ঢাকা ১২:০৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
৩ লাখ ছাত্রী পাবে সাইকেল, মান যাচাইয়ে চালিয়ে দেখলেন প্রধানমন্ত্রী সারাদেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে পোশাক শ্রমিকদের ন্যূনতম মজুরি বৃদ্ধির হার সর্বোচ্চ দূরদর্শী চিন্তা থেকেই শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান পিআইবি প্রতিষ্ঠা করেন : তথ্য প্রতিমন্ত্রী আওয়ামী লীগ দেশে আর কখনো রাজনীতি করতে পারবে না : স্বরাষ্ট্রমন্ত্রী কুয়ালালামপুরে ইংলিশ অলিম্পিয়াডের গ্লোবাল ফাইনালে নকলার আরাফ ইসলামপুরে চরাঞ্চলে বেড়ে উঠছে কৃষকের টাকার গাছ, বাম্পার ফলনের সম্ভাবনা জামালপুরে জমি দখলের অভিযোগে সংবাদ সম্মেলন বিশ্বদরবারে সশস্ত্র বাহিনীর সক্ষমতা তুলে ধরবে যৌথ মহড়া : প্রধানমন্ত্রী রূপপুর বিদ্যুৎকেন্দ্র থেকে দ্বিতীয় দফায় ৩২০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে সরবরাহ

অভিনেত্রী শমী কায়সার গ্রেপ্তার

শমী কায়সার

ঢাকা নগরীর উত্তরা এলাকা থেকে ৫ নভেম্বর মঙ্গলবার রাতে অভিনেত্রী শমী কায়সারকে গ্রেপ্তার করেছে পুলিশ।

তাকে উত্তরা ৪ নম্বর সেক্টরের ৬ নম্বর রোডের একটি বাসা থেকে মঙ্গলবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে গ্রেপ্তার করা হয়।

পুলিশের উত্তরা বিভাগের উপ-কমিশনার রওনক জাহান গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন।

বিএনপি কর্মী সৈয়দ হাসান মাহমুদকে হত্যা চেষ্টার অভিযোগে গত ৯ অক্টোবর তার বিরুদ্ধে দায়ের করা মামলায় শমীকে গ্রেপ্তার করা হয়।

ওই মামলায় শমী ছাড়াও ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক মন্ত্রী ও অভিনেত্রী তারানা হালিম, লোকশিল্পী ও সাবেক সংসদ সদস্য মমতাজ বেগমসহ ১৩ জনকে আসামি করা হয়েছে।

জনৈক মাহমুদ বাদী হয়ে ঢাকা মহানগর হাকিম বেলাল হোসেনের আদালতে মামলাটি দায়ের করেন।সূত্র:বাসস।

জনপ্রিয় সংবাদ

৩ লাখ ছাত্রী পাবে সাইকেল, মান যাচাইয়ে চালিয়ে দেখলেন প্রধানমন্ত্রী

অভিনেত্রী শমী কায়সার গ্রেপ্তার

আপডেট সময় ০৩:১০:৩৮ অপরাহ্ন, বুধবার, ৬ নভেম্বর ২০২৪