ঢাকা ০৩:১৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আবৃত্তিতে জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ জামালপুরের মারিয়া জনগণের অর্থ বিদেশে পাচার হতে দেওয়া হবে না : প্রধানমন্ত্রী দ্বিতীয় যমুনা সেতু নির্মাণের দাবি জানালো দেওয়ানগঞ্জবাসী পুড়িয়ে হত্যা : আসামির মৃত্যুদণ্ড, ধর্ষণ : আসামির যাবজ্জীবন কারাদণ্ড জামালপুরে বাল্যবিবাহ-শিশুশ্রম প্রতিরোধে সাংবাদিকদের সঙ্গে এপির মতবিনিময় বীর মুক্তিযোদ্ধা বারী মণ্ডল আর নেই, তাঁর প্রতি রাষ্ট্রীয় সম্মান প্রদর্শন জামালপুরে অংশীজনদের সাথে সমঝোতা স্মারক ও কৃষি যন্ত্রপাতি বিতরণ বিএনপিনেতা জিএস ফিরোজ মিয়ার গণসংযোগ, লিফলেট বিতরণ সংসদ সদস্য শামীম তালুকদারের রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল বকশীগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে মৃত্যু

স্বেচ্ছাশ্রমে পরিষ্কার করা হচ্ছে এডভোকেট আব্দুল হাকিম স্টেডিয়াম

সংস্কার অভিযান উদ্বোধন করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ইফতেখার ইউনুস। ছবি: বাংলারচিঠিডটকম

দীর্ঘদিন ধরে পরিত্যক্ত অবস্থায় পড়ে থাকা জামালপুরের বীর মুক্তিযোদ্ধা এডভোকেট আব্দুল হাকিম স্টেডিয়াম স্বেচ্ছাশ্রমে পরিষ্কার-পরিচ্ছন্ন অভিযান শুরু হয়েছে। এ মাসের ২৫ ডিসেম্বর নাগাদ স্টেডিয়ামটি সচল হবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। সকল পর্যায়ের ক্রীড়া কর্মকাণ্ড চালুকরণের লক্ষ্যে পরিষ্কার-পরিচ্ছন্নতার মাধ্যমে শুরু হয়েছে এই সংস্কার অভিযান।

৪ ডিসেম্বর বুধবার বেলা ১১টায় স্টেডিয়াম মাঠে এ সংস্কার অভিযান উদ্বোধন করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ইফতেখার ইউনুস।

এ সময় বক্তব্য রাখেন জেলা ক্রীড়া সংস্থার কর্মকর্তা আরফিন আক্তার মনি, জেলা ক্রীড়া সংস্থার সাবেক সভাপতি আব্দুল্লাহ আল রেদোয়ান ফুয়াদ, জেলা ফুটবল অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক আরাফাত হোসেন শিশির, বাংলাদেশ হ্যান্ডবল ফেডারেশনের কার্যনির্বাহী কমিটির সদস্য শফিকুল ইসলাম, কাবাডি প্রশিক্ষক রজব আলী, বাংলাদেশ জাতীয় হ্যান্ডবল দলের প্রশিক্ষক আক্তারুজ্জামান আউয়াল, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন জামালপুর জেলার সদস্য সচিব আবিদ সৌরভ প্রমুখ।

সংস্কার অভিযান প্রসঙ্গে জেলা ক্রীড়া সংস্থার সাবেক সভাপতি আব্দুল্লাহ আল রেদোয়ান ফুয়াদ বলেন, দীর্ঘদিন ধরে স্টেডিয়ামটি পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে। মাঠে একহাঁটু সমান উঁচু ঘাস গজিয়েছে। বিবর্ণ ও বসার অনুপযোগী হয়ে পড়েছে গ্যালারিও। সবার স্বেচ্ছাশ্রমের মাধ্যমে অতি দ্রুত সচল করা হবে স্টেডিয়ামটি। আজ থেকে সংস্কার কাজ শুরু হলো। এ মাসেই শ্রীলঙ্কা থেকে আগত ফুটবল টিমের খেলা দিয়ে আনুষ্ঠানিকভাবে চালু হবে এই স্টেডিয়াম।

প্রধান অতিথি ও উদ্বোধক অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ইফতেখার ইউনুস বলেন, জেলার ক্রীড়ামোদীদের গুরুত্বপূর্ণ ও একমাত্র স্থান এই স্টেডিয়ামটি। তাদের চাওয়া এ স্টেডিয়ামটি যেন সবসময় সচল থাকে খেলাধুলার জন্য। সবার সহযোগিতা ও স্বেচ্ছাশ্রমের মাধ্যমে এ স্টেডিয়ামটি দ্রুত সচল হবে বলে আমি মনে করি।

জনপ্রিয় সংবাদ

আবৃত্তিতে জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ জামালপুরের মারিয়া

স্বেচ্ছাশ্রমে পরিষ্কার করা হচ্ছে এডভোকেট আব্দুল হাকিম স্টেডিয়াম

আপডেট সময় ০৭:৩৫:১৪ অপরাহ্ন, বুধবার, ৪ ডিসেম্বর ২০২৪