ঢাকা ০৭:১৫ অপরাহ্ন, বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জামালপুরে বর্তমান প্রেক্ষাপট নিয়ে শিক্ষকদের সমন্বয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত জামালপুরে ব্ল্যাকমেইলের শিকার হয়েই মিমিকে হত্যা: কাউসার গ্রেপ্তার মাদারগঞ্জে নিষিদ্ধ পলিথিন জব্দ, তিন দোকানিকে জরিমানা সরিষাবাড়ীতে নদীতে গোসলে নেমে শিশুর মৃত্যু  মাদারগঞ্জে ৮০ কেজি নিষিদ্ধ পিরানহা মাছ ধ্বংস ঘোষণার মধ্যদিয়ে সামাজিক ব্যধিমুক্তির আন্দোলন আরো জোরদার হবে : ওয়ারেছ আলী মামুন সরিষাবাড়ীতে রাসেল হত্যার রহস্য উদঘাটন করল পিবিআই মেয়েদের জন্য সর্বজনীন উপবৃত্তি পুনর্বহালের সম্ভাব্যতা যাচাইয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর অক্টোবরে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী : মিল্লাত নালিতাবাড়ীতে নিখোঁজের ১২ ঘন্টা পর দুই শিশুর মরদেহ উদ্ধার

বশেফমুবিপ্রবির নতুন উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ রোকনুজ্জামান

বশেফমুবিপ্রবি উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ রোকনুজ্জামান

জামালপুরের মেলান্দহে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বশেফমুবিপ্রবি) উপাচার্য হিসেবে নিয়োগ পেয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) মৎস্য বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ রোকনুজ্জামান। ২১ অক্টোবর সোমবার রাষ্ট্রপতির আদেশক্রমে এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করেছে শিক্ষা মন্ত্রণালয়।

রাষ্ট্রপতি ও চ্যান্সেলরের আদেশক্রমে উপসচিব মোছা. রোখসানা বেগম স্বাক্ষরিত প্রজ্ঞাপন সূত্রে জানা গেছে, বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় আইন-২০১৭ এর ধারা ১০(১) অনুযায়ী ঢাকা বিশ্ববিদ্যালয়ের মৎস্য বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ রোকনুজ্জামানকে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর পদে নিয়োগ করা হয়েছে। আগামী চার বছরের জন্য তাকে উপাচার্য নিয়োগ করা হয়।

উল্লেখ্য, ছাত্র জনতার অভ্যূত্থানে গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর শিক্ষার্থীদের আন্দোলনের মুখে বশেফমুবিপ্রবির উপাচার্য অধ্যপক ড. কামরুল আলম খান আর বিশ্ববিদ্যালয়ে প্রবেশ করেননি। পরবর্তীতে গত ১১ আগস্ট তিনি পদত্যাগ করলে পদটি শূন্য হয়। এরপর একে একে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর, প্রোভোস্টসহ গুরুত্বপূর্ণ পদে থাকা একাধিক পদধারী ব্যক্তি পদত্যাগ করেন। প্রায় দুই মাসের অধিক সময় উপাচার্য পদ শূন্য থাকার পর বিশ্ববিদ্যালয়ে নতুন উপচার্য নিয়োগ দেওয়া হলো।

জনপ্রিয় সংবাদ

জামালপুরে বর্তমান প্রেক্ষাপট নিয়ে শিক্ষকদের সমন্বয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত

বশেফমুবিপ্রবির নতুন উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ রোকনুজ্জামান

আপডেট সময় ০৭:২৮:০৮ অপরাহ্ন, সোমবার, ২১ অক্টোবর ২০২৪