ঢাকা ০৫:৪১ পূর্বাহ্ন, সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বঙ্গভবনে নবনির্বাচিত রাষ্ট্রপতির কার্যক্রম শুরু কোনো শিশু স্কুলের বাইরে থাকবে না, প্রতিটি শিশুই শিখবে : প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী র‌্যাবের অভিযান : দেওয়ানগঞ্জে ৪০ লাখ টাকার হেরোইনসহ মাদক কারবারি গ্রেপ্তার ঝাড়কাটা বহুমুখী উচ্চ বিদ্যালয় যেন ১১৯ বছরের আলোকবর্তিকা গৃহবধূর মরদেহ উদ্ধার, স্বামী পলাতক সন্ত্রাসী ও চাঁদাবাজদের ধরতে আইনশৃঙ্খলা বাহিনীকে কঠোর নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর ভিক্ষার চালেই চলে বৃদ্ধ দম্পতির সংসার, সড়কের পাশে ঝুপড়িতে মানবেতর জীবন বকশীগঞ্জে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা জামালপুরে ১০০ এতিম শিক্ষার্থী পেল দোস্ত এইডের শিক্ষাবৃত্তি সরকার কারিগরি শিক্ষাকে সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছে : ওয়ারেছ আলী মামুন

জামালপুরে জাতীয় গ্রন্থাগার দিবস উদযাপিত

জামালপুর : জাতীয় গ্রন্থাগার দিবসের আলোচনা সভায় অতিরিক্ত জেলা প্রশাসক ইফতেখার ইউনুস ও অন্যান্য অতিথিবৃন্। ছবি : বাংলারচিঠিডটকম

‘সমৃদ্ধ হোক গ্রন্থাগার, এই আমাদের অঙ্গীকার’ এই প্রতিপাদ্য নিয়ে জামালপুরে জাতীয় গ্রন্থাগার দিবস উদযাপিত হয়েছে। ৫ ফেব্রুয়ারি বুধবার দুপুরে এ উপলক্ষে জামালপুর জেলা সরকারি গণগ্রন্থাগার মিলনায়তনে আলোচনা সভা ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়।

জেলা গণগ্রন্থাগারের সহকারী লাইব্রেরিয়ান রামেন্দ্র সরকার সুমিতের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জামালপুরের অতিরিক্ত জেলা প্রশাসক ইফতেখার ইউনুস।

সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জামালপুর জেলা শিশু বিষয়ক কর্মকর্তা সুলতানা আহমেদ স্বপ্না, জামালপুর সরকারি আশেক মাহমুদ কলেজের বাংলা বিভাগের প্রভাষক ইমরান হোসেন, কবি সাযযাদ আনসারী, জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক ও বাংলারচিঠিডটকম এর সম্পাদক জাহাঙ্গীর সেলিম, জামালপুর জেলা প্রেসক্লাবের সভাপতি ফজলে এলাহী মাকাম প্রমুখ।

এ সময় বক্তারা বলেন, বর্তমানে শিক্ষার্থীরা তাদের প্রাতিষ্ঠানিক লেখাপড়া নিয়ে এত বেশি প্রতিযোগিতায় লিপ্ত যে, তাদের পাঠাগারে এসে বই পড়ে আনন্দ লাভের জন্য কোন সময় নেই। পাঠ্যবইয়ের পাশাপাশি গল্প, উপন্যাস, কবিতা, সাহিত্য, গবেষণাধর্মী, সাধারণ জ্ঞানসহ অন্যান্য বই পড়ার প্রতি শিক্ষার্থীদের আগ্রহী করতে অভিভাবক ও শিক্ষকদের উৎসাহ দিতে হবে। বিভিন্ন সৃজনশীল প্রতিযোগিতার আয়োজন করতে হবে যেন শিক্ষার্থীদের মধ্যে পাঠ্যবই ছাড়াও বিভিন্ন বই পড়ার আগ্রহ তৈরি হয়। পরে বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরণ করা হয়।

জনপ্রিয় সংবাদ

বঙ্গভবনে নবনির্বাচিত রাষ্ট্রপতির কার্যক্রম শুরু

জামালপুরে জাতীয় গ্রন্থাগার দিবস উদযাপিত

আপডেট সময় ০৭:০৬:৫৪ অপরাহ্ন, বুধবার, ৫ ফেব্রুয়ারী ২০২৫