ঢাকা ১২:১১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রবীণদের স্বার্থরক্ষায় বাংলাদেশের বর্তমান সরকার সচেতন এবং সতর্ক রয়েছে : প্রধানমন্ত্রী প্রতিটি মানুষের বার্ধক্য নিরাপদ ও মর্যাদাপূর্ণ হওয়া আবশ্যক : রাষ্ট্রপতি দুর্গাপূজা পালনে সকল নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন : স্বরাষ্ট্রমন্ত্রী বাংলাদেশ-তুরস্কের মধ্যে বিমান চলাচল ও পর্যটন খাতে সহযোগিতা জোরদারের আহ্বান পর্যটন মন্ত্রীর মাদারগঞ্জে ২২ জনকে প্রায় ৯ লাখ টাকার ঋণ সহায়তা প্রদান কমরেড মনজুরুল খানের ৮১তম জন্মদিনে বিনামূল্যে চক্ষুচিকিৎসা সেবা নকলায় ভারতীয় ৩৭ বোতল এস্কাফ সিরাপসহ তরুণী আটক মাদারগঞ্জে শারদীয় দুর্গাপূজার প্রস্তুতি সভা অনুষ্ঠিত ১২ দফা দাবিতে জামালপুরে নিকাহ রেজিস্ট্রারদের স্মারকলিপি পেশ ইসলামপুরে পাঁচ দোকান ভস্মীভূত, ২০ লাখ টাকার ক্ষতি
অ্যামোনিয়া প্ল্যান্টের যান্ত্রিক ত্রুটি

ফের যমুনায় ইউরিয়া সার উৎপাদন বন্ধ

যমুনা সারকারখানা

জামালপুরের সরিষাবাড়ী উপজেলার তারাকান্দিতে দেশের দ্বিতীয় বৃহত্তম ইউরিয়া সার উৎপাদনকারী প্রতিষ্ঠান যমুনা সার কারখানার অ্যামোনিয়া প্ল্যান্টের যান্ত্রিক ত্রুটির কারণে ফের উৎপাদন বন্ধ হয়ে গেছে। ২৬ ফেব্রুয়ারি বুধবার রাতে যমুনা সার কারখানা কর্তৃপক্ষ এই সিদ্ধান্ত নেন।

যমুনা সার কারখানা সূত্রে জানা গেছে, ২০২৪ সালে ঘোড়াশাল-পলাশ ইউরিয়া ফার্টিলাইজার কোম্পানিতে সার উৎপাদন নিরবিচ্ছিন্ন রাখার সিদ্ধান্ত নেয় বিসিআইসি। এ জন্য সেখানে পর্যাপ্ত গ্যাস সরবরাহ নিশ্চিত করতে যমুনা সার কারখানায় ২০২৪ সালের ১৫ জানুয়ারি সোমবার থেকে গ্যাসের চাপ কমিয়ে দেয় তিতাস গ্যাস ট্রান্সমিশন আন্ড ডিস্ট্রিবিউশর কোম্পানি। এরপর থেকেই ১৩ মাস ২৩ দিন কারখানায় উৎপাদন বন্ধ থাকার পর ২৩ ফেব্রুয়ারি রবিবার বিকালে গ্যাসে সংকটের দায় দিয়ে ৬০ ভাগ হারে উৎপাদন শুরু হয়। কিন্তু চারদিন যেতে না যেতেই যান্ত্রিক ত্রুটির কারণে ফের উৎপাদন বন্ধ হল।

এ বিষয়ে যমুনা সার কারখানার ব্যবস্থাপনা পরিচালক (এমডি) আবু সালেহ্ মুহা. মোসলেহ উদ্দীন এ প্রতিবেদককে বলেন, অ্যামোনিয়া প্ল্যান্টের ভাল্বে যান্ত্রিক ত্রুটি দেখা দেওয়ায় কারখানার উৎপাদন বন্ধ করা হয়েছে। ২৬ ফেব্রুয়ারি সন্ধ্যা ৭টার দিকে যান্ত্রিক ত্রুটি দেখা দিলে কারখানার উৎপাদন বন্ধ করে দেই। দ্রুত মেরামত কাজ চলছে। কাজ শেষ হলেই যেকোন সময় ফের উৎপাদনে যেতে সক্ষম হব।

জনপ্রিয় সংবাদ

প্রবীণদের স্বার্থরক্ষায় বাংলাদেশের বর্তমান সরকার সচেতন এবং সতর্ক রয়েছে : প্রধানমন্ত্রী

অ্যামোনিয়া প্ল্যান্টের যান্ত্রিক ত্রুটি

ফের যমুনায় ইউরিয়া সার উৎপাদন বন্ধ

আপডেট সময় ০৮:১৯:৩১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৫