ঢাকা ১০:০৪ পূর্বাহ্ন, সোমবার, ২৯ জুন ২০২৬, ১৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
উদাস করে বাবার স্মৃতি জামালপুরে জেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত মাদারগঞ্জ-সারিয়াকান্দি রুটে দ্বিতীয় যমুনা সেতু চায় মাদারগঞ্জবাসী মাদকবিরোধী প্রীতি ফুটবল ম্যাচে ক্রীড়া সংস্থা একাদশের বিজয় মাদারগঞ্জে ইউপি চেয়ারম্যান পদে নির্বাচন করতে আগ্রহী মুক্তা চৌধুরী, আলোচনা সভা অনুষ্ঠিত এপেক্স ক্লাব অব শেরপুরের ৩য় পালাবদল অনুষ্ঠিত বকশীগঞ্জের গারো পাহাড় থেকে এক ব্যক্তির মরদেহ উদ্ধার জামালপুরে আর্থিক পরিষেবা প্রদানকারী প্রতিষ্ঠানের কর্মীদের প্রশিক্ষক প্রশিক্ষণ জামালপুরে পঞ্চগ্রাম ঈদগাহ মাঠে বৃক্ষরোপণ কর্মসূচি বাহাদুরাবাদ-বালাসি রুটে দ্বিতীয় যমুনা সেতু নির্মাণের দাবিতে দেওয়ানগঞ্জে মানববন্ধন

সরিষাবাড়ীতে ভারতীয় নাগরিক গ্রেপ্তার

সরিষাবাড়ী : ভারতীয় নাগরিক শুকুর আলী। ছবি: বাংলারচিঠিডটকম

বাংলাদেশে অবৈধভাবে অনুপ্রবেশের দায়ে শুকুর আলী (২৫) নামে ভারতীয় এক নাগরিককে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। ২৫ ফেব্রুয়ারি মঙ্গলবার গভীর রাতে উপজেলার ভাটারা ইউনিয়নের ভাটারা বাজার থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে।

শুকুর আলী ভারতের ত্রিপুরা রাজ্যের কৈলাস শহরের অনুপুটি গ্রামের আব্দুল ওহাব উল্লাহর ছেলে। বিষয়টি নিশ্চিত করেছেন সরিষাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) চাঁদ মিয়া।

মামলা সূত্রে জানা গেছে, ভারতের ত্রিপুরা রাজ্যের নাগরিক শুকুর আলী। ২৫ ফেব্রুয়ারি গভীর রাতে উপজেলার ভাটারা ইউনিয়নের ভাটারা বাজারে সন্দেহজনকভাবে ঘুরাফেরা করছিলেন। বিষয়টি স্থানীয়দের মাঝে সন্দেহ হলে পুলিশে খবর দেন তারা। থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে যায়।

এসময় বাংলাদেশে প্রবেশে বৈধ কোন কাগজপত্র না থাকায় তার বিরুদ্ধে মামলা দিয়ে ২৬ ফেব্রুয়ারি বুধবার দুপুরে আদালতে মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়।

সরিষাবাড়ী থানার ওসি চাঁদ মিয়া বলেন, প্রায় ১৪/১৫ দিন পূর্বে ত্রিপুরা রাজ্যের সীমান্ত দিয়ে অবৈধভাবে বাংলাদেশে অনুপ্রবেশ করে শুকুর আলী। ২৫ ফেব্রুয়ারি গভীর রাতে ভাটারা বাজার থেকে তাকে গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে মামলা দিয়ে ২৬ ফেব্রুয়ারি দুপুরে আদালতে পাঠানো হয়।

জনপ্রিয় সংবাদ

উদাস করে বাবার স্মৃতি

সরিষাবাড়ীতে ভারতীয় নাগরিক গ্রেপ্তার

আপডেট সময় ০৮:৩৫:৪১ অপরাহ্ন, বুধবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৫