ঢাকা ০৯:২১ অপরাহ্ন, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বকশীগঞ্জে অ্যাপসে সার বিতরণের অবহিতকরণ সভা অনুষ্ঠিত মাদারগঞ্জ : সিলিং ফ্যানে ঝুলে যুবকের আত্মহত্যা মরিয়ম হত্যা : খুনির দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে জামালপুরে মানববন্ধন মাদারগঞ্জে ট্রান্সফরমার চুরি, গ্রেপ্তার ৫ মরিয়ম হত্যা : জড়িতদের বিচারের দাবিতে শিক্ষক-শিক্ষার্থীদের মানববন্ধন বকশীগঞ্জে দশানী নদীতে সেতু নির্মাণের দাবিতে মানববন্ধন ‘উপমহাদেশের রাজনীতি : স্মরণীয় ব্যক্তিত্ব’ গ্রন্থের মোড়ক উন্মোচন ও গ্রন্থের পাঠ-পর্যালোচনা মোটরসাইকেলে আগুন দিয়ে ফাঁসানোর চেষ্টা, প্রতিবাদে সংবাদ সম্মেলন নির্ধারিত মূল্যেই মিলছে সার, স্বস্তিতে মেলান্দহের কৃষকেরা শেরপুরে ডাক্তার কনফারেন্স ও চিকিৎসা বিষয়ক সেমিনার অনুষ্ঠিত

আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে কারও গাফিলতি পেলে ছাড় নয় : স্বরাষ্ট্র উপদেষ্টা

স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী

আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে কোনও বাহিনীর যদি গাফিলতি থাকে, তাহলে তাদেরকে আইনের আওতায় নিয়ে আসা হবে বলে মন্তব্য করেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।

২৫ ফেব্রুয়ারি মঙ্গলবার বনানী সামরিক কবরস্থানে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।

‘এখানে কাউকেই ছাড় দেওয়া হবে না। সে পুলিশ হোক, বিজিবি হোক, র‌্যাব হোক, আনসার বা কারা হোক… ঠিক মতো তাদের কাজ যদি তারা না করে, তাদের আমরা আইনের আওতায় নিয়ে আসবো,’ বলেন তিনি।

এ সময় পিলখানা হত্যাকাণ্ডের বিচার নিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘তাদের পরিবারের সদস্যদের প্রধান দাবি দুইটা। বিচার ও শহীদ সেনা দিবস। শহীদ সেনা দিবস আমরা ঘোষণা করেছি এবং আজকে শহীদ সেনা দিবস হিসাবেই দিনটিকে পালন করা হচ্ছে। আর বিচারের জন্য আমরা কমিশন গঠন করে দিয়েছি।’

‘২৪শে জানুয়ারি থেকে কমিশনের কাজ শুরু হয়েছে। তাদেরকে তিন মাস সময় বেঁধে দেওয়া হয়েছে। তাদের প্রতিবেদনের ভিত্তিতে আমরা দোষীদের বিচারের আওতায় আনবো,’ তিনি যোগ করেন।

বকশীগঞ্জে অ্যাপসে সার বিতরণের অবহিতকরণ সভা অনুষ্ঠিত

আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে কারও গাফিলতি পেলে ছাড় নয় : স্বরাষ্ট্র উপদেষ্টা

আপডেট সময় ০৯:০০:৩২ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৫