ঢাকা ১০:১৩ পূর্বাহ্ন, বুধবার, ২৪ জুন ২০২৬, ১০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

১১৪ রানে দেওয়ানগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয়ের জয়

দেওয়ানগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয় দল। ছবি : বাংলারচিঠি ডটকম

তৌহিদ শুভ, ক্রীড়া প্রতিবেদক
বাংলারচিঠি ডটকম

জামালপুরে চলছে প্রাইম ব্যাংক ইয়াং টাইগার্স অনূর্ধ-১৬ জাতীয় স্কুল ক্রিকেট প্রতিযোগিতা। বাংলাদেশ ক্রিকেট বোর্ড-বিসিবির ব্যবস্থাপনায় জেলা ক্রীড়া সংস্থা জামালপুর জিলা স্কুল মাঠে এ প্রতিযোগিতার আয়োজন করেছে।

২৮ জানুয়ারি ‘এ’ গ্রুপের খেলায় জামালপুর জিলা স্কুল দলের বিপক্ষে ১১৪ রানে জিতেছে দেওয়ানগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয় দল।

টসে জিতে দেওয়ানগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয় ব্যাটিংয়ে নামে। তারা ৩৫ ওভারে ৮ উইকেটে ২০৭ রান করে।

জবাবে জামালপুর জিলা স্কুল ৩৫ ওভারে ১০৪ রান করেই সব আউট হয়ে যায়। এতে দেওয়ানগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয় ১১৪ রানে জিতে যায়।

ম্যাচ সেরা হয়েছে জয়ী দলের মেরাজুল। খেলায় আম্পায়ারের দায়িত্ব পালন করেন স্বপন ও মামুন।

জামালপুর জিলা স্কুল দল। ছবি : বাংলারচিঠি ডটকম

সংক্ষিপ্ত স্কোর :
দেওয়ানগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয় : ২০৭/৮, ৩৫ ওভার (মেহেদি ৫২, মেরাজুল ৩৬, নূর ০৭-০১-৩৪-০৫, আপন ০৬-০০-২৪-০২)
জামালপুর জিলা স্কুল : ১০৪/১০, ৩৫ ওভার (ইরাত ২৯, নাফিজ ১২, মুস্তাফিজুর ০৭-০২-১৩-০৪, মেরাজুল ০৫-০০-১৫-০৩)
ফল : দেওয়ানগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয় ১১৪ রানে জয়ী।
ম্যাচ সেরা : জয়ী দলের মেরাজুল।

পক্ষকালব্যাপী আয়োজিত এ প্রতিযোগিতায় দুটি গ্রুপে জেলার আটটি স্কুল অংশ নিচ্ছে। ‘এ’ গ্রুপে রয়েছে জামালপুর জিলা স্কুল, মেলান্দহের রাবেয়া ইসলাম আদর্শ উচ্চ বিদ্যালয়, দেওয়ানগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয় ও সরিষাবাড়ীর বয়ড়া ইসরাইল আহাম্মেদ উচ্চ বিদ্যালয়। অপরদিকে ‘বি’ গ্রুপে রয়েছে জামালপুর উচ্চ বিদ্যালয়, সিংহজানি বহুমুখী উচ্চ বিদ্যালয়, শাহ জামাল (রহ:) স্কুল এন্ড কলেজ ও রশিদপুর ইজ্জাতুননেছা উচ্চ বিদ্যালয়।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

১১৪ রানে দেওয়ানগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয়ের জয়

আপডেট সময় ০৯:৩২:২৬ অপরাহ্ন, সোমবার, ২৮ জানুয়ারী ২০১৯