ঢাকা ০৩:৩৬ অপরাহ্ন, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মরিয়ম হত্যা : খুনির দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে জামালপুরে মানববন্ধন মাদারগঞ্জে ট্রান্সফরমার চুরি, গ্রেপ্তার ৫ মরিয়ম হত্যা : জড়িতদের বিচারের দাবিতে শিক্ষক-শিক্ষার্থীদের মানববন্ধন বকশীগঞ্জে দশানী নদীতে সেতু নির্মাণের দাবিতে মানববন্ধন ‘উপমহাদেশের রাজনীতি : স্মরণীয় ব্যক্তিত্ব’ গ্রন্থের মোড়ক উন্মোচন ও গ্রন্থের পাঠ-পর্যালোচনা মোটরসাইকেলে আগুন দিয়ে ফাঁসানোর চেষ্টা, প্রতিবাদে সংবাদ সম্মেলন নির্ধারিত মূল্যেই মিলছে সার, স্বস্তিতে মেলান্দহের কৃষকেরা শেরপুরে ডাক্তার কনফারেন্স ও চিকিৎসা বিষয়ক সেমিনার অনুষ্ঠিত ইত্তেফাকুল উলামা’র নবগঠিত কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত ফ্যাসিস্টরা থাকলে বাংলাদেশ সিকিম হয়ে যেত : বিমান পরিবহন মন্ত্রী মিল্লাত

ক্রিসমাস ট্রি জ্বালিয়ে দেওয়ায় সিরিয়ার খ্রিস্টানদের বিক্ষোভ

শত শত খ্রিস্টান, দামেস্কের খ্রিস্টান অধ্যুষিত এলাকার রাস্তায় ২৪ ডিসেম্বর মঙ্গলবার সকালে অবস্থান নিয়ে হামার পাশ্ববর্তী শহরে ক্রিসমাস ট্রি জ্বালিয়ে দেওয়ার প্রতিবাদে বিক্ষোভ করেছে, খবর এএফপি’র।

ইসলামপন্থীদের নেতৃত্বে সশস্ত্র বিরোধীদের আসাদ সরকারকে ফেলা দেওয়ার দু’সপ্তাহ পর দেশটির খ্রিস্টানরা দামেস্কের রাস্তায় বিক্ষোভ করে।

বিক্ষোভের সূত্রপাত হয় সোস্যাল মিডিয়াতে ছড়িয়ে পড়া একটা ভিডিওকে কেন্দ্র করে। যেখানে দেখা যাচ্ছে, মাথা ঢাকা কিছু যোদ্ধা হামার খ্রিস্টান অধ্যুষিত শহর সুকাইলাবিয়াহতে একটা ক্রিসমাস ট্রিতে আগুন লাগিয়ে দিচ্ছে।

সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস-এর মতে এই যোদ্ধারা বিদেশি, যারা ইলামপন্থী আনসার আল-তৌহিদের অন্তর্ভুক্ত।

সোস্যাল মিডিয়ায় প্রচারিত আরেকটি ভিডিওতে দেখা যাচ্ছে যে, সিরিয়ার বিক্ষোভে নেতৃত্বদানকারী হায়াত তাহরির আল-শাম এর একজন নেতা বলছে, ক্রিসমাস ট্রিতে আগুন দেওয়া লোকেরা বিদেশি। ”তাদেরকে শাস্তির আওতায় আনা হবে।”

মরিয়ম হত্যা : খুনির দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে জামালপুরে মানববন্ধন

ক্রিসমাস ট্রি জ্বালিয়ে দেওয়ায় সিরিয়ার খ্রিস্টানদের বিক্ষোভ

আপডেট সময় ০৬:৪৯:০৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ ডিসেম্বর ২০২৪