ঢাকা ০৬:৫০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
​সরিষাবাড়ীতে জিয়া সৈনিকের সাইনবোর্ড ভেঙে প্যানা টানানোর অভিযোগ, বিচার দাবি বিএনপির ৩ লাখ ছাত্রী পাবে সাইকেল, মান যাচাইয়ে চালিয়ে দেখলেন প্রধানমন্ত্রী সারাদেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে পোশাক শ্রমিকদের ন্যূনতম মজুরি বৃদ্ধির হার সর্বোচ্চ দূরদর্শী চিন্তা থেকেই শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান পিআইবি প্রতিষ্ঠা করেন : তথ্য প্রতিমন্ত্রী আওয়ামী লীগ দেশে আর কখনো রাজনীতি করতে পারবে না : স্বরাষ্ট্রমন্ত্রী কুয়ালালামপুরে ইংলিশ অলিম্পিয়াডের গ্লোবাল ফাইনালে নকলার আরাফ ইসলামপুরে চরাঞ্চলে বেড়ে উঠছে কৃষকের টাকার গাছ, বাম্পার ফলনের সম্ভাবনা জামালপুরে জমি দখলের অভিযোগে সংবাদ সম্মেলন বিশ্বদরবারে সশস্ত্র বাহিনীর সক্ষমতা তুলে ধরবে যৌথ মহড়া : প্রধানমন্ত্রী

জামালপুরে রোটারি ক্লাবের উদ্যোগে বিশ্ব পোলিও দিবস পালিত

জামালপুর রোটারি ক্লাবের উদ্যোগে বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়। ছবি: বাংলারচিঠিডটকম

বিশ্বব্যাপী পোলিওমুক্ত করার আন্দোলনে রোটারি ইন্টারন্যালের অসামান্য ভূমিকার ধারাবাহিকতায় রোটারি ক্লাব অব জামালপুর শুরু থেকেই কাজ করে আসছে। মানুষের মাঝে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে সারাদেশের মতো ২৪ অক্টোবর বৃহস্পতিবার জামালপুরে যথাযোগ্য মর্যাদা এবং উৎসবমুখর পরিবেশে বিশ্ব পোলিও দিবস পালন করা হয়।

এ উপলক্ষে সকালে এক বর্ণাঢ্য শোভাযাত্রা জেলা স্কুল সংলগ্ন মাঠ (সেন্ট্রাল হাসপাতাল) থেকে বের হয়ে শহর প্রদক্ষিণের পর নূর টাওয়ার ফায়ার সার্ভিস মোড়ে গিয়ে শেষ হয়। পরে জ্যেষ্ঠ রোটারিয়ানরা দিবসের তাৎপর্য ও গুরুত্ব তুলে ধরে শোভাযাত্রা পরবর্তী আলোচনা সভায় বক্তব্য রাখেন।

শোভাযাত্রায় অংশ নেন রোটারি ক্লাব অব জামালপুরের পাষ্ট প্রেসিডেন্ট ডক্টর মুজাহিদ বিল্লাহ ফারুকী, পাষ্ট প্রেসিডেন্ট আইনজীবী আকরাম হোসেন, ইমিডিয়েট পাস্ট প্রেসিডেন্ট মোস্তাফিজুর রহমান বাপ্পি, প্রেসিডেন্ট ইলেক্ট আব্দুল হাই আলহাদি, সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম আপন, ইভেন্ট চেয়ার ফিরোজ ইকবাল মিন্টু এবং প্রেসিডেন্ট জনাব আব্দুল আহাদ স্বাধীনসহ রোটারি ক্লাব, রোটারেক্ট ক্লাবের সকল সদস্য ।

উল্লেখ্য, ১৯৮৫ সালে রোটারি ইন্টান্যাশনাল পোলিও প্লাস নামে বিশ্ব থেকে পোলিওমুক্ত করার অঙ্গীকার নিয়ে কাজ শুরু করে। বর্তমানে আফ্রিকা মহাদেশের দুটি দেশ ব্যতিত রোটারি ইন্টারন্যাশনালের আন্দোলনের ফলে সারা পৃথিবী থেকে পোলিওমুক্ত হয়েছে।

বাংলাদেশে ১৪ লাখ নিবেদিত প্রাণ রোটারিয়ান, রোটরেক্টরা এ আন্দোলনের সাথে যুক্ত আছে। জামালপুরেও পোলিওবিরোধী সামাজিক সচেতনতা বৃদ্ধির জন্য কাজ করছে।

জনপ্রিয় সংবাদ

​সরিষাবাড়ীতে জিয়া সৈনিকের সাইনবোর্ড ভেঙে প্যানা টানানোর অভিযোগ, বিচার দাবি বিএনপির

জামালপুরে রোটারি ক্লাবের উদ্যোগে বিশ্ব পোলিও দিবস পালিত

আপডেট সময় ০৩:০৮:৪৭ অপরাহ্ন, শুক্রবার, ২৫ অক্টোবর ২০২৪