ঢাকা ০৭:৫৬ অপরাহ্ন, রবিবার, ০৫ জুলাই ২০২৬, ২১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জুলাই গণঅভ্যুত্থানে শহীদ ও আহতদের মূল্যায়ন ও পুনর্বাসন সরকারের পবিত্র দায়িত্ব : প্রধানমন্ত্রী প্রশাসনের প্রতিটি স্তরে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে হবে : তথ্য প্রতিমন্ত্রী স্কুলজীবনে শিক্ষকদের স্মৃতি : শাহ মোহাম্মদ মনিরুজ্জামান প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের ছাগল পেল ১২০ পরিবার মিডিয়া শক্তিশালী হলেই গণতন্ত্র শক্তিশালী হয় : মির্জা ফখরুল রাষ্ট্র পরিচালনা সম্পর্কে জনগণের সঠিক ধারণা নির্ভর করে গণমাধ্যমের ওপর : তথ্যমন্ত্রী কাজী নজরুল আমাদের ভবিষ্যৎ প্রজন্মের প্রেরণার উৎস: প্রধানমন্ত্রী ১২ কেজি এলপিজির দাম কমলো ৩৫৭ টাকা অনলাইন জুয়া, ডিজিটাল বেটিং ও ম্যাচ ফিক্সিং ঠেকাতে ‘জুয়া প্রতিরোধ বিল, ২০২৬’ পাস সঙ্গীত বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মানুষের মধ্যে অনন্য সেতুবন্ধ : মার্কিন রাষ্ট্রদূত

ভারতে টানেল ধসে আটকা পড়েছে ৮ শ্রমিক

দক্ষিণ ভারতে টানেল নির্মাণের সময় ধসে পড়ে আট শ্রমিক আটকা পড়েছে। উদ্ধারকর্মীরা তাদের উদ্ধারের চেষ্টা চালিয়ে যাচ্ছেন। কর্মকর্তারা ২৩ ফেব্রুয়ারি রবিবার এই খবর জানিয়েছেন।

ভারতের মুম্বাই থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানায়।

২২ ফেব্রুয়ারি শনিবার তেলেঙ্গানা রাজ্যে নির্মাণাধীন একটি টানেল হঠাৎ করে পানি ও মাটির আকস্মিক চাপে টানেলের একটি অংশ ভেঙে যাওয়ার ফলে এই দুর্ঘটনা ঘটে।

রাজ্যের ক্ষমতাসীন কংগ্রেস পার্টি এক্স-এ এক বার্তায় জানিয়েছে, একটি বোরিং মেশিনের কাছে অবস্থানরত শ্রমিকরা দুর্ঘটনা থেকে নিজেদেরকে রক্ষা করতে সক্ষম হন।

তবে প্রবেশদ্বারের কাছে আরো আটজন প্রকৌশলী এবং শ্রমিক ভিতরে আটকা পড়ে আছেন বলে ধারণা করা হচ্ছে।

রাজ্যের সেচমন্ত্রী এন. উত্তম কুমার রেড্ডি সাংবাদিকদের বলেছেন, এটি একটি দুর্ভাগ্যজনক ঘটনা। তবে আমরা আটকা পড়াদের নিরাপদে বের করে আনতে কাজ করে যাচ্ছি।

তিনি আরো বলেন, একটি সমন্বিত অনুসন্ধান এবং উদ্ধার চেষ্টা আব্যাহত রয়েছে।

শনিবার রাতে ভারতের জাতীয় দুর্যোগ প্রতিক্রিয়া বাহিনী উদ্ধার কাজে যোগ দিয়েছে। খবরে বলা হয়েছে যে, টানেলের বায়ুচলাচল ব্যবস্থা কার্যকর ছিল। ফলে আটকে পড়া শ্রমিকদের অক্সিজেন সরবরাহ নিশ্চিত করেছিল।

গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, উদ্ধারকারী দল আটকা পড়া শ্রমিকদের খুঁজে বের করতে এবং তাদের সরিয়ে নিতে সাহায্য করার আগে পানি সরিয়ে ফেলা এবং ধ্বংসাবশেষ পরিষ্কার করা প্রয়োজন।

ভারতে বড় অবকাঠামো নির্মাণকাল দুর্ঘটনা সাধারণ ঘটনায় পরিণত হয়েছে।

২০২৩ সালে, উত্তরাঞ্চলীয় রাজ্য উত্তরাখণ্ডে একটি আংশিক ধসে পড়া হিমালয় সড়ক সুড়ঙ্গ থেকে ১৭ দিনের একটি ম্যারাথন ইঞ্জিনিয়ারিং উদ্ধার অভিযানের মাধ্যমে ৪১ জন ভারতীয় শ্রমিককে উদ্ধার করা হয়েছিল।

জনপ্রিয় সংবাদ

জুলাই গণঅভ্যুত্থানে শহীদ ও আহতদের মূল্যায়ন ও পুনর্বাসন সরকারের পবিত্র দায়িত্ব : প্রধানমন্ত্রী

ভারতে টানেল ধসে আটকা পড়েছে ৮ শ্রমিক

আপডেট সময় ০৯:৫২:১৪ অপরাহ্ন, রবিবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৫