বাংলাদেশ ক্রিকেট দল।

ষষ্ঠস্থানে থেকে এবারের চ্যাম্পিয়ন্স ট্রফি শেষ করেছে বাংলাদেশ। টুর্নামেন্ট থেকে ৪ দশমিক ৭৫ লাখ ডলার (প্রায় ৫ কোটি ৭৬ লাখ টাকা) আয় করেছে টাইগাররা।

প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য ইতোমধ্যেই ১ দশমিক ২৫ লাখ ডলার করে পেয়েছে প্রতিটি দল। ১ মার্চ শনিবার রাতে দক্ষিণ আফ্রিকার কাছে ইংল্যান্ড ৭ উইকেটে হেরে যাওয়ায় টুর্নামেন্টে বাংলাদেশের ষষ্ঠস্থান নিশ্চিত হয়।

কারণ গ্রুপ পর্বে ৩ ম্যাচের সবকটিতেই হেরেছে ইংল্যান্ড। ফলে আট দলের টুর্নামেন্টে টেবিলের অষ্টম হয় ইংলিশরা।

এতে ষষ্ঠস্থানে থাকায় টুর্নামেন্ট থেকে আরও ৩ দশমিক ৫০ লাখ ডলার পাবে বাংলাদেশ। ২০১৭ সালে ইংল্যান্ডে অনুষ্ঠিত সর্বশেষ চ্যাম্পিয়ন্স ট্রফির সেমিফাইনালে খেলেছিল টাইগাররা।

ভারতের কাছে ৬ উইকেটে হেরে এবারের চ্যাম্পিয়ন্স ট্রফি শুরু করে বাংলাদেশ। পরের ম্যাচে নিউজিল্যান্ডের কাছে ৫ উইকেটে হেরে যায় টাইগাররা। পাকিস্তানের বিপক্ষে গ্রুপ পর্বের শেষ ম্যাচটি বৃষ্টিতে ভেস্তে গেলে ১ পয়েন্ট পায় বাংলাদেশ। পয়েন্ট টেবিলে রান রেটে এগিয়ে থাকার সুবাদে স্বাগতিক পাকিস্তানকে টপকে ষষ্ঠস্থানে উঠে বাংলাদেশ।

জনপ্রিয় সংবাদ

সমাজের সবাই এগিয়ে এলে অনেক বড় সমস্যার সমাধান করা সম্ভব : প্রধানমন্ত্রী

চ্যাম্পিয়ন্স ট্রফি থেকে টাইগারদের আয় প্রায় ৬ কোটি টাকা

আপডেট সময় ০৮:৪৭:৪১ অপরাহ্ন, রবিবার, ২ মার্চ ২০২৫