ঢাকা ০৫:৫৯ পূর্বাহ্ন, রবিবার, ২৮ জুন ২০২৬, ১৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মাদকবিরোধী প্রীতি ফুটবল ম্যাচে ক্রীড়া সংস্থা একাদশের বিজয় মাদারগঞ্জে ইউপি চেয়ারম্যান পদে নির্বাচন করতে আগ্রহী মুক্তা চৌধুরী, আলোচনা সভা অনুষ্ঠিত এপেক্স ক্লাব অব শেরপুরের ৩য় পালাবদল অনুষ্ঠিত বকশীগঞ্জের গারো পাহাড় থেকে এক ব্যক্তির মরদেহ উদ্ধার জামালপুরে আর্থিক পরিষেবা প্রদানকারী প্রতিষ্ঠানের কর্মীদের প্রশিক্ষক প্রশিক্ষণ জামালপুরে পঞ্চগ্রাম ঈদগাহ মাঠে বৃক্ষরোপণ কর্মসূচি বাহাদুরাবাদ-বালাসি রুটে দ্বিতীয় যমুনা সেতু নির্মাণের দাবিতে দেওয়ানগঞ্জে মানববন্ধন দেশকে নিয়ে স্বপ্নযাত্রার পথে মাদকের প্রতিবন্ধকতা ঐক্যবদ্ধভাবে মোকাবেলা করতে হবে : ওয়ারেছ আলী মামুন সরিষাবাড়ীতে শাপলা ফুল তুলতে গিয়ে বিলের পানিতে ডুবে শিশুর মৃত্যু জামালপুরে উন্নয়ন সংঘ সিডস প্রকল্পের উদ্যোগে বাল্যবিয়ে বন্ধে মানববন্ধন অনুষ্ঠিত

নকলায় আট ইটভাটাকে ৪৭ লাখ টাকা জরিমানা

নকলায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে গুড়িয়ে দেওয়া হয় ইটভাটার স্থাপনা। ছবি : বাংলারচিঠিডটকম

শেরপুরের নকলা উপজেলায় বায়ুদূষণ বন্ধে অবৈধ ইটভাটায় অভিযান পরিচালনা করেছে জেলা পরিবেশ অধিদপ্তর। এ সময় আটটি ইটভাটাকে ৪৭ লাখ টাকা জরিমানা করা হয়। ৭ জানুয়ারি মঙ্গলবার পরিবেশ অধিদপ্তরের মনিটরিং এন্ড এনফোর্সমেন্ট উইংয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও জ্যেষ্ঠ সহকারী সচিব আবদুল্লাহ আল-মামুনের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।

নকলায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে অংশগ্রহণকারী ম্যাজিস্ট্রেট ও অন্যান্য কর্মকর্তাবৃন্দ। ছবি : বাংলারচিঠিডটকম

অভিযানে উপজেলার কুর্শাবাদাগৈড়ে মেসার্স এফআর ব্রিকস, পাইস্কার মেসার্স ঝিকঝাক এফআর ব্রিকস, শিববাড়ির সুমন ঝিকঝাক ব্রিকস, ধনাকুশার মেসার্স জননী ব্রিকস, বন্দডেকির মেসার্স বাবা ঝিকঝাক ব্রিকস, গৌড়দারের মেসার্স তাহের ব্রিকস, মেসার্স সেভেন স্টার ব্রিকস ও রুনীগাওয়ের মেসার্স চমক ব্রিকসকে ৪৭ লাখ টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত।

এ সময় শেরপুর জেলা পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক নূর কুতুবে আলম সিদ্দীক, ফায়ার সার্ভিস স্টেশন শেরপুরের ওয়্যার হাউজ পরিদর্শক নাছিম উদ্দিন, নকলা থানার উপ-পরিদর্শক (এসআই) সাদেকুর রহমান, সহকারী উপ-পরিদর্শক (এএসআই) নূরল ইসলামসহ সেনাসদস্য এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকেরা উপস্থিত ছিলেন। জেলা পরিবেশ অধিদপ্তরের পরিদর্শক সুশীল কুমার দাস প্রসিকিউশন দেন।

জনপ্রিয় সংবাদ

মাদকবিরোধী প্রীতি ফুটবল ম্যাচে ক্রীড়া সংস্থা একাদশের বিজয়

নকলায় আট ইটভাটাকে ৪৭ লাখ টাকা জরিমানা

আপডেট সময় ০৬:৩০:১৩ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ জানুয়ারী ২০২৫