ঢাকা ০৮:০২ পূর্বাহ্ন, সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জনগণের প্রতি বিভ্রান্তকারীদের নজরে রাখার আহ্বান প্রধানমন্ত্রীর জাতীয় মৎস্য পক্ষ : জামালপুরে বর্ণাঢ্য আলোচনা সভা, শোভাযাত্রা দশানী নদীর ভাঙনে হুমকির মুখে সাজেলের চর বাজার, সেতু খালেদা জিয়ার ৮২তম জন্মদিন : ফিরোজ মিয়ার উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত খালেদা জিয়ার ৮২তম জন্মদিন : সরিষাবাড়ীতে আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত দেশের ২০ কোটি মানুষের ৪০ কোটি হাতকে কর্মীর হাতে রূপান্তর করতে হবে : প্রধানমন্ত্রী খালেদা জিয়ার ত্যাগ ও প্রেরণা বিএনপিকে পথ দেখায়: মির্জা ফখরুল শিক্ষকদের অবসর সুবিধার টাকা পেতে আর অফিসে অফিসে ঘুরতে হবে না : প্রধানমন্ত্রী খালেদা জিয়ার জন্মদিন : জামালপুর জেলা বিএনপির উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত খালেদা জিয়ার ৮২তম জন্মদিনে ইসলামপুরে বিএনপির দোয়া মাহফিল অনুষ্ঠিত

সরিষাবাড়ীতে তারুণ্য মেলায় পিঠা উৎসব

সরিষাবাড়ী : অন্যান্য অতিথিদের নিয়ে বিভিন্ন স্টল পরিদর্শন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা অরুণ কৃষ্ণ পাল। ছবি: বাংলারচিঠিডটকম

জামালপুরের সরিষাবাড়ী উপজেলায় তারুণ্য মেলা উপলক্ষে পিঠা উৎসবের আয়োজন করা হয়েছে। ১৯ ফেব্রুয়ারি বুধবার দিনব্যাপী উপজেলা পরিষদ প্রাঙ্গণে এ উৎসবের আয়োজন করে উপজেলা প্রশাসন। মেলায় সরকারি-বেসরকারি মিলিয়ে মোট ২৫টি স্টল অংশ নেয়।

মেলায় স্থানীয় লেখকদের বই প্রদর্শন করা হয়। মেলায় কবি ও প্রাবন্ধিক জাকারিয়া জাহাঙ্গীরের কাব্যগ্রন্থ মেহেদি পাতার রঙ ও অস্পর্শ চাঁদসহ বেশ কয়েকটি বই স্থান পায়। এসময় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অরুণ কৃষ্ণ পাল বইগুলো সংগ্রহ করেন এবং স্থানীয় লেখকদের উৎসাহিত করেন।

আয়োজক কমিটি জানায়, মেলায় তারুণ্যের উদ্দীপনার সঙ্গে মিশে ছিল পিঠা উৎসবের ঐতিহ্যবাহী স্বাদ এবং লোক ও কারুশিল্প মেলার শিল্পসম্ভার। বর্ণাঢ্য এ আয়োজনকে ঘিরে পুরো উপজেলা পরিষদ চত্বর ছিল উৎসবমুখর। দর্শনার্থীদের ব্যাপক উপস্থিতি ও অংশগ্রহণ মেলাকে প্রাণবন্ত করে তোলে।

আয়োজক ও অংশগ্রহণকারীদের মতে, এ ধরনের উৎসব প্রতি বছর আয়োজন করা হলে স্থানীয় সংস্কৃতি, সাহিত্য ও তারুণ্যের বন্ধন আরও সুদৃঢ় হবে।

জনপ্রিয় সংবাদ

জনগণের প্রতি বিভ্রান্তকারীদের নজরে রাখার আহ্বান প্রধানমন্ত্রীর

সরিষাবাড়ীতে তারুণ্য মেলায় পিঠা উৎসব

আপডেট সময় ১০:০১:৪৩ অপরাহ্ন, বুধবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৫