ঢাকা ০১:৪৩ পূর্বাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
এসএমই খাতে ২৫ লাখ নতুন কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্য সরকারের : প্রধানমন্ত্রী নতুন মজুরি বোর্ডের মাধ্যমে শ্রমিকদের প্রত্যাশা পূরণ হবে : শ্রমমন্ত্রী কপ৩১ সম্মেলনে ৭৮৪ কোটি টাকার জলবায়ু অনুদান পেল বাংলাদেশ জামালপুরের ভোক্তা অধিকার কর্মকর্তার কাণ্ড : কাঁচামালকে ভেজাল ঘোষণা, জরিমানা ও কোটি টাকার কাঁচামাল ধ্বংস শেরপুর জেলা পরিষদ প্রশাসকের হস্তক্ষেপে পৈতৃক ভিটায় মেয়ের অধিকার প্রতিষ্ঠিত শীতার্তদেরন জন্য ডিসির ত্রাণ ভান্ডারে ৩৫০ কম্বল দিল আশা ঐক্যবদ্ধ থাকলে বাংলাদেশকে কেউ তাঁবেদার রাষ্ট্রে পরিণত করার সাহস পাবে না : প্রধানমন্ত্রী সশস্ত্র বাহিনী দিবসে জামালপুরে প্রাক্তন সৈনিকদের আলোচনা সভা অনুষ্ঠিত কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে জামালপুরে মৎস্যজীবী দলের বিক্ষোভ মিছিল ১৩তম জাতীয় এসএমই পণ্যমেলা উপলক্ষ্যে প্রধানমন্ত্রীর বাণী
জমি সংক্রান্ত বিরোধ

আইনজীবীসহ পরিবারের সদস্যের মারধরের প্রতিবাদে মানববন্ধন

মেলান্দহ : আইনজীবীসহ পরিবারের সদস্যের মারধরের প্রতিবাদে দুরমুটে মানববন্ধন। ছবি : বাংলারচিঠিডটকম

জামালপুরের মেলান্দহ উপজেলায় জমি সংক্রান্ত বিরোধের জের ধরে ঢাকা জজ আদালতের আইনজীবী ও তার পরিবারের সদস্যের মারধর এবং হুমকির প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। ২৩ জানুয়ারি বৃহস্পতিবার দুপুরে উপজেলার দুরমুট ইউনিয়নের জামালপুর-দেওয়ানগঞ্জ সড়কের পাশে ফুলতলা মোড়ে ঘন্টাব্যাপী মানববন্ধন কর্মসূচি পালিত হয়।

মানববন্ধনে বক্তব্য রাখেন সাইদুল ইসলাম সাজু, জহুরুল ইসলাম, ছামিউল হক সাব্বির, মো. আব্দুল গোফফার ও মামলার বাদী মো. নাজমুল হুদা প্রমুখ।

বক্তারা বলেন, আসামি ওয়াহিদুজ্জামান ওরফে ওয়াজ করুনী, রফিকুল ইসলাম কদাই ও মাইনুদ্দিন খাজাসহ সাতজন আওয়ামী সন্ত্রাসী ১৯ জানুয়ারি রবিবার আইনজীবী নাছরীন সুলতানা ও তার মা নাজমা বেগমসহ পরিবারের সদস্যের উপর হামলা চালিয়ে গুরুতর আহত করে। এ ঘটনায় আইনজীবী নাছরীন সুলতানার ছোট ভাই মো. নাজমুল হুদা বাদী হয়ে ২০ জানুয়ারি সোমবার মেলান্দহ থানায় হত্যার উদ্দেশ্যে মারধরের অভিযোগে একটি মামলা দায়ের করেন।

মানববন্ধনে বাদী মো. নাজমুল হুদা বলেন, আমার বোন একজন আইনজীবী। তবুও আওয়ামী সন্ত্রাসীরা আমার বোন নাছরীন সুলতানা ও আমার মা নাজমা বেগমসহ পরিবারের সদস্যের উপর হামলা চালায়। আসামিরা জামিনে মুক্তি পেয়ে এলাকায় এসে মামলা প্রত্যাহার করতে বলছেন। তা না হলে প্রাণনাশের হুমকি দিচ্ছেন। সন্ত্রাসীদের হুমকিতে আমার পরিবার আতঙ্কে রয়েছেন। আমরা দ্রুত দোষীদের দৃষ্টান্তমূলক বিচারের দাবি জানাচ্ছি।

জনপ্রিয় সংবাদ

এসএমই খাতে ২৫ লাখ নতুন কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্য সরকারের : প্রধানমন্ত্রী

জমি সংক্রান্ত বিরোধ

আইনজীবীসহ পরিবারের সদস্যের মারধরের প্রতিবাদে মানববন্ধন

আপডেট সময় ০৬:৫৫:৫৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ জানুয়ারী ২০২৫