ঢাকা ০২:২৯ পূর্বাহ্ন, সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ১৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রধানমন্ত্রীর সঙ্গে ব্রিটিশ হাইকমিশনারের সাক্ষাৎ ওয়েজবোর্ড বাস্তবায়নে উদ্যোগ নেবে সরকার : তথ্য প্রতিমন্ত্রী লটারির মাধ্যমে সাব-রেজিস্ট্রার বদলি ৬ অক্টোবর সরিষাবাড়ী উপজেলা বিএনপির সভাপতি আজিম উদ্দিনের স্মরণসভা অনুষ্ঠিত যানবাহন চালকদের দক্ষতা বৃদ্ধিতে জামালপুরে বিআরটিএ’র প্রশিক্ষণ কর্মশালা সরিষাবাড়ীতে অনলাইন জুয়ার ‘সম্রাট’ সবুজ গ্রেপ্তার দুর্গাপূজা : মাদারগঞ্জে আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত নকলায় পূজা মণ্ডপে জিআর চাল বিতরণ করলেন এমপি ডেঙ্গু প্রতিরোধে নকলায় মশক নিধন, পরিচ্ছন্নতা কার্যক্রম শেরপুরে মাদকের বিরুদ্ধে অবস্থান নেয়ায় ছাত্রদল নেতার উপর হামলা : বিচার দাবি

নকলায় তৃণমূল ভোটে আওয়ামী লীগের একক প্রার্থী নির্ধারণ

মুক্তিযোদ্ধা শফিকুল ইসলাম জিন্নাহ

মুক্তিযোদ্ধা শফিকুল ইসলাম জিন্নাহ

শফিউল আলম লাভলু, নকলা (শেরপুর) প্রতিনিধি
বাংলারচিঠি ডটকম

আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে তৃণমূল ভোটের মাধ্যমে শেরপুরের নকলা উপজেলা আওয়ামী লীগের একক প্রার্থী নির্ধারণ করা হয়েছে। ৩০ জানুয়ারি উপজেলার জালালপুর এলাকায় কল্পনা সিনেমা হলে এ তৃণমূল ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।

নকলা উপজেলা পরিষদ নির্বাচনে আওয়ামী লীগের একক প্রার্থী নির্ধারণে তৃণমূলের ভোটে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুক্তিযোদ্ধা শফিকুল ইসলাম জিন্নাহ বিজয়ী হয়েছেন। তার প্রাপ্ত ভোট ৮৫। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী উপজেলা আওয়ামী লীগের যুগ্মসাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান শাহ মো. বোরহান উদ্দিন ৮০ ভোট পেয়েছেন।

দলীয় সূত্রে জানা যায়, হাইকমান্ডের নির্দেশনা অনুযায়ী উপজেলা পরিষদ নির্বাচনে আওয়ামী লীগের একক প্রার্থী নির্ধারণে ২৮ জানুয়ারি আয়োজিত দলের কার্যনির্বাহী সভায় দলের আটজন প্রার্থী হন।

৩০ জানুয়ারি সকাল সাড়ে দশটায় উপজেলার জালালপুর এলাকায় কল্পনা সিনেমা হলে তৃণমূল ভোট শুরু হয়। বেলা দুইটা পর্যন্ত চলে ভোটগ্রহণ।

২৩৪ জন ভোটারের মধ্যে প্রদেয় ভোট ২৩২টি ও বাতিল ভোট ২টি। ভোট গণনা শেষে বিকেল চারটায় ফলাফল ঘোষণা করেন তৃণমূল ভোটের নির্বাচন কমিশনার ও উপজেলা আওয়ামী লীগের সদস্য চিকিৎসক রফিকুল আলম।

তৃণমূল ভোটে অন্য ছয়জন প্রার্থীর মধ্যে পৌর আওয়ামী লীগের সভাপতি ও বর্তমান উপজেলা চেয়ারম্যান মাহবুবুল আলম সোহাগ ৪২ ভোট, বর্তমান ভাইস চেয়ারম্যান মোহাম্মদ সারোয়ার আলম তালুকদার ১৪ ভোট, মুক্তিযোদ্ধা সংসদের সাবেক অধিনায়ক আবুল মুনসুর ৫ ভোট, মোহাম্মদ মনির হোসেন ৪ ভোট, কামরুজ্জামান গেন্দু ০ ভোট ও মিজানুর রহমান ০ ভোট পেয়েছেন।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

প্রধানমন্ত্রীর সঙ্গে ব্রিটিশ হাইকমিশনারের সাক্ষাৎ

নকলায় তৃণমূল ভোটে আওয়ামী লীগের একক প্রার্থী নির্ধারণ

আপডেট সময় ০৮:০৮:০৬ অপরাহ্ন, বুধবার, ৩০ জানুয়ারী ২০১৯