ঢাকা ০৩:৩৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ফ্যাসিবাদের প্রত্যাবর্তন রুখতে ঐক্যবদ্ধ থাকার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর কন্যাশিশু ধর্ষণের অভিযোগে ধর্ষক জনতার হাতে আটক যোগিরঘোপায় পানিবন্দি ২০০ পরিবার পেল বিএনপির ত্রাণ সহায়তা শেরপুরে তুলা উন্নয়ন বোর্ডের কৃষি উপকরণ বিতরণ দেওয়ানগঞ্জে সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠিত প্রধানমন্ত্রীর সঙ্গে বিডি ক্লিন প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ জামানত ছাড়াই ৫ কোটি টাকা ঋণ পাবে তরুণ উদ্যোক্তারা : প্রধানমন্ত্রী বিশ্বকাপে আর্জেন্টিনার বিপক্ষে এগিয়ে ইংল্যান্ড জেলা তথ্য কর্মকর্তাদের কার্যক্রমকে আধুনিক যোগাযোগ ব্যবস্থার আওতায় আনতে হবে : তথ্য ও সম্প্রচার মন্ত্রী হেফাজ উদ্দীন উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের পদত্যাগ

গরুহাটির ঘটনায় পুলিশের ভূমিকা নিয়ে যা বললেন বকশীগঞ্জ থানার ওসি

বকশীগঞ্জ : সাংবাদিকদের সাথে কথা বলেন ওসি শাকের আহমেদ। ছবি : বাংলারচিঠিডটকম

জমি সংক্রান্ত বিষয় নিয়ে লেখা সংবাদে মিথ্যাচারের প্রতিবাদে সাংবাদিকদের সাথে কথা বলেছেন জামালপুরের বকশীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার শাকের আহমেদ। ২৪ ফেব্রুয়ারি সোমবার বেলা ১১টায় বকশীগঞ্জ থানায় নিজ কার্যালয়ে এ আয়োজন করেন ওসি খন্দকার শাকের আহমেদ।

ও্ই ঘটনার সময় থানা পুলিশের অবস্থানসহ নানাদিক নিয়ে ওসি সাংবাদিকদের বলেন, বকশীগঞ্জ পুরাতন গরুহাটিতে সোয়া এক খণ্ড জমি নিয়ে ব্যবসায়ী আবু সাঈদ ও স্থানীয় প্রেম কুমার ডোমের সঙ্গে আদালতে মোকদ্দমা চলে আসছিল। ১৯ ফেব্রুয়ারি বকশীগঞ্জ পৌরসভার পুরাতন গরুহাটিতে আবু সাঈদের দখলে থাকা বন্ধ দোকানঘর খুলতে যায় আবু সাঈদ। এ খবর পেয়ে স্থানীয় প্রেম কুমার ডোম ও তার লোকজন আবু সাঈদকে দোকান খুলতে বাধা দেয়। পরে দু’পক্ষের মধ্যে হাতাহাতি শুরু হয়। একপর্যায়ে দেশীয় অস্ত্র প্রদর্শন করেন ডোম সম্প্রদায়ের লোকজন। স্থানীয়দের মাধ্যমে ঘটনা জেনে আমরা আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে পুলিশ পাঠাই। এ ঘটনাকে কেন্দ্র করে ওই দিনই দুই পক্ষ পাল্টাপাল্টি সংবাদ সম্মেলন করেন।

ওসি শাকের আহমেদ আরও বলেন, জমি সংক্রান্ত এই বিষয় নিয়ে ঢাকা থেকে প্রকাশিত একটি দৈনিকে আমাকে জড়িয়ে একটি মিথ্যা সংবাদ প্রচার করা হয়। পুলিশের সহযোগিতায় সংখ্যালঘুর জমি ও দোকান দখলের কথা বলা হয় সংবাদে। কিন্তু বকশীগঞ্জ থানা পুলিশ কোন পক্ষকে অনৈতিক সহযোগিতা করেননি। আদালতের প্রাপ্ত আদেশে বকশীগঞ্জ থানা পুলিশ আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ব্যবস্থা নিয়েছে।

ওসি শাকের আহমেদ বলেন, বকশীগঞ্জ থানা পুলিশ ন্যায় ও শান্তি প্রতিষ্ঠায় সকলের সহযোগিতায় কাজ করে যাচ্ছে। মূলত পুলিশের মনোবল ভেঙে দিতেই একটি মহল উদ্দেশ্য প্রণোদিতভাবে গণমাধ্যমকে মিথ্যা ও বানোয়াট তথ্য দিয়ে সংবাদটি প্রচার করিয়েছেন। তাই আমি সেই অপপ্রচারের তীব্র প্রতিবাদ জানাই।

জনপ্রিয় সংবাদ

ফ্যাসিবাদের প্রত্যাবর্তন রুখতে ঐক্যবদ্ধ থাকার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর

গরুহাটির ঘটনায় পুলিশের ভূমিকা নিয়ে যা বললেন বকশীগঞ্জ থানার ওসি

আপডেট সময় ০৯:৩৮:৪৭ অপরাহ্ন, সোমবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৫