ঢাকা ০৪:৫১ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ২ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :

আবু সাঈদ হত্যা: বেরোবি ছাত্রলীগ নেতার ৩ দিনের রিমান্ড মঞ্জুর

জুলাই অভ্যুত্থানে পুলিশের গুলিতে শহীদ হন বেরোবির ইংরেজি বিভাগের শিক্ষার্থী আবু সাঈদ। - ফাইল ছবি

রংপুরে জুলাই বিপ্লবে পুলিশের গুলিতে নিহত আবু সাঈদ হত্যা মামলায় গ্রেপ্তারকৃত বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় (বেরোবি) ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ইমরান চৌধুরী আকাশকে জিজ্ঞাসাবাদের জন্য তিন দিনের রিমান্ডের আদেশ দিয়েছেন আদালত।

২৭ ফেব্রুয়ারি বৃহস্পতিবার বিকেলে রংপুর মেট্রোপলিটন আমলি আদালতের বিচারক আসাদুজ্জামান এ আদেশ দেন।

এর আগে মামলার তদন্ত কর্মকর্তা পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) রংপুর পুলিশ সুপার (এসপি) এবিএম জাকির হোসেন তাকে আদালতে সোপর্দ করে চার দিন রিমান্ডে নেয়া আবেদন করেন। আদালত শুনানি শেষে তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন।

পুলিশ গত ১৫ ফেব্রুয়ারি আকাশকে জামালপুরের ইসলামপুরের গঙ্গাপাড়া এলাকা থেকে গ্রেপ্তার করে। জুলাই বিপ্লবের পর রংপুর থেকে পালিয়ে নিজ এলাকায় আশ্রয় নিয়েছিলেন তিনি। আকাশ ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক এবং শেখ রাসেল শিশু কিশোর ক্রীড়াচক্রের সভাপতি।

গত ১৬ জুলাই বৈষম্য বিরোধী আন্দোলনের সময় পুলিশের গুলিতে নিহত হন বেরোবির ইংরেজি বিভাগের শিক্ষার্থী আবু সাঈদ। ওই ঘটনায় তার বড় ভাই রমজান আলী একটি হত্যা মামলা দায়ের করেন। মামলাটি পিবিআই তদন্ত করছে। এছাড়া মামলাটি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালেও অনুসন্ধানের তালিকায় রয়েছে।

জনপ্রিয় সংবাদ

মানবিক রাষ্ট্র গঠনে গণমাধ্যমের সহযোগিতা চান প্রধানমন্ত্রী

আবু সাঈদ হত্যা: বেরোবি ছাত্রলীগ নেতার ৩ দিনের রিমান্ড মঞ্জুর

আপডেট সময় ০৯:১৩:৩৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৫